লেখক: আর. এ. ইহসান

আর এ ইহসান ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে টেলিভিশনে কর্মজীবন শুরু করেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি ব্রডকাস্টিং মিডিয়া প্রডাকশনের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি ভ্রমণ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক লেখালেখিতেও তিনি সক্রিয়।

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় চলমান অভিবাসী সংকটের একটি ‘অবিলম্বে, জোরালো এবং আনুপাতিক’ সমাধানের দাবিতে গত রবিবার শহরটির প্রধান চার ধর্মীয় সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে শত শত বাসিন্দা সমবেত হয়েছিলেন। সেউতার প্রধান চার ধর্মীয় সম্প্রদায়—খ্রিস্টান, মুসলিম, ইহুদি ও হিন্দু—ঐক্যবদ্ধভাবে গত রবিবার বিকেলে কন্সটিটিউশন স্কয়ারে শত শত মানুষকে একত্রিত করে। এই সমাবেশের উদ্দেশ্য ছিল অভিবাসী সংকটের সমাধান দাবি করা এবং শহরের সব ধর্মের মানুষের সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষা করা। ‘যথেষ্ট হয়েছে, সেউতা আত্মসমর্পণ করবে না’ স্লোগানের অধীনে আয়োজিত এই সমাবেশে মাদ্রিদ সরকারের তীব্র সমালোচনা করা হয়। বিক্ষোভকারীদের কেউ কেউ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁদের ‘পরিত্যাগ’ করার অভিযোগ তোলেন। জনতা এ…

বিস্তারিত

যুক্তরাজ্যে বর্তমানে আশ্রয়ের আবেদনকারীদের তালিকায় শীর্ষ পাঁচ দেশের একটি বাংলাদেশ। তবে সম্প্রতি বাংলাদেশিদের করা আশ্রয়ের আবেদনের মধ্যে অল্পসংখ্যক আবেদন অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার (৯ আগস্ট) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান। বৈঠকে যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বিষয়টি গুরুত্ব পায়। সারাহ কুক জানান, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের বিষয়ে সরকার ও জনগণ কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য। একই সঙ্গে বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও যৌক্তিক ব্যয়ে শ্রম অভিবাসন নিশ্চিত করার বিষয়ে…

বিস্তারিত

ন্যাটোর দৃঢ়তা যাচাই করতে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যেই জোটভুক্ত কোনো দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ইউরোপে ছোট পরিসরে স্থল অভিযান অথবা সাইবার হামলার মাধ্যমে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারে মস্কো। চলতি শরৎ থেকে ২০২৯ সালের মধ্যে যেকোনো সময় এমন হামলা হতে পারে বলে মার্কিন কর্মকর্তাদের ধারণা। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। প্রতিবেদনটি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আগের মূল্যায়ন থেকে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগে তাদের ধারণা ছিল, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে জড়িয়ে থাকা অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোভুক্ত কোনো দেশে সরাসরি হামলা চালাবেন না। মার্কিন গোয়েন্দাদের নতুন মূল্যায়ন অনুযায়ী, সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছে সাইবার হামলা,…

বিস্তারিত

পর্তুগালে আগামী ১০ আগস্ট থেকে ‘ভোল্টা’ ডিপোজিট লোগো ছাড়া ওয়ান-টাইম বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল এবং কোমল পানীয়র ক্যান বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশটির নতুন প্যাকেজিং ডিপোজিট এবং রিফান্ড (ফেরত) ব্যবস্থার চার মাসের অন্তর্বর্তীকালীন সময় শেষ হতে যাচ্ছে। গত ১০ এপ্রিল কার্যকর হওয়া এই জাতীয় প্রকল্পের আওতায়, তিন লিটার পর্যন্ত প্লাস্টিকের বোতল এবং ধাতব কোমল পানীয়র ক্যানের ওপর ১০ সেন্টের (১০০ সেন্টে ১ ইউরো) একটি ফেরতযোগ্য ডিপোজিট বা জামানত চালু করা হয়েছিল। চার মাসের অন্তর্বর্তীকালীন সময়ে খুচরা বিক্রেতাদের পুরোনো নিয়মের আগের স্টক বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে আগামী রোববার থেকে কেবল ‘ভোল্টা’ প্রতীক সম্বলিত কন্টেইনার বা বোতলগুলোই…

বিস্তারিত

পর্তুগালে ৪ লাখ ইউরোর নিচে একটি বাড়ি খুঁজে পাওয়া দিন দিন কঠিন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব হয়ে উঠছে। আবাসন বাজার নিয়ে কাজ করা জনপ্রিয় পোর্টাল ‘ইমোভিলচুয়াল’-এর তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে একটি বাড়ির গড় দাম দাঁড়িয়েছে ৪ লাখ ৩০ হাজার ৫০০ ইউরো। ২০২৬ সালের মে মাসে প্রকাশিত ইমোভিলচুয়ালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, পর্তুগালে নতুন ও পুরোনো সব ধরনের আবাসন মিলিয়ে গড় দাম ৪ লাখ ৩০ হাজার ৫০০ ইউরোতে পৌঁছেছে। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে বাড়ি কেনা দেশটির সিংহভাগ মানুষের সামর্থ্যের বাইরে। যেকোনো আবাসন পোর্টাল বা রিয়েল এস্টেট এজেন্টের কার্যালয়ের দিকে তাকালেই বোঝা যায় পর্তুগালে বাড়ির দাম কতটা বেড়েছে। কিন্তু প্রশ্ন হলো,…

বিস্তারিত

অবশেষে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আনুষ্ঠানিক পরিণতি আসতে যাচ্ছে। আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। সম্প্রতি স্পেনের মায়োর্কায় অবকাশযাপনের সময় একটি বিলাসবহুল ইয়টে ওঠার সময় দুজনকেই হীরার আংটি পরা অবস্থায় দেখা যায়। এরপর থেকেই তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। বিশ্বকাপ শেষ হওয়ার পরই বিয়ে করবেন বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। গত মাসে বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায় ঘটে, পরে শিরোপা জেতে স্পেন। এরপরই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে সংসার শুরু করতে যাচ্ছেন এই তারকা জুটি। প্রতিবেদন অনুযায়ী, ৪১ বছর বয়সী রোনালদো…

বিস্তারিত

পর্তুগালে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক ধাত্রী (মিডওয়াইফ) সম্মেলনে যোগ দিতে এসে প্রবাসী সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সোমবার সন্ধ্যায় লিসবনে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এই বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। আন্তর্জাতিক মিডওয়াইফ সংঘের (আইসিএম) ৩৪তম ত্রিবার্ষিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ড. জিয়াউদ্দিন হায়দার বর্তমানে পর্তুগাল সফরে রয়েছেন। মতবিনিময় অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন হায়দার পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসী…

বিস্তারিত

পর্তুগালের লিসবন মেট্রোপলিটন এলাকার অন্তর্গত ভিয়ালঙ্গা এবং আলভেরকা অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা DHL-এর একটি বিশাল মালবাহী গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর পরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশ জুড়ে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পর্তুগালের স্থানীয় গণমাধ্যম ও ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা গেছে, আজ ২৫ মে (২০২৬) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে (স্থানীয় সময়) এই আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সাথে সাথেই চারপাশের বিশাল এলাকা জুড়ে তীব্র কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়ার পরিমাণ এতোটাই বেশি যে, লিসবনের বহু দূর থেকেও আকাশ জুড়ে মেঘের মতো এই ধোঁয়া পরিষ্কার দেখা যাচ্ছে। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে…

বিস্তারিত

পোল্যান্ডে গত বছর রেকর্ড সংখ্যক বিদেশি নাগরিককে দেশটির নাগরিকত্ব প্রদান করা হয়েছে। তবে এই রেকর্ড বৃদ্ধির মাঝেই দেশটির বর্তমান সরকার নাগরিকত্ব পাওয়ার নিয়মকানুন আরও কঠোর করার জন্য নতুন আইনি সংস্কারের কাজ করছে। পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ১৯,১৩৫ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি এবং এক দশক আগের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। পোল্যান্ডে সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পরিমাণ অভিবাসনের ফলেই এই বড় বৃদ্ধি দেখা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, নাগরিকত্ব প্রাপ্তদের অর্ধেকেরও বেশি (১০,২৯৫ জন) হলেন ইউক্রেনের নাগরিক, যারা বর্তমানে পোল্যান্ডের বৃহত্তম অভিবাসী গোষ্ঠী। ইউক্রেনীয়দের পর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিকত্ব পেয়েছেন বেলারুশীয়রা (৬,৫১৯ জন)।…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবন ও বাণিজ্যিক শহর পোর্তোর জননিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো আজ ঘোষণা করেছেন যে, এই দুই বড় শহরের নিরাপত্তা জোরদার করতে প্রতিটি মেট্রোপলিটন পুলিশ কমান্ডে ২০০ জন করে মোট ৪০০ জন নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস এবং পোর্তোর মেয়র পেদ্রো দুয়ার্তের সাথে একটি ‘অত্যন্ত ফলপ্রসূ বৈঠক’ শেষে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। বৈঠকে দুই শহরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মূলত নগরবাসীর নিরাপত্তা ও পর্যটকদের আস্থা বাড়াতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে পুলিশ বাহিনীর দুটি বিশেষ প্রশিক্ষণ কোর্স…

বিস্তারিত