লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।

ইতালির রাজধানী রোমে সম্প্রতি একটি বিশেষ ধরনের চার‑দেশীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়াতেদোসি, স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফেরনান্দো গ্রান্ডে‑মার্লাসকা, গ্রিসের মাইগ্রেশন ও অভিবাসন মন্ত্রী আতনাসিওস প্লেভ্রিস এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এই বৈঠকটি অবৈধ অভিবাসন, মানবপাচার, অপরাধ চক্র ভাঙা এবং নিয়ন্ত্রিত/আইনি অভিবাসন‑ পথ তৈরির বিষয়ে যৌথ কৌশল ও পরিকল্পনা নিয়ে করা হয়েছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল, কীভাবে অবৈধ অভিবাসন ও মানবপাচারের চক্রগুলো ভাঙা যায়, একই সঙ্গে নিয়ন্ত্রিত ও আইনি অভিবাসনের পথ তৈরি করা যায় যাতে ইউরোপে আসার জন্য ঝুঁকিপূর্ণ নৌ পথ ও বিপজ্জনক যাত্রা কমে আসে। এই নতুন কৌশলটি শুধু আইন প্রয়োগের সমন্বয়ই নয়, বরং আইনগত…

বিস্তারিত

২০২৫ সালের সমাপ্ত তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)‑এর প্রতিবেদনে দেখা গেছে যে বছরজুড়ে কমপক্ষে ৭ হাজার ৬৬৭ জন মানুষ বিশ্বব্যাপী বিভিন্ন অভিবাসন রুটে মারা গেছে বা নিখোঁজ হয়েছে, এই হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ২১ জন জীবনের নিরাপত্তা হারিয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় কম হলেও, ২০২৪ সালে ৯ হাজার ২০০ জন অভিবাসী মারা গিয়েছিল, এটি মূলত তথ্য সংগ্রহে সীমাবদ্ধতা এবং কিছু অঞ্চলে পর্যবেক্ষণের অভাবে কম প্রতিফলিত হয়েছে বলে আইওএম উল্লেখ করে। যখন বাস্তবে বহু মৃত্যু বা নিখোঁজের ঘটনা পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি, বিশেষত সাগর পথে সংঘটিত বিপজ্জনক যাত্রার ক্ষেত্রে, তখন প্রকৃত সংখ্যা এটিকে ছাড়িয়ে থাকতে পারে। মৃত্যু…

বিস্তারিত

অপরাধ প্রমাণিত হওয়া বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সংখ্যা বাড়াতে নতুন পদক্ষেপ নিতে চায় সুইডেন সরকার। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে গ্যাং সহিংসতা, অস্ত্র ও মাদক-সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিক ও জনমতের চাপ বেড়েছে। এই প্রেক্ষাপটে সরকার মনে করছে, যেসব অ-নাগরিক সুইডেনে অবস্থান করে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হচ্ছেন, তাদের দ্রুত বহিষ্কার বা ডিপোর্টেশন নিশ্চিত করা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারের ভাষ্য অনুযায়ী, এটি অভিবাসন নীতিকে আরও “দায়িত্বশীল ও কঠোর” করার বৃহত্তর পরিকল্পনার অংশ। বর্তমান ডানপন্থি জোট সরকার, যার নেতৃত্বে রয়েছে উল্ফ ক্রিস্তেশোন। তিনি বলেন, সুইডেনে বসবাসের সুযোগ মানে দেশের আইন ও মূল্যবোধ মেনে চলার বাধ্যবাধকতা। প্রধানমন্ত্রী একাধিকবার…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দীর্ঘদিন ধরে অভিবাসন ও আশ্রয় নীতির জটিলতার সম্মুখীন। ২০১৫ সালের শরণার্থী সংকটের পর থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ ইউরোপে আশ্রয় আবেদন করছে, যা অনেক সদস্য রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশে নীতি ও প্রক্রিয়ার মধ্যে পার্থক্য থাকায় অভিবাসী ও আশ্রয়প্রার্থীকে সমন্বিতভাবে সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইইউ নতুন একটি ঐক্যবদ্ধ আশ্রয় কাঠামো প্রণয়ন করতে যাচ্ছে, যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, আইনগত বোঝাপড়া তৈরি করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে। ইইউ কাউন্সিল সম্প্রতি এই নতুন নীতি সমর্থন করেছে, যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আশ্রয় আবেদন প্রক্রিয়ার দ্রুততা, সুষ্ঠু তথ্যভিত্তিক সিদ্ধান্ত…

বিস্তারিত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে কেবল ই-ভিসা চালু করা হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীদের পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ই-ভিসা যাচাইয়ের জন্য একটি ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্ট খুলতে হবে। ভ্রমণের আগে এই তথ্য সঠিকভাবে মিলিয়ে দেখা বাধ্যতামূলক। ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ সম্পন্ন হলেই ভিসাপ্রাপ্ত ব্যক্তি যুক্তরাজ্যে যাত্রা করতে পারবেন। এ সেবা গ্রহণের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না বলেও উল্লেখ করা হয়েছে। ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত জানতে www.gov.uk/eVisa ওয়েবসাইটে ভিজিট…

বিস্তারিত

পর্তুগালে কর্মরত বাংলা ভাষার সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) লিসবনের একটি স্থানীয় রেস্টুরেন্টে ইফতার-পরবর্তী এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অনলাইন গণমাধ্যম নোটিসিয়াস বাংলা-র সম্পাদক রাসেল আহম্মেদ। একই কমিটিতে প্রচার ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালে কর্মরত বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যমের সাংবাদিকস এবং প্রেসক্লাবের সদস্যরা। নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে প্রেসক্লাব…

বিস্তারিত

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতার–পরবর্তী এক অনুষ্ঠানে লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার ও বাংলানিউজ২৪) এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)। যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই) এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ; প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)। কমিটির…

বিস্তারিত

ইউরোপজুড়ে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও বিভিন্ন ইসলামিক সংস্থার পূর্বঘোষণা অনুযায়ী ইউরোপের বেশিরভাগ দেশে বুধবার থেকে রোজা পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার তারাবির নামাজের সময়সূচি প্রকাশ করেছে এবং প্রবাসী মুসলমানদের মধ্যে রমজানকে ঘিরে ধর্মীয় আবহ তৈরি হয়েছে। ইউরোপের যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল নেদারল্যান্ডস ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর অনেক ইসলামিক সংগঠন চাঁদের জন্মের হিসাবের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখা সাপেক্ষে কিছু কমিউনিটিতে রোজা শুরুর তারিখ একদিন পিছিয়েও যেতে পারে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন। রমজানকে সামনে রেখে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যে…

বিস্তারিত

পর্তুগালে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা দূর্গতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। ১০ ফ্রেব্রুয়ারি সংগঠনের পক্ষ থেকে অডিভেলাস বোম্বেরস এর কাছে জরুরী খাদ্য সামগ্রী হস্তান্তর করে। সংগঠনের পক্ষ থেকে পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীসহ বিভিন্ন জরুরি উপকরণ তুলে দেওয়া হয়, যাতে সেগুলো দ্রুত বন্যাকবলিত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। জরুরি খাদ্য সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ সংগঠনের সদস্য অর্থ সম্পাদক জাহিদ কায়সার, সাবেক সভাপতি রাসেল আহম্মেদ ও ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আর এ ইহসান। প্রতিষ্ঠানের সভাপতি রনি মোহাম্মদ জানান- পর্তুগাল বাংলা প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি একটি…

বিস্তারিত

বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ রাজনীতিক লিও আহমেদ ২০২৬ সালের সুইডিশ পার্লামেন্ট (রিক্সডাগ) নির্বাচনে ভ্যানস্টার পার্টি (বাম দল)–এর প্রার্থী তালিকায় মনোনয়ন পেয়েছেন। স্টকহোম জেলার দলীয় সংগঠন সম্প্রতি প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, যেখানে লিও আহমেদের অন্তর্ভুক্তি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দলীয় সূত্র জানায়, স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক সাংগঠনিক কাজ, নেতৃত্বের অভিজ্ঞতা এবং নীতিগত অবস্থানের কারণেই তিনি এই মনোনয়ন পেয়েছেন। প্রায় দুই দশক ধরে সুইডিশ রাজনীতিতে সক্রিয় লিও আহমেদ বর্তমানে ভ্যানস্টারপার্টি মার্স্তা–সিগতুনা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ের সংগঠন গড়ে তোলা, সদস্য সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি একজন পরিচিত ও অভিজ্ঞ…

বিস্তারিত