লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলু রেবেলু দ্য সুজা সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনে কোইম্ব্রা সফরকালে শহরের মেয়র আনা আব্রুনহোসা-কে একটি প্রতীকী ওয়াইনের বোতল উপহার দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, এটি কোনো আনুষ্ঠানিক পুরস্কার নয়, বরং সংকটময় সময়ে নাগরিকদের পাশে দাঁড়ানো স্থানীয় প্রশাসনের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার প্রতীক, পর্তুগালের পক্ষ থেকে ধন্যবাদ। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও আবহাওয়াজনিত ঝুঁকিতে শহরের কিছু নিম্নাঞ্চলে পানি জমে যায়, কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করতে হয় এবং নাগরিক সুরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পৌরসভা, দমকল, সিভিল প্রোটেকশন এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দা সরিয়ে নেয়, পানি নিষ্কাশন ও রাস্তা পরিষ্কার করে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামত শুরু করে এবং জরুরি আশ্রয় ও সহায়তা…

বিস্তারিত

জার্মানির অভিবাসন ও নাগরিকত্ব ব্যবস্থাকে কেন্দ্র করে বড় ধরনের প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির নুরেমবার্গ শহরে পরিচালিত এক অভিযানে ভাষা ও নাগরিকত্ব পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৩৯ বছর বয়সী এক ইরাকি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, অভিবাসীদের জন্য বাধ্যতামূলক জার্মান ভাষা পরীক্ষা ও নাগরিকত্ব পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থীর বদলে অন্যদের বসিয়ে পাস করিয়ে দেওয়ার একটি সংগঠিত নেটওয়ার্ক পরিচালনা করতেন তিনি। এর বিনিময়ে প্রতি প্রার্থী থেকে প্রায় ৬ হাজার ইউরো পর্যন্ত অর্থ নেওয়া হতো। মিডল ফ্রাঙ্কোনিয়া পুলিশ সদর দপ্তর জানায়, প্রধান অভিযুক্ত ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন এবং জার্মান ভাষায় দক্ষ ব্যক্তিদের ভাড়া করে এনে পরীক্ষায় বসাতেন। পদ্ধতিটি ছিল কয়েক…

বিস্তারিত

ভালোবাসা দিবস এলেই অনেকের মনে ভেসে ওঠে দূরের কোনো শহর, নদীর তীরে হাঁটা, আলো ঝলমলে রাস্তা, অথবা সমুদ্রের ওপর সূর্যাস্ত। এই কল্পনার কেন্দ্র হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় থাকে ইউরোপ। ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি ও জীবনযাত্রার বিশেষ নান্দনিকতা, সব মিলিয়ে ইউরোপ বহুদিন ধরেই বিশ্ববাসীর কাছে “রোমান্সের মহাদেশ”। আন্তর্জাতিক পর্যটন জরিপগুলোও একই কথা বলে, ভ্যালেন্টাইন উপলক্ষে বিশ্বের সবচেয়ে রোমান্টিক শহরের তালিকায় শীর্ষে থাকে ইতালি ও ফ্রান্সের একাধিক শহর, বিশেষ করে ভেনিস, প্যারিস ও সান্তোরিনি নিয়মিতভাবে শীর্ষ তিনে জায়গা করে নেয়। রোমান্সের প্রতীক শহর বিশ্বে “ভালোবাসার শহর” নামে সবচেয়ে বেশি পরিচিত প্যারিস। আইফেল টাওয়ার সামনে প্রেম নিবেদন, সেইন নদীর তীরে হাঁটা ও মন্টমার্ত্রের ক্যাফেতে…

বিস্তারিত

যুক্তরাজ্যের ‘রয়্যাল ওল্ডহ্যাম হাসপাতাল’ -এ কর্তব্যরত এক নার্সকে হত্যাচেষ্টার দায়ে ৩৮ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রোমান হক (রুমন হক)-কে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন ‘ম্যানচেস্টার মিনশুল স্ট্রিট ক্রাউন কোর্ট’। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করে। ব্রিটিশ গণমাধ্যম ও আদালতের নথি অনুযায়ী, বিচারক বলেন, “স্বাস্থ্যকর্মীদের ওপর এমন সহিংসতা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।” এই রায়কে যুক্তরাজ্যে হাসপাতাল নিরাপত্তা সংক্রান্ত মামলাগুলোর মধ্যে অন্যতম কঠোর দৃষ্টান্ত হিসেবে দেখছেন আইনবিশেষজ্ঞরা। ২০২৩ সালের ১১ জানুয়ারি রাতে এ ঘটনাটি ঘটে। রোমান হক তখন হাসপাতালের অ্যাকিউট মেডিক্যাল ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। মাদকাসক্ত রোগীদের বিকল্প চিকিৎসা হিসেবে দেওয়া মেথাডোন পেতে দেরি…

বিস্তারিত

অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে ইতালি। প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি সরকার অভিবাসন নীতি আরও কঠোর করতে একটি বিস্তৃত খসড়া আইন অনুমোদন করেছে। বুধবার (রোম সময়) মন্ত্রিসভার বৈঠকে বিলটি অনুমোদনের মাধ্যমে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান প্রবেশদ্বার ইতালিতে নতুন সীমান্ত নীতির পথ খুলে গেল। সরকারের ভাষ্য, অভূতপূর্ব অভিবাসনচাপ মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষাই এই আইনের মূল লক্ষ্য। খসড়া আইনের সবচেয়ে আলোচিত দিক হলো, নির্দিষ্ট পরিস্থিতিতে ইতালির আঞ্চলিক জলসীমায় অভিবাসীবাহী জাহাজ ঢোকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। আইন কার্যকর হলে কর্তৃপক্ষ, অভিবাসী জাহাজের প্রবেশ ৩০ দিন পর্যন্ত নিষিদ্ধ করা, নিরাপত্তা ঝুঁকি থাকলে অবরোধ ৬ মাস পর্যন্ত বাড়ানো এবং সন্ত্রাসী অনুপ্রবেশ…

বিস্তারিত

মাত্র ১০ দিন বিছানায় শুয়ে থাকলেই মিলবে ৫ হাজার ইউরো! এমন আকর্ষণীয় অফার দিয়েছে ফ্রান্সের একটি গবেষণা প্রতিষ্ঠান। দক্ষিণ ফ্রান্সের তুলুজে অবস্থিত ইনস্টিটিউট অব স্পেস মেডিসিন অ্যান্ড ফিজিওলজি (মেদেস) এ গবেষণার জন্য ১০ জন স্বেচ্ছাসেবক খুঁজছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, গবেষণার উদ্দেশ্য হলো মহাকাশে মাধ্যাকর্ষণহীন পরিবেশে মানুষের শরীর কীভাবে মানিয়ে নেয় তা বোঝা। বিশেষ করে শরীরের তরল- যেমন পানি ও রক্ত কীভাবে পুনর্বণ্টিত হয়, সেটিই পর্যবেক্ষণ করা হবে। সংবাদ সংস্থা ইএফই জানায়, আগামী বছরের জুন মাসে এ বৈজ্ঞানিক গবেষণা শুরু হওয়ার কথা রয়েছে। ফরাসি ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজ (সিএনইএস)-এর অনুরোধে এই গবেষণার আয়োজন করা হয়েছে। মহাকাশযাত্রার সময় অনেক ধরনের…

বিস্তারিত

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল বৃহস্পতিবার রাজধানী ঢাকার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।পরিদর্শনের সময় তারা লক্ষ্য করেছেন যে, কিছু কেন্দ্র দুপুরের পর তুলনামূলকভাবে ফাঁকা ছিল। দলটির প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস সাংবাদিকদের জানান, “ভোট প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটার সহায়তার পরিস্থিতি আমরা খুঁটিনাটি পর্যবেক্ষণ করছি।দুপুরের সময় ভোটকেন্দ্র ফাঁকা দেখা যাওয়া স্বাভাবিক হতে পারে, তবে এটি আমরা মনিটর করছি।” এছাড়া, পর্যবেক্ষক দল ভোটকেন্দ্রের অবকাঠামো, ভোটগ্রহণের সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের জন্য প্রয়োজনীয় সহায়তার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ মনিটরিং চালাচ্ছে।বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের শুরুতে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কমিশনের…

বিস্তারিত

এক দশক আগেও যে দেশটিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে সফল এবং অনুগত সদস্য রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো, সেই পোল্যান্ডের আকাশে এখন ‘পোলক্সিট’-এর কালো মেঘ জমছে। ব্রেক্সিটের ক্ষত শুকাতে না শুকাতেই ইউরোপের কেন্দ্রে থাকা পোল্যান্ডের ইইউ ত্যাগের এই ক্রমবর্ধমান গুঞ্জন এখন আর কেবল চায়ের কাপের আড্ডা নয়, বরং ব্রাসেলসের নীতি-নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। জনমতের নাটকীয় ধস ও পরিসংখ্যানে নতুন ইঙ্গিত ২০২৬ সালের সাম্প্রতিক জরিপগুলো পোলিশ রাজনীতিতে একটি বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এক সময় দেশটিতে ইইউ সদস্যপদের পক্ষে সমর্থন ছিল আকাশচুম্বী ৯২ শতাংশ। কিন্তু চলতি বছরের শুরুতেই সেই চিত্র বদলে গেছে, সদস্যপদে থাকার পক্ষে সমর্থন কমে দাঁড়িয়েছে প্রায় ৬৭…

বিস্তারিত

আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ৭:৩০টা থেকে বিকাল ৪:৩০টা পর্যন্ত সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। একই সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দেড় বছর পর, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরাট পরিবর্তনের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই নির্বাচন ঐতিহাসিক দিক থেকেও আলাদা, এটি ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতিত হয়েছে এবং তার দল অংশগ্রহণ করছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধিত মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন (১২.৭৭…

বিস্তারিত

ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে দেশে মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে একটি নতুন ফাউন্ডেশন গঠিত হয়েছে। প্রবাসীদের আর্থিক ও নৈতিক সহযোগিতাকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। উদ্যোক্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা ব্যক্তিগত ও সংগঠনভিত্তিকভাবে দেশে বিভিন্ন সময়ে দুর্যোগ সহায়তা, চিকিৎসা সহায়তা ও শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন। তবে এসব কার্যক্রমকে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে একটি নিবন্ধিত ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। সেই ভাবনা থেকেই নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। ফাউন্ডেশনের ঘোষিত প্রধান লক্ষ্যগুলো হলো, দুস্থ ও অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা তহবিল গঠন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের…

বিস্তারিত