লেখক: সাকাব নাহিয়ান শ্রাবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক সাকাব নাহিয়ান শ্রাবন। তিনি বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং বর্তমানে একটি সংবাদমাধ্যমে কাজ করার পাশাপাশি নোটিসিয়াস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন।

স্পেনে আশ্রয়প্রত্যাশীদের সংকট ক্রমেই গভীর হচ্ছে। স্প্যানিশ শরণার্থী কমিশন (সিইএআর)-এর সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে এখনো কমপক্ষে ২ লাখ ১৮ হাজার ৭৩১টি আশ্রয় আবেদন বিচারাধীন অবস্থায় রয়েছে। সরকার নতুন অভিবাসন আইনের মাধ্যমে নিয়মিতকরণের বড় সুযোগের কথা বললেও বাস্তবে আশ্রয় প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও প্রত্যাখ্যানের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। অভিবাসন ব্যবস্থায় ‘রেজোলিউশন’ বলতে বোঝায় কোনো অভিবাসী বা আশ্রয়প্রার্থীর আইনি অবস্থার চূড়ান্ত নিষ্পত্তি। এর মাধ্যমে কেউ অনিয়মিত অবস্থা থেকে নিয়মিত মর্যাদা পেতে পারেন অথবা আশ্রয়ের দাবির চূড়ান্ত সিদ্ধান্ত হয়, অনুমোদন বা প্রত্যাখ্যান। এই প্রক্রিয়া শুধু ব্যক্তিগত মামলার জন্যই নয়, বরং একটি দেশের সামগ্রিক অভিবাসন ব্যবস্থাপনা, মানবাধিকার সুরক্ষা এবং নিরাপদ ও…

বিস্তারিত

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের কাছ থেকে অর্থ চুরির গুরুতর অভিযোগে দেশটির অভিবাসন পুলিশের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। মানবিক সংকটের মুহূর্তে দায়িত্বে অবহেলার পাশাপাশি ক্ষমতার অপব্যবহারের এই অভিযোগ যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থাকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ছয়জন অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি অর্থ চুরির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আরও পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে চুরির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অভিযুক্ত কয়েকজন কর্মকর্তাকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করা হয়। আদালতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে কৌঁসুলি রোজালিন্ড ইয়ারিস বলেন, অভিযুক্ত কর্মকর্তারা ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি…

বিস্তারিত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন অভিন্ন অভিবাসন ও আশ্রয়নীতির সঙ্গে সামঞ্জস্য আনতে নিজেদের জাতীয় আইন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এ বিষয়ে দেশটির জোট সরকারের দুই শরিক দল, রক্ষণশীল সিডিইউ/সিএসইউ ও সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি), একটি সমঝোতায় পৌঁছেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান বার্তা সংস্থা-ডিপিএ। নতুন সমঝোতা অনুযায়ী, কারা আশ্রয় আবেদন করতে পারবেন, সে বিষয়ে আরও কঠোর মানদণ্ড আরোপ করা হবে।আশ্রয় আবেদন প্রক্রিয়াধীন থাকা ব্যক্তিদের জন্য কাজের অনুমতি দ্রুত দেওয়া হবে এবং যাদের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা বেশি, তাদের ক্ষেত্রে আটক ও দ্রুত প্রত্যাবাসনের পথ সহজ করা হবে। জার্মানির বর্তমান জোট সরকারে রয়েছেন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস, যার নেতৃত্বে রয়েছে…

বিস্তারিত

ডেনমার্ক সরকার ঘোষণা করেছে, গুরুতর অপরাধে অন্তত এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের স্বয়ংক্রিয়ভাবে ডিপোর্ট বা বহিষ্কার করা হবে। শুক্রবার অভিবাসন নীতি আরও কঠোর করতে নতুন পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ডেনমার্কের অভিবাসন মন্ত্রণালয় বলেছে, নতুন নীতির আওতায় গুরুতর সহিংসতা, ধর্ষণ ও অন্যান্য মারাত্মক অপরাধে দণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ডিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আগে ডেনমার্কে বিদেশি অপরাধীদের বহিষ্কার সব ক্ষেত্রে স্বয়ংক্রিয় ছিল না। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুরক্ষা, আন্তর্জাতিক চুক্তি এবং মানবাধিকারের বিষয়গুলো বিবেচনায় রেখে অনেক সময় ডিপোর্টেশন স্থগিত রাখা হতো। ডেনমার্ক সরকার বলছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, জননিরাপত্তা জোরদার করা, অভিবাসন নীতি আরও কঠোর করা ও গুরুতর…

বিস্তারিত

ফিনল্যান্ডে বেকারত্বের হার নতুন রেকর্ডে পৌঁছেছে, যা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় অনেক উঁচু। ২০২৫ সালের নভেম্বর মাসে দেশটিতে বেকারত্বের হার ১০ শতাংশ ছাড়িয়েছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের গড় হার প্রায় ৬ শতাংশ। এই পরিস্থিতি দেশে বসবাসরত এবং অধ্যয়নরত বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফিনল্যান্ডে বেকারত্ব বৃদ্ধির পেছনে কয়েকটি মূল কারণ কাজ করছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং উচ্চ সুদের হার শিল্পখাতে বিনিয়োগ কমিয়েছে। আইটি, প্রযুক্তি ও নির্মাণ খাতের চাকরির সুযোগ সংকুচিত হয়েছে এবং ফিনিশ বা সুইডিশ ভাষায় দক্ষতা না থাকায় অনেক চাকরিতে প্রবেশ কঠিন। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের ক্ষেত্রে স্থানীয় অভিজ্ঞতা ও নেটওয়ার্কের অভাব…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড-সংক্রান্ত আগ্রাসী বক্তব্যকে ঘিরে ইউরোপজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও, ফ্রান্স সরকার আপাতত খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার নীতিতেই অনড় রয়েছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দেওয়ার পর ইউরোপের একাধিক দেশ ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করে। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক আইন ও ইউরোপীয় সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে নিয়ে আসে। এর জেরে ফ্রান্সসহ আটটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতে ২০২৬ বিশ্বকাপ, যার অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। ফ্রান্সের বামপন্থি রাজনীতিবিদ এবং সংসদের অর্থবিষয়ক কমিটির…

বিস্তারিত

আজ, ১৮ জানুয়ারি, পর্তুগালে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, যা ২০২৫ সালের সংসদ নির্বাচনের পর দেশটির রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে একধরনের স্থিতিশীলতার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে প্রার্থীর সংখ্যা ১১জন, এবং ভোটের মূল আলোচ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা(এসএনএস), অভিবাসননীতি ও বাসস্থানের সংকট। প্রধান প্রার্থীরা এবং তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম অ্যান্টোনিউ জোসেসে গুরু: সাবেক সমাজতান্ত্রিক নেতা, বর্তমানে সোশালিস্টপার্টি(পিএস) এর আনুষ্ঠানিক সমর্থনপ্রাপ্ত। নিজেকে গণতন্ত্র, সংবিধান, জাতীয়স্বাস্থ্য ও পাবলিক শিক্ষার রক্ষাকবচ হিসেবে উপস্থাপন করছেন। লুইস মার্কেস মেন্দেস: সাবেক পিএসডিনেতা, প্রথাগত কেন্দ্র–ডান রাজনীতির প্রতিনিধি। ক্ষমতাসীন জোট (পিএসডি ও সিডিএস) এবং প্রভাবশালী কনজারভেটিভ ব্যক্তিত্বদের সমর্থন। আলমিরান্তে এনরিকি গুভেইয়া ই মেলু:সাবেক নৌবাহিনী প্রধান এবং কোভিড-১৯ ভ্যাকসিন টাস্কফোর্সের…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ষপূর্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গত ১০ জানুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় কেক কাটার মাধ্যমে। অনুষ্ঠানে সংগঠনটি পরিচালিত পর্তুগিজ ভাষা কোর্সের প্রতিটি ব্যাচ থেকে সেরা ফলাফল অর্জনকারী তিনজন শিক্ষার্থীকে ‘শ্রেষ্ঠত্ব স্বীকৃতি পুরস্কার’ প্রদান করা হয়। একই সঙ্গে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান গোলাম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রো কোয়ালিফিকা-এর প্রতিনিধি কার্লোস সানতোশ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা ড্যানিয়েল আদ্রিয়াও, সচিব মাসুদ মজুমদার, সভাপতি শফিকুল আলম এবং নারী…

বিস্তারিত

সুইজারল্যান্ডের ক্রান-মন্টানা আল্পাইন স্কি রিসোর্টে শক্তিশালী বিস্ফোরণে অনেক মানুষ নিহত এবং আহত হয়েছেন বলে ১ জানুয়ারি ভোরে জানিয়েছে দেশটির পুলিশ। তারা বলেছে, স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ভেন্যু ‘লে কনস্টেলেশন’-এ ওই বিস্ফোরণ ঘটে। দর্শনার্থীরা তখন ২০২৬ সালকে বরণ করে নিচ্ছিলেন। পুলিশের একজন মুখপাত্র জানান, ঘটনার সময় ওই বারে ১০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী এবং বেশ কয়েকটি হেলিকপ্টার উদ্ধারকাজে অংশ নেয়। বিস্ফোরণের সঠিক কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেডেরিক গিসলার সাংবাদিকদের বলেন, কয়েক ডজন মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এর আগে জানিয়েছিল,…

বিস্তারিত

ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট গিরিফালকোর পাদদেশে অবস্থিত এক প্রাচীন গ্রাম পালিয়ারা দেই মার্সি। এখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা অনেক বেশি। সরু গলি দিয়ে বিড়ালেরা হেঁটে বেড়ায়, ঘরে অবাধে আসা-যাওয়া করে এবং পাহাড়ের দিকে মুখ করা দেয়ালের উপর শুয়ে রোদ পোহায়। কয়েক দশকের জনসংখ্যা হ্রাসের ফলে গ্রামটিতে নিস্তব্ধতা নেমে এসেছে। তবে গত মার্চ মাস থেকে চিত্রটা কিছুটা বদলেছে। গ্রামটিতে এক বিরল ঘটনা ঘটেছে, একটি শিশুর জন্ম হয়েছে। তার নাম রাখা হয়েছে লারা বুসি ত্রাবুকো। গত প্রায় ৩০ বছরের মধ্যে পালিয়ারা দেই মার্সিতে জন্মানো প্রথম শিশু সে। তার আগমনে গ্রামটির জনসংখ্যা এখন ২০। লারার ঘরের ঠিক উল্টো দিকের গির্জায় তার খ্রিষ্টধর্মীয় নামকরণ…

বিস্তারিত