পর্তুগালের যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপি স্বাধীনতা দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা,অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ দূতাবাস পর্তুগালের রাজধানী লিসবনে আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার এর সঞ্চালনায় এবং মিসেস লায়লা মুনতাজেরী দীনা- (কাউন্সেলর) এর পরিচালনায় সভাপতিত্ব করেন মান্যবর রাষ্ট্রদূত এম মাহফুজুল হক। অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। দিনের শুরুতে রাষ্ট্রদূত এম মাহফুজুল হক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত এম মাহফুজুল হক বলেন, স্বাধীনতা দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে। এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনায় বক্তব্য রাখেন পর্তুগালে বসবাস করা প্রবাসী বাংলাদেশী ,সাংবাদিক সহ বিভিন্ন পর্তুগালে বসবাস করা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ । বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশিদের জীবনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল পর্তুগাল প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান।


