পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালের বেজা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পর্তুগালের ভিলা নোভা দে মিলফন্তেস এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজা বিএনপির সভাপতি মঈনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজা বিএনপির সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এয়াকুব খান। বিশেষ অতিথি ছিলেন বেজা বিএনপির সিনিয়র সহসভাপতি কামিল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেজা বিএনপির সহসভাপতি রমজান আলী, আলহাজ্ব মো. আলমগীর হোসাইন ও নুর মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন বেজা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হাজারী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম এবং সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন বেজা বিএনপির দপ্তর সম্পাদক আবু নাঈম এবং যুবদল নেতা সুমন মিয়া।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ ও জিয়া উদ্দিনসহ কমিউনিটির আরও অনেকে। তাদের মধ্যে ছিলেন শফিক মিয়া, তারিকুল ইসলাম, শহিদুর রহমান, সালাউদ্দিন, মিসপা উদ্দিন, পারভেজ, জাকির হোসেন, তেরা মিয়া, জসিম উদ্দিন, অংকুর মিয়া, মির মাহমুদ, নাহিদ ইসলাম, নাঈম ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সবার মধ্যে ইফতার পরিবেশন করা হয়।


