সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
উত্তর সাইপ্রাস উপকূলে ২৬৭ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। স্বঘোষিত ‘তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস’ প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিকোশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আলী মুরাত বাসকারি তুরস্কের সরকারি গণমাধ্যম টিআরটি-কে নিহতের সংখ্যা নির্দিষ্ট না করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ‘ফেরির ২৫৯ জন যাত্রীর বিশাল অংশকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’ উত্তর সাইপ্রাসের গণপূর্ত ও পরিবহন মন্ত্রী এরহান আরিকলি বলেন, ‘গিরনে (গ্রিক নাম কিরেনিয়া) উপকূলে ফেরিটি কাত হয়ে উল্টে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’ তুর্কি টেলিভিশন…
পর্তুগালের রাজধানী লিসবনে আইন অমান্য ও বেপরোয়া গাড়ি চালানোর এক অবিশ্বাস্য ও রোমহর্ষক ঘটনা ঘটেছে। অলকানতারা এবং আলজেস এলাকার মধ্যবর্তী আভেনিদা ব্রাসিলিয়া সড়কের একটি বার বা নৈশকালীন ক্লাব এলাকা থেকে পাঁচজন আরোহী নিয়ে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে বের হয়ে আসছিল। এ সময় পুলিশ চেকপোস্টে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা গাড়িটিকে থামার নির্দেশ দিলে, চালক গাড়ি না থামিয়ে উল্টো সরাসরি ওই পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ার উদ্দেশ্যে তাঁর ওপর গাড়িটি চালিয়ে দেয়। পুলিশ কর্মকর্তাটি অত্যন্ত দ্রুততার সঙ্গে নিজেকে বাঁচিয়ে নেন এবং পিএসপি পুলিশের বিশেষ মোটরসাইকেল স্কোয়াড তাৎক্ষণিকভাবে গাড়িটিকে ধাওয়া শুরু করে। পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আঁকাবাঁকা পথে লিসবনের…
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়ে স্থগিত হয়ে থাকা আলোচনা পুনরায় চালু করার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন আইসল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরইউভি রবিবার এই তথ্য নিশ্চিত করেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী—এ পর্যন্ত গণনা করা ১ লাখ ৮৮ হাজার ৪৯৬টি ভোটের মধ্যে ৫২.৫ শতাংশ ভোটার সরকারের প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন। অন্যদিকে ৪৭.৫ শতাংশ ভোটার প্রস্তাবের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। মাত্র ৯,৫০০ ভোটের ব্যবধানে ইইউতে যোগদানের আলোচনা শুরুর প্রস্তাবটি নাকচ হয়ে গেছে। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রস্টাডোটিরের মধ্য-বামপন্থী সরকার মূলত ২০২৭ সালের মধ্যে এই গণভোট আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি…
পর্তুগালের অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন আইন, যা দেশটিতে ‘ফেরত আইন’ নামে পরিচিত, সেটির আইনি বৈধতা বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত। এর আগে চলতি মাসের শুরুতে পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো বিলটির ওপর একটি ‘প্রতিরোধমূলক পর্যালোচনার’ জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের এই সবুজ সংকেতের পর বিলটি পুনরায় প্রেসিডেন্টের কার্যালয় বেলেম প্যালেসে পাঠানো হবে। এখন প্রেসিডেন্ট সেগুরো হয় বিলটিতে সই করে একে আইনে রূপান্তর করবেন, অথবা তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে রাজনৈতিক ভেটো (বাতিল) দেবেন। সাংবিধানিক আদালতের সভাপতি জোয়াও কার্লোস লৌরেইরো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন—সাতজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ সর্বসম্মতিক্রমে বিলটিতে কোনো অসাংবিধানিকতা নেই বলে রায় দিয়েছেন। ১৬০ পৃষ্ঠার…
মলদোভার জন্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়টি এখন আর শুধু ইউরোপীয় আইন ও নীতিমালা গ্রহণের প্রক্রিয়া নয়। রাশিয়ার ক্রমবর্ধমান চাপের মধ্যে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার সঙ্গে ইইউতে যোগদানের বিষয়টি সরাসরি যুক্ত হয়ে পড়েছে। ইইউভুক্ত হওয়ার পথে মলদোভার সামনে এখন দুটি বড় কাজ। একদিকে দেশটিকে নিজেদের প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইনের শাসনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে, ইইউর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের হাজার হাজার আইন ও নীতিমালা পরিবর্তন করতে হবে। মলদোভার ইউরোপীয় ইন্টিগ্রেশনবিষয়ক মন্ত্রী ক্রিস্টিনা ঘেরাসিমভ স্বীকার করেছেন, অন্য কয়েকটি প্রার্থী দেশের তুলনায় মলদোভা…
পর্তুগালের ক্ষমতাসীন দল পিএসডি-র অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস স্পষ্ট জানিয়েছেন যে—সরকারের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ানোর ইচ্ছা তাঁর নেই। তিনি শুধু তিন মাস আগে সরকারকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী লিসবনের জন্য অতিরিক্ত ২০০ জন পুলিশ অফিসার দ্রুত মোতায়েন করার দাবি জানাচ্ছেন। মেয়রের এই দাবির বিপরীতে সম্প্রতি পিএসপি পুলিশের প্রধান লুইস ক্যারিলহো এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে—আপাতত স্বল্পমেয়াদে এই অতিরিক্ত পুলিশ কর্মকর্তা পাওয়ার সম্ভাবনা নেই। মেয়র মোয়েদাস এক অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘২০১০ সালের পর থেকে লিসবনের জনসংখ্যা ১ লাখের বেশি বেড়েছে, অথচ একই সময়ে পুলিশের সংখ্যা ২,০০০ জন কমে গেছে।’ তিনি সাফ বলেন, ‘আমাদের কেবল…
নেপাল ও তিব্বতে আঘাত হানা ভয়াবহ বন্যায় নিখোঁজ পর্তুগিজ নাগরিকদের সংখ্যা বেড়ে চারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সংস্থা লুসা-কে পাঠানো এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘তিব্বত সফরকারী আরও দুই পর্তুগিজ নাগরিক নিখোঁজ হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এর ফলে দুর্যোগে নিখোঁজ হওয়া মোট পর্তুগিজ নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।’ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নেপাল ও তিব্বতের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজ ১,৩০০-রও বেশি মানুষের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে। এই দুর্যোগকে স্থানীয় অনেকে ‘আকস্মিক নদী সুনামি’ হিসেবে বর্ণনা করেছেন। নেপাল কর্তৃপক্ষ আজ জানিয়েছে, তারা ২৭ জন বিদেশিসহ ৪৪৫ জন মানুষকে জীবিত…
পর্তুগালের রাজধানী লিসবনে এক স্বর্ণের দোকান (পন শপ) থেকে প্রায় ৪৮,০০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা) মূল্যের স্বর্ণালঙ্কার বোঝাই একটি ব্যাগ ছিনতাই করেছে তিন মুখোশধারী ডাকাত। ডাকাতির পর তারা একটি গাড়িতে চড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটি এর আগে ফরাসি কর্তৃপক্ষের অনুরোধে জব্দ করার জন্য তালিকাভুক্ত ছিল। পাবলিক সিকিউরিটি পুলিশ সংবাদমাধ্যম ‘নোতিসিয়াস আও মিনুতো’-কে জানিয়েছে, গত বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে লিসবনের আরিইরো এলাকার ‘লারগো ক্রিস্তোভাও আইরেস’-এ এই ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্বর্ণের দোকানের মালিক যখন সকালে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তিন মুখোশধারী ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়। কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার…
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার নতুন দফা বিমান ও ড্রোন হামলার সময় সেখানে অবস্থিত পর্তুগিজ দূতাবাসের মাত্র ৩০০ মিটার দূরে একটি ড্রোন বিস্ফোরিত হয়েছে। অত্যন্ত শক্তিশালী এই বিস্ফোরণে দূতাবাসের আশেপাশের কয়েকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের কিছু আগে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই ভয়াবহ বিস্ফোরণের পরও কিয়েভে নিযুক্ত পর্তুগিজ কূটনৈতিক মিশনের সব কর্মকর্তা ও কর্মচারী সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে—এই ঘটনা ইউক্রেনের সাধারণ নাগরিকদের প্রতিনিয়ত জীবননাশের যে ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে, তা আবারও প্রমাণ…
ইতালির স্কুলগুলোর শ্রেণিকক্ষে অভিবাসী শিশুর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করেছে জর্জিয়া মেলোনির সরকার।প্রস্তাবটি উত্থাপন করেছেন ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা। স্কুলে মেয়ে শিক্ষার্থীদের বোরখা পরার ওপরও নিষেধাজ্ঞা জারি করতে চান তিনি। অভিবাসীদেরকে সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের নিজস্ব গণ্ডির মধ্যে আটকে থেকে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা (কালচারাল ঘেটো) তৈরি হওয়া রুখতে বেশ কিছু পদক্ষেপের কথা ভাবছে দেশটির রক্ষণশীল জোট সরকার। তারই অংশ হিসেবে অভিবাসী শিশুদের মা-বাবার জন্য ইতালিয়ান ভাষা শেখার ক্লাস বাধ্যতামূলক করতে চায় ইতালির সরকার। সন্তানদের স্কুলে না পাঠালে অভিভাবকদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে এবং দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইতালির শিক্ষামন্ত্রী বলেন, ‘শ্রেণিকক্ষে বিদেশি…

