লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।

গত এক দশকে পর্তুগালে সর্বশেষ পাওয়া বেতনের তুলনায় বেকারভাতার হার কমেছে। ২০১৫ সালে যেখানে শেষ পাওয়া বেতনের গড়ে ৭০ শতাংশ বেকারভাতা হিসেবে পাওয়া যেত, ২০২৫ সালে তা কমে ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। বিভিন্ন অতিরিক্ত ভাতা হিসাব করলে হারটি ৬৬ শতাংশ। পর্তুগাল কেন্দ্রীয় ব্যাংকের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ক্ষুদ্রাতিক্ষুদ্র তথ্যের (মাইক্রোডেটা) ভিত্তিতে তৈরি প্রতিবেদনটি আসন্ন অর্থনৈতিক বুলেটিনে প্রকাশ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বেকারভাতার সীমা নির্ধারণে ব্যবহৃত সামাজিক সহায়তা সূচক (আইএএস) অনুযায়ী ভাতার সীমা সমন্বয়ের চেয়ে বেতন দ্রুত বাড়ায় গত এক দশকে বেকারভাতার কার্যকর হার কমেছে। তবে মোট অর্থের হিসাবে বেকারভাতার গড় পরিমাণ বেড়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় না…

বিস্তারিত

বেতন, কর্মপরিবেশ ও আলাদা ক্যারিয়ার কাঠামোর দাবিতে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ধর্মঘটে গেছেন পর্তুগালের অভিবাসন ও আশ্রয় সংস্থা আইমার (AIMA) কর্মীরা। ইউনিয়ন অব মাইগ্রেশন টেকনিশিয়ানস (এসটিএম) এই ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, আইমার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকের অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। আইমার জন্য এমনিতেই অস্থির সময়ের মধ্যে এই ধর্মঘট হচ্ছে। সম্প্রতি সংস্থাটির প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন। একই সময়ে অভিবাসন কর্মকর্তাদের জন্য আলাদা কারিগরি ক্যারিয়ার কাঠামো চালুর বিষয়ে আলোচনাতেও অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছে এসটিএম। এসটিএমের অন্যতম দাবি, সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা জিএনআর ও পিএসপির সদস্যরা যে ধরনের অতিরিক্ত ভাতা পান, অভিবাসন কর্মকর্তাদেরও সমপরিমাণ…

বিস্তারিত

কানাডায় অভিবাসন কমিয়ে জনসংখ্যা বৃদ্ধির গতি নিয়ন্ত্রণে আনার পর এবার পুনরায় ‘নিয়ন্ত্রিতভাবে’ জনসংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, কানাডার অভিবাসন ব্যবস্থা এখন নিয়ন্ত্রণে এসেছে; এখন প্রশ্ন হলো, কখন থেকে দেশটির জনসংখ্যা আবারও নিয়ন্ত্রিতভাবে বাড়ানো শুরু করা হবে। যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নি এসব কথা বলেন। তবে তিনি নতুন করে ঠিক কতসংখ্যক অভিবাসী নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা বা লক্ষ্য ঘোষণা করেননি। আগামী ১ নভেম্বরের মধ্যে কানাডার ২০২৭-২০২৯ সালের নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশের কথা রয়েছে। ওই পরিকল্পনাতেই এ বিষয়ে সরকারের নীতিগত অবস্থান আরও স্পষ্ট হতে পারে। কার্নির এই বক্তব্য এমন এক সময়ে…

বিস্তারিত

গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্বীকার করেছেন, তিনি এমন একটি পরিস্থিতির জন্যও প্রস্তুতি নিয়েছেন, যা একসময় ছিল অকল্পনীয়—কানাডায় যুক্তরাষ্ট্রের হামলা। তবে তিনি বলেন, এ ধরনের ঝুঁকি কম এবং এমনটি ঘটার আশঙ্কাও অত্যন্ত ক্ষীণ। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। তাই সব ধরনের আশঙ্কা বিবেচনায় নেওয়া তার দায়িত্ব বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন কার্নি। কার্নি বলেন, ‘এটি মূলত ঝুঁকি ব্যবস্থাপনার অংশ।’ ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি এবং বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশের কারণে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় সামরিক মহড়া ও পরিকল্পনা করছে কানাডা। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্র কখনো কানাডার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে—এমন…

বিস্তারিত

সংখ্যালঘু সরকারের প্রস্তাবিত আবাসন সহায়তা বিল পার্লামেন্টে বাতিল হওয়ার পর আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইউরোপে এখনও ক্ষমতায় থাকা গুটিকয়েক বামপন্থি সরকারপ্রধানদের অন্যতম এই সোশ্যালিস্ট নেতার জন্য গত শুক্রবারের এই পরাজয় ছিল সর্বশেষ বড় রাজনৈতিক ধাক্কা। ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, ‘আরও বেশি কাজ করার জন্য আমাদের জনগণের সমর্থনকে পুনরুজ্জীবিত ও বিস্তৃত করা প্রয়োজন।’ তিনি জানান, তাঁর মূল লক্ষ্য হলো ‘পার্লামেন্টে আরও বিস্তৃত ও প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা।’ এর আগে শনিবার সাশ্রয়ী আবাসনের দাবিতে রাজধানী মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভ মিছিল করেন।…

বিস্তারিত

২০২৬ সালের প্রথম ছয় মাসে ক্ষতিকর সাইবার কর্মকাণ্ডের শিকার হওয়ার হারে বিশ্বে ৫৫তম অবস্থানে রয়েছে পর্তুগাল। ইউরোপের দেশগুলোর মধ্যে দেশটির অবস্থান ১৯তম। মাইক্রোসফটের সর্বশেষ ডিজিটাল ডিফেন্স রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের সপ্তম সংস্করণে বলা হয়েছে, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার দ্রুত বাড়ছে। সাইবার অপরাধীরা যেমন হামলার গতি ও পরিসর বাড়াতে এআই ব্যবহার করছে, তেমনি নিরাপত্তা দলগুলোও হুমকি শনাক্ত, তদন্ত ও মোকাবিলায় প্রযুক্তিটি কাজে লাগাচ্ছে। সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে দ্রুত দুর্বলতা খুঁজে বের করা, তথ্য বিশ্লেষণ এবং হামলার কৌশল পরিবর্তন করতে পারছে। অন্যদিকে নিরাপত্তা দলগুলো এআইয়ের মাধ্যমে হুমকি শনাক্ত ও তদন্তের পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে পারছে। তবে…

বিস্তারিত

আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে বিশ্বজুড়ে সফর করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এরই অংশ হিসেবে বিদেশি অর্থ আকর্ষণে নতুন উদ্যোগ নিয়েছে তার সরকার। শুক্রবার তথাকথিত ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় আর্জেন্টিনা সরকারকে ৩ লাখ ৫০ হাজার ডলার দান করা বা ৮ লাখ ডলারের সরকারি বন্ড কেনার বিনিময়ে নাগরিকত্বের সুযোগ পাবেন বিদেশিরা। নাগরিকত্ব পেলে তারা বিশ্বের ১৪০টিরও বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন। শুক্রবার প্যারিসে এক সম্মেলনে কর্মসূচিটির উদ্বোধন করেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো। তিনি বলেন, ‘এটি হবে এমন আরও একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা আর্জেন্টিনাকে বিশ্বের কাছে তুলে ধরতে পারব।’ এ ঘোষণা এমন এক সময়ে এল,…

বিস্তারিত

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যে পাম্প পর্যায়ে ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির মোটরিং সংস্থা আরএসি গত সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আরএসি-এর নীতিবিষয়ক প্রধান সাইমন উইলিয়ামস জানান, যুক্তরাজ্যে বর্তমানে প্রতি লিটার ডিজেলের গড় দাম ১৯৯.১৮ পেন্স। ফলে একটি সাধারণ পারিবারিক গাড়ির ট্যাংক পূর্ণ করতে প্রায় ১১০ পাউন্ড খরচ হচ্ছে, যা ইরান যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৩১ পাউন্ড বেশি। ডিজেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব শুধু ব্যক্তিগত গাড়ির মালিকদের ওপরই পড়ছে না, শিল্প ও কৃষি খাতেও এর বড় প্রভাব পড়ছে। এসব খাতে ডিজেল গুরুত্বপূর্ণ জ্বালানি হওয়ায় পণ্য পরিবহন ও লজিস্টিকসের খরচও বেড়ে যাচ্ছে। এর আগে ২০২২ সালের জুনে…

বিস্তারিত

লিসবন মেট্রোর মতো পর্তুগালের লিসবন ও পোর্তো মেট্রোপলিটন এলাকার সব ধরনের গণপরিবহনে স্পর্শহীন (কনট্যাক্টলেস) ব্যাংক কার্ড পাঞ্চ করে ভাড়া পরিশোধের সুবিধা চালু হতে যাচ্ছে বলে ঘোষণা করেছে দেশটির সরকার। আজ প্রকাশিত এক বিবৃতিতে পর্তুগালের অবকাঠামো ও গৃহায়ন মন্ত্রণালয় (এমআইএইচ) জানিয়েছে, একটি সমন্বিত জাতীয় টিকিটিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে লিসবন ও পোর্তোর গণপরিবহন পরিচালনাকারী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পরিবহন দেখভালের দায়িত্বে থাকা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক ধাপে ‘গণপরিবহনের ভ্যালিডেটরে সরাসরি অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে কনট্যাক্টলেস ব্যাংক কার্ড গ্রহণের একটি প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে; যার ফলে যাত্রীরা চাইলে কাউন্টার বা ভেন্ডিং মেশিন থেকে আগেভাগে টিকিট কেনার ঝামেলা…

বিস্তারিত

উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন গ্রহণ ও কনস্যুলার সেবা দিতে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে এসব সেবা দেওয়া হবে। শুক্রবার (২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়ার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে। তবে শুধু অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়া আবেদনকারীদের কাছ থেকেই ভিসার আবেদন গ্রহণ করা হবে। যাদের ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন নেই, তারা এই ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে…

বিস্তারিত