সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।
ইতালির ভেনিসের কাছে একটি বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা স্থানীয় মেয়র বন্ধ করে দেওয়ার পর সেখানে বসবাসরত মুসলিম প্রবাসী ও বাংলাদেশি অভিবাসীরা ধর্মঘটের হুমকি দিয়েছেন। ইউরোপের অন্যতম বৃহত্তম ‘ফিনকান্তিয়েরি’ শিপইয়ার্ডের মোট শ্রমিকের প্রায় এক-চতুর্থাংশই বাংলাদেশি প্রবাসী। এছাড়া ভেনিসের বার, ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতেও বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করেন। ফলে বাংলাদেশিরা ধর্মঘট ডাকলে তা ভেনিসের পর্যটন ও জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন প্রবাসীরা। ভেনিসের মূল ভূখণ্ডের মেস্ত্রে শহরের একটি পুরোনো করাতকলের (স মিল) জায়গায় সাদা দেয়ালের এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করতে চান প্রবাসীরা। তাঁদের দাবি—স্থানীয় ১০,০০০ মুসলিমের এই সম্প্রদায়ের জন্য একটি বড় ও সুন্দর উপাসনালয় পাওয়ার অধিকার…
পর্তুগালের রাজধানী লিসবনের পার্শ্ববর্তী সেইশাল পৌরসভার আমোরা এলাকার একটি নাইটক্লাবের কাছে গভীর রাতে গোলাগুলির ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ। গোলাগুলিতে একজন ভুক্তভোগী হাতে এবং অন্যজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে সৌভাগ্যবশত তাঁদের জীবন ঝুঁকিমুক্ত রয়েছে এবং উভয়কে চিকিৎসার জন্য লিসবনের গার্সিয়া দে ওর্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেহেতু এই হামলায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, তাই পিএসপি পুলিশের বিশেষ প্রটোকল অনুযায়ী মামলার তদন্তভার পর্তুগালের বিশেষায়িত ‘জুডিশিয়াল পুলিশ’-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করে সেইশাল অঞ্চলের সমাজতান্ত্রিক দল (সোশ্যালিস্ট পার্টি) একটি…
পর্তুগালের রাজধানী লিসবনের অলকানতারা এবং আলজেস এলাকার মধ্যবর্তী আভেনিদা ব্রাসিলিয়া সড়কে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় এক নাটকীয় ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এই ধাওয়া পর্বটি সকাল ৮টার দিকে চাম্পালিমড ফাউন্ডেশনের কাছে এসে এক বড় দুর্ঘটনার মাধ্যমে শেষ হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, পুলিশ ধাওয়া করা সন্দেহভাজন গাড়িগুলোর একটি আলজেস ভায়াডাক্ট (উড়াল সড়ক) দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপর গাড়িটি তীব্র গতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্ক করে রাখা স্থানীয় জেলেদের দুটি গাড়ির ওপর গিয়ে আছড়ে পড়ে এবং সাথে সাথেই গাড়িটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। দুর্ঘটনা কবলিত ওই…
আগস্টের শেষভাগে এসে ইতালিতে ধেয়ে এসেছে এই গ্রীষ্মের পঞ্চম ও সবচেয়ে তীব্র তাপদাহ বা ‘হিটওয়েভ’। এক সংক্ষিপ্ত বৈরী আবহাওয়ার পর দেশজুড়ে তাপমাত্রা হ্রাস পেলেও, নতুন করে শুরু হওয়া এই তাপদাহ আগামী ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এটিকে এই মৌসুমের সবচেয়ে তীব্র দাবদাহ হিসেবে চিহ্নিত করছেন আবহাওয়াবিদেরা। আফ্রিকা থেকে ধেয়ে আসা উষ্ণ বায়ুপ্রবাহ বা ‘অ্যান্টিসাইক্লোন’ (যা সাহারার ধূলিকণাও বয়ে নিয়ে আসতে পারে)-এর কারণে মূলত দক্ষিণ ও মধ্য ইতালিতে ভ্যাপসা গরম পড়বে। এই অঞ্চলগুলোতে তাপমাত্রা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হতে পারে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন অনুযায়ী—বৃহস্পতিবার থেকেই তিন শহর বারী,…
পর্তুগাল ভ্রমণে ইইউ-এর বাইরের দেশগুলো থেকে আসা পর্যটক এবং নন-ইইউ প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো। আগামী ৬ সেপ্টেম্বর থেকে পর্তুগালের বিমানবন্দরে তৃতীয় দেশের নাগরিকদের জন্য শতভাগ বায়োমেট্রিক ডাটা (আঙুলের ছাপ ও ছবি) সংগ্রহ করা বাধ্যতামূলক করা হচ্ছে। লিসবন বিমানবন্দর পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো এই বড় ঘোষণা দেন। এই বিমানবন্দরটি পূর্বে বায়োমেট্রিক পরীক্ষার কারণে দীর্ঘ সময় ফ্লাইট বিলম্বের জন্য কুখ্যাত ছিল। সে সময় ভিড় এড়াতে ইমিগ্রেশন কর্মকর্তারা মাঝে মাঝে সাময়িকভাবে বায়োমেট্রিক ডাটা সংগ্রহ স্থগিত রাখতেন। কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না। প্রধানমন্ত্রী বলেন, ‘৬ সেপ্টেম্বর থেকে আমাদের ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের শতভাগ বায়োমেট্রিক…
মাত্র ১০ দিনে ১,০৭৫ বারের বেশি মৃদু ও মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠেছে স্পেনের গ্রানাডা শহর। এর মধ্যে দুটি কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৮। গত ১৪ আগস্ট শুরু হওয়া এই ধারাবাহিক ভূকম্পন কেবল আন্দালুসিয়া নয়, বরং পুরো স্পেনের সাধারণ মানুষ ও বিজ্ঞানীদের মনে এক বড় প্রশ্ন উসকে দিয়েছে—স্পেন কি তবে খুব শীঘ্রই কোনো বড় ও বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হতে যাচ্ছে? স্পেনের ন্যাশনাল জিওগ্রাফিক ইনস্টিটিউট জানিয়েছে, ২৪ আগস্ট পর্যন্ত ১,০৭৫টি কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে ৪.৮ মাত্রার দুটি প্রধান কম্পন ছিল অত্যন্ত অগভীর (ভূগর্ভের একদম কাছাকাছি), যার ঝাঁকুনি আন্দালুসিয়া থেকে শুরু করে মার্সিয়া, কাস্তিলা-লা মাঞ্চা এবং এমনকি রাজধানী মাদ্রিদসহ ৫০০-রও বেশি…
ইউরোপের তিনটি দেশ থেকে নথিপত্রহীন বা অবৈধ হওয়ায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো ৪০ জন বাংলাদেশি নাগরিক আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমিগ্রেশন সূত্রের বরাতে জানা গেছে, ফেরত আসা প্রবাসীদের মধ্যে ২৪ জন সাইপ্রাস থেকে, ১৫ জন গ্রিস থেকে এবং ১ জন বুলগেরিয়া থেকে এসেছেন। আজ সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে তাঁদের বহনকারী বিশেষ বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে অবতরণের পর এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘মাইগ্রেশন প্রোগ্রাম’-এর একটি দল ফেরত আসা বাংলাদেশিদের স্বাগত জানায় এবং জরুরি মানবিক সহায়তা প্রদান করে। এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক),…
পর্তুগালের রাজধানী লিসবনের অদূরে আমাদোরা এলাকায় নিজের বাবার ওপর পারিবারিক সহিংসতা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী এক যুবককে গুলি করেছে পিএসপি পুলিশ। অভিযুক্ত যুবকটি পুলিশের জিজ্ঞাসাবাদ এড়াতে জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এই গুলির ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ভুক্তভোগী বাবা আমাদোরার স্থানীয় থানায় গিয়ে নিজের ছেলের বিরুদ্ধে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ বিস্তারিত তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ওই পরিবারের বাড়িতে যায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, বাড়িতে যাওয়ার পর ২৬ বছর বয়সী ওই যুবক পুলিশের সঙ্গে অত্যন্ত ‘উগ্র ও শত্রুতাপূর্ণ’ আচরণ শুরু…
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তাদের মধ্যে বাংলাদেশি ও যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকসহ অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়।কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে নৌকা দুটির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জনকে উদ্ধারের খবর দিলেও পরে কোস্টগার্ড নিশ্চিত করে, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৭৯। সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। লিবিয়ার উপকূল থেকে…
পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলগারভে অঞ্চলের আলবুফেইরা-র একটি বার বা নৈশকালীন বিনোদন এলাকায় গাড়ি চাপা দিয়ে চালক পালিয়ে যাওয়ার (হিট-অ্যান্ড-রান) ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে পর্তুগিজ সংবাদ সংস্থা লুসা-কে জানিয়েছে আলগারভে নাগরিক সুরক্ষা বিভাগ। আলগারভে সাব-রিজিওনাল কমান্ডের একটি সূত্র জানিয়েছে, এই সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর এবং তিনজন সামান্য আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ফারো এবং পর্তিমাও শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তুলনামূলকভাবে কম আহতদের আলবুফেইরা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নৈশকালীন বার ও ক্লাবের জন্য জনপ্রিয় উরা এলাকায় সোমবার ভোররাত ৩টা ১৩ মিনিটে এই মর্মান্তিক পথচারী দুর্ঘটনার খবর পায় পুলিশ ও ফায়ার সার্ভিস।…

