সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
আয়ারল্যান্ডের একটি মহাসড়কে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচ কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। রোববার (১৭ আগস্ট) ভোরে দেশটির কাউন্টি কিলডেয়ারের এম৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে অ্যাথির কাছে এম৯ মহাসড়কের ৩ নম্বর জংশনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত পাঁচজনই কিশোর এবং সবাই পুরুষ। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে নিহতদের মরদেহ নাস জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ময়নাতদন্ত করার কথা রয়েছে। অন্য গাড়িতে থাকা চারজনও গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু। গাড়িটির…
দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর গত ১১ আগস্ট বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। পাঁচ সন্তান ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। বিয়ের পর আলোচনায় এসেছে এই তারকা দম্পতির সম্পদ ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে করা আইনি ব্যবস্থা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের নিবন্ধন নথি অনুযায়ী রোনালদো ও জর্জিনা পর্তুগালের ‘সম্পত্তি পৃথকীকরণ’ কাঠামোর আওতায় বিয়ে করেছেন। এই ব্যবস্থায় স্বামী-স্ত্রীর সম্পদ, আয় ও বিনিয়োগ আলাদাভাবে বিবেচিত হয়। অর্থাৎ বিয়ের আগে এবং বিয়ের পর প্রত্যেকে যে সম্পদ অর্জন করবেন, তার ওপর নিজস্ব নিয়ন্ত্রণ…
অবৈধ পথে অভিবাসন ঠেকাতে বাংলাদেশিদের জন্য বৈধ উপায়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ বাড়াতে চায় ব্রিটেন। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সম্প্রতি বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন। সারাহ কুক জানান, অনিয়মিত উপায়ে অনুপ্রবেশের প্রবণতা রোধ করতে ব্রিটিশ সরকার বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে প্রবেশের বৈধ ও নিরাপদ পথগুলো আরও প্রসারিত করার পরিকল্পনা করছে। ব্রিটিশ সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান পঞ্চম। তবে যুক্তরাজ্য বাংলাদেশকে একটি ‘নিরাপদ দেশ’ হিসেবে বিবেচনা করায় এসব আশ্রয় আবেদন খুব একটা গৃহীত হয় না। পরিসংখ্যান বলছে, গত বছর অর্থাৎ…
বেলজিয়ামের আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে দেশটির একটি বিখ্যাত প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার পূর্ব বেলজিয়ামের শত শত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জার্মানি সীমান্তবর্তী ‘হাই ফেন্স’ ন্যাশনাল পার্কে গত শুক্রবার এই আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে অতিরিক্ত দমকল কর্মী মোতায়েনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য দেশ থেকে হেলিকপ্টার ও ওয়াটার বম্বার (পানি ছিটানোর বিমান) আনা হয়েছে। কর্মকর্তাদের মতে, এটি বেলজিয়ামের আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় দাবানল। ১৯১১ সালের তীব্র তাপদাহ ও খরা পরিস্থিতির সময় এই অঞ্চলের পাইন বন ও পিটল্যান্ডস এলাকায় একই…
কেবিন ক্রুদের কর্মসূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে ব্রিটিশ বাজেট এয়ারলাইনস ‘ইজিজেট’ (Easyjet) ফ্রান্সে তাদের প্রায় ১০০টি ফ্লাইট বাতিল করেছে। ১৫ আগস্ট (শনিবার) ও ১৬ আগস্ট (রবিবার) এই দুই দিনে ফ্লাইটগুলো বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ইউনিয়নগুলো জানিয়েছে, ফ্রান্সে কর্মরত ইজিজেটের ৯০০ জন কেবিন ক্রুর প্রায় অর্ধেকই এই ধর্মঘটে যোগ দিয়েছেন। এর ফলে প্যারিসের দুটি প্রধান বিমানবন্দরসহ নিস, বোর্দো এবং লিওন থেকে ছেড়ে যাওয়া প্রায় অর্ধেক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের একটি প্রধান জাতীয় ছুটির দিনে এই ধর্মঘট ডাকায় ইজিজেট একে ‘সুবিধাবাদী আচরণ’ বলে আখ্যা দিয়েছে। কম খরচে যাতায়াতের জন্য ফ্রান্স ইজিজেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। সম্প্রতি মার্কিন প্রাইভেট ইকুইটি ফার্ম ‘অ্যাপোলো’…
হাঙ্গেরির উত্তর-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভোররাতে মেজোকেভেসদ এবং মেজোনাগ্যমিহালির মধ্যবর্তী এম-৩ মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হাঙ্গেরির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, পোল্যান্ডের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের জানালা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার শুরু করেন। ভোর ৩টা নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির ভেতর থেকে ৩৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে বেশ কয়েকজন যাত্রী বাসের নিচে চাপা পড়ে ছিলেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক…
ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের লর্ড চ্যান্সেলর শাবানা মাহমুদের ‘ওয়ান ইন, ওয়ান আউট’ (একজনের বদলে একজন) চুক্তির আওতায় প্রায় ১০০ শিশুকে ভুলবশত প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করে বন্দিশালায় আটকে রাখা হয়েছে। গার্ডিয়ানের এক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) কর্মীরা জানিয়েছেন, গত ৯ মাসে এই চুক্তির আওতায় বয়স নিয়ে বিতর্ক থাকা ৩০৪টি মামলার মধ্যে ৯৪টি (৩১ শতাংশ) ক্ষেত্রে শেষ পর্যন্ত সংশ্লিষ্টরা ‘শিশু’ বা অপ্রাপ্তবয়স্ক হিসেবে প্রমাণিত হয়েছে। সরকারি নীতি অনুযায়ী এই চুক্তি থেকে শিশুদের বাদ রাখার কথা এবং অভিভাবকহীন শিশুদের অভিবাসন বন্দিশালায় ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কারাগার ও অভিবাসন বন্দিশালাগুলো পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা ‘ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডস’…
পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিকে সামাজিক যোগাযোগমাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আপত্তিকর কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড কিংবা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী হতে পারে। দূতাবাস সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে পোল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে। নির্দেশনায় বাংলাদেশিদের পোল্যান্ডের…
পর্তুগালের রাজধানী লিসবনে আকস্মিক মৃত্যু হয়েছে যশোর জেলার প্রবাসী বাংলাদেশি তরুণ (২৫)। শুক্রবার লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃম মনিজ এলাকায় নিজ বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিচিতরা জিহাদকে ডাকতে যান। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হয়ে জিহাদের মৃত্যু হতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাত্র ২৫ বছর বয়সে জিহাদের আকস্মিক মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে মাতৃম মনিজ এলাকার বাংলাদেশি ব্যবসায়ী, বন্ধু, পরিচিতজন ও স্বজনদের মধ্যে…
পর্তুগালের বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের অপেক্ষার সময় উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সকাল ৮টা ৪৫ মিনিটের তথ্য অনুযায়ী, বারেইরোর নসা সেনহোরা দো রোজারিও হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের প্রাথমিক মূল্যায়নের জন্য গড়ে ১১ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। সেখানে জরুরি বা ‘হলুদ রিস্টব্যান্ড’ প্রাপ্ত রোগীদেরও প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। একই সময়ে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে প্রাথমিক মূল্যায়নের জন্য গড় অপেক্ষা সাত ঘণ্টা ছাড়িয়ে গেছে। সেখানে হলুদ রিস্টব্যান্ডধারী ১৭ জন রোগীকে সাত ঘণ্টা ১৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। লুরেসের বিয়াট্রিজ অ্যাঞ্জেলো হাসপাতালে জরুরি রোগীদের জন্য অপেক্ষার সময় ছিল গড়ে প্রায় আড়াই ঘণ্টা। অন্যদিকে, আমাদোরা-সিনত্রা হাসপাতালের জরুরি বিভাগের কোনো তথ্যই…

