লিসবনে অ্যাপভিত্তিক গাড়ি সেবার এক চালককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পর্তুগাল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী লিসবনে তার কর্মস্থল থেকে কাসকাইশে নিজ বাসায় যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাইড সেবার মাধ্যমে ফিরছিলেন। যাত্রাপথে সন্দেহভাজন ব্যক্তি (রাইড চালক) পথ পরিবর্তন করে গাড়িটি মোন্সান্তো এলাকার একটি নির্জন স্থানে থামায় এবং সেখানেই অপরাধটি সংঘটিত করে,”
ঘটনার পর ভুক্তভোগী একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। পরে পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি) বিষয়টি নথিভুক্ত করে। তদন্তের দায়িত্ব পেয়ে জুডিশিয়ারি পুলিশ (পিজে) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং অভিযুক্তকে শনাক্ত করে।
গত বৃহস্পতিবার ৩৬ বছর বয়সী ওই চালককে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচারিক প্রক্রিয়া চলাকালে কারাগারে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।


