সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।
পর্তুগালের রাজধানী লিসবনে শেয়ার করা ইলেকট্রিক স্কুটার চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র কার্লোস মোয়েদাস। সড়কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, স্কুটার চালকদের বিপজ্জনক আচরণ এবং জনপরিসরে যত্রতত্র স্কুটার ফেলে রাখার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ ঘোষণা দেন মোয়েদাস। তিনি বলেন, বর্তমান ব্যবস্থাটি কাজ করছে না। পথচারীসহ সড়কের অন্য ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মেয়র বলেন, ‘যা ঘটছে, তা লজ্জাজনক। এর অবসান ঘটানো হবে।’তিনি আরও বলেন, যানবাহনের বিপরীত দিকে স্কুটার চালানো, বিপজ্জনকভাবে চলাচল, দুর্ঘটনা বৃদ্ধি এবং জনপরিসরে চলাচলের পথ আটকে স্কুটার ফেলে রাখার ঘটনা বাড়ছে। মোয়েদাসের তথ্যমতে, প্রতি মাসে…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা এখন স্পেন। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জার্মানিকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে দেশটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে স্পেনে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১১৪ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলারের। একই সময়ে জার্মানিতে রপ্তানি হয়েছে ১১২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলারের পোশাক। গত অর্থবছরের একই সময়ে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ছিল জার্মানি। তখন দেশটিতে রপ্তানি হয়েছিল ১১২ কোটি ৪৭ লাখ ডলারের পোশাক। অন্যদিকে স্পেনে রপ্তানির পরিমাণ ছিল ১০০ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার…
আসন্ন ২০২৭ সালের প্রস্তাবিত রাষ্ট্রীয় বাজেটে (ওই২০২৭) পর্তুগালে প্রতি মাসে ৯৭০ ইউরো পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের ব্যক্তিগত আয়কর (আইআরএস) থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছে সরকার। সংবাদমাধ্যম ‘নতিসিয়াস আও মিনুত’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর নেতৃত্বাধীন সরকারের পার্লামেন্টে পেশ করা প্রস্তাবটিতে ন্যূনতম জীবনযাত্রার ভাতা বা ‘মিনিমাম সাবসিস্টেন্স থ্রেশহোল্ড’ বাড়ানোর কথা বলা হয়েছে, যার মাধ্যমে করমুক্ত আয়ের সীমা নির্ধারিত হয়। প্রস্তাবিত সর্বনিম্ন মজুরির সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক এই ৯৭০ ইউরো পর্যন্ত আয়ের মানুষদের আগামী বছর কোনো আয়কর দিতে হবে না। মিনিমাম থ্রেশহোল্ড বা ন্যূনতম করমুক্ত সীমা ন্যূনতম জীবনযাত্রার ভাতা হলো কম আয়য়ের শ্রমিকদের সুরক্ষায় তৈরি একটি কর নিয়ম; যা নিশ্চিত করে যে…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহিঃসীমান্তের নিরাপত্তা জোরদার করতে ড্রোন এবং ড্রোনপ্রতিরোধী (কাউন্টার-ড্রোন) ব্যবস্থা বাস্তবায়নে অতিরিক্ত ১৩ কোটি (১৩০ মিলিয়ন) ইউরো প্রদান করছে ইউরোপীয় কমিশন। বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ভিসা ইন্সট্রুমেন্ট (বিএমভিআই)-এর তহবিলের আওতায় এই অর্থ দেওয়া হচ্ছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে এই খাতে ২৫ কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছিল। নতুন এই তহবিল ইইউর ১৬টি সদস্য দেশ এবং সেনজেনভুক্ত ১টি সহযোগী দেশের জাতীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে। দেশগুলো হলো—বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন, নেদারল্যান্ডস এবং নরওয়ে। এই সহায়তার মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে: এর লক্ষ্য হলো স্থল ও জলসীমা ছাড়াও বন্দর, বিমানবন্দর এবং…
ওয়ার্ল্ড ক্রুজ অ্যাওয়ার্ডসে আবারও ইউরোপের সেরা ক্রুজ গন্তব্যের স্বীকৃতি অর্জন করেছে পর্তুগালের রাজধানী লিসবন। এর মাধ্যমে মর্যাদাপূর্ণ এই খেতাবটি তৃতীয়বারের মতো নিজেদের করে নিল শহরটি।জামাইকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পর্তুগালের এই রাজধানী শহরের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। এর আগে ২০২১ এবং ২০২৪ সালেও একই সম্মাননা অর্জন করেছিল লিসবন। এবারের প্রতিযোগিতায় বার্সেলোনা, এথেন্স, ডব্রোভনিক, মোনাকো, নিস, রোম, অসলো এবং সাউদাম্পটনের মতো ইউরোপের বড় বড় ক্রুজ গন্তব্যগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছে লিসবন। এমনকি পর্তুগালেরই আরেকটি জনপ্রিয় পর্যটন দ্বীপ মাদেইরার ফুনশাল শহরকেও পেছনে ফেলেছে রাজধানী। আন্তর্জাতিক ক্রুজ পর্যটনের শীর্ষস্থানীয় গন্তব্য হিসেবে লিসবনের ক্রমবর্ধমান সুনামেরই প্রতিফলন ঘটেছে এই অর্জনে—বলে জানিয়েছে লিসবন বন্দর…
ভাষা ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নিতে আগামী মাসে ঢাকায় বিশেষ আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। মঙ্গলবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো। এ সময় ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। এ কর্মসূচির আওতায় আগ্রহীদের ইতালীয় ভাষা, দেশটির নাগরিক সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি এবং কাজের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এ উদ্যোগকে…
যুক্তরাজ্য সরকারের কঠোর ভিসা নীতির কারণে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির লাইসেন্স হারানোর আশঙ্কায় বাংলাদেশ, পাকিস্তান ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের দেওয়া ভর্তির অফার বাতিল করছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসার ১০ দশমিক ৫ শতাংশ আবেদন প্রত্যাহার করা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ হার ছিল ২ দশমিক ৩ শতাংশ এবং ২০২৩ সালে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) তথ্য বিশ্লেষণ করে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানি শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রত্যাহারের হার বেড়ে ৪০ দশমিক ৯…
বিমানে ছারপোকার উপদ্রব দেখা দেওয়ায় ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কোয়ান্টাস এয়ারলাইনস। শনিবার (১০ অক্টোবর) রোম থেকে পার্থগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির যাত্রা স্থগিত করা হয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটটির আগের যাত্রায় পার্থ থেকে রোম যাওয়ার পথে ছারপোকার কামড়ে ভোগান্তিতে পড়েন কয়েকজন যাত্রী। প্রায় ১৭ ঘণ্টার ওই যাত্রায় যাত্রীরা অভিযোগ করেন, বিমানে থাকা পোকা তাদের কামড়াচ্ছে। কামড়ের কারণে সৃষ্ট চুলকানি ও অস্বস্তি কমাতে যাত্রীদের অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া হয়। তবে একপর্যায়ে ওষুধের সরবরাহও শেষ হয়ে যায়। ঘটনার পর কোয়ান্টাসের এক মুখপাত্র বিবিসিকে জানান, বিমানে ছারপোকার উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে শনিবারের রোম-পার্থ ফ্লাইটটি বাতিল করা হয়।…
যুক্তরাজ্যে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসার আবেদন প্রত্যাহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশিদের ২৩ দশমিক ৫ শতাংশ ভিসার আবেদন প্রত্যাহার করা হয়েছে। গত বছরের একই সময়ে এ হার ছিল ৭ দশমিক ১ শতাংশ। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে এ হিসাব দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। তবে আবেদন প্রত্যাহারের এই হারকে ভিসা প্রত্যাখ্যানের হার হিসেবে দেখার সুযোগ নেই। অর্থাৎ, ২৩ দশমিক ৫ শতাংশ আবেদন প্রত্যাহারের অর্থ এই নয় যে যুক্তরাজ্য সরকার ওই সংখ্যক বাংলাদেশির ভিসা প্রত্যাখ্যান করেছে। ফিন্যান্সিয়াল টাইমসকে কয়েকটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেওয়া ভর্তির প্রস্তাব প্রত্যাহার করায় অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভিসার আবেদনও…
ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে দেশটির প্যারিসভিত্তিক উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান একোল নর্মাল সুপেরিয়র (ইএনএস)। ‘ইএনএস সিলেকশন স্কলারশিপ’ নামের এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি আবাসন সুবিধা ও প্রতি মাসে ১ হাজার ইউরো ভাতা পাবেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকা। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬। বৃত্তির সুযোগ-সুবিধা এ বৃত্তির মেয়াদ তিন বছর। নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি তাঁদের আবাসন সুবিধা এবং প্রতি মাসে ১ হাজার ইউরো করে ভাতা দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে ১০টি এবং…

