লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

বৃটেনের ম্যানচেস্টার থেকে সিলেট–ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। অবিলম্বে এই ফ্লাইট পুনরায় চালুর দাবিতে সংগঠনটির সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১১টায় বৃটেনের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান। সভাটি যৌথভাবে পরিচালনা করেন সদস্যসচিব রকিবুর রহমান ও অর্থসচিব এবি রুনেল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আগামী ১…

বিস্তারিত

জার্মানিতে কর্মরত ভারতীয় নাগরিকদের আয় এখন দেশটিতে সর্বোচ্চ—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। জার্মান অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব দ্য জার্মান ইকোনমির গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে জার্মানিতে কর্মরত ভারতীয় কর্মীদের মাসিক মধ্যম মোট বেতন ছিল পাঁচ হাজার তিন শত তিরানব্বই ইউরো, যা স্থানীয় জার্মান কর্মীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গবেষণা অনুযায়ী, একই সময়ে জার্মান নাগরিকদের মাসিক মধ্যম মোট বেতন ছিল চার হাজার এক শত সাতাত্তর ইউরো। অর্থাৎ ভারতীয় কর্মীদের আয় গড়ে প্রায় বারো শত ইউরো বেশি। শুধু তাই নয়, জার্মানিতে কর্মরত অন্যান্য বিদেশি নাগরিকদের তুলনায়ও ভারতীয়দের আয় শীর্ষে রয়েছে। এই তালিকায় অস্ট্রিয়ার নাগরিকদের মধ্যম বেতন ছিল পাঁচ হাজার…

বিস্তারিত

প্রবাসীদের সঞ্চয় যদি অফশোর ব্যাংকিং বা বন্ডের মাধ্যমে দেশে আসে, তবে তা অর্থনীতির চেহারা বদলে দিতে পারে…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবনের হুম্বার্টো ডেলগাদো বিমানবন্দরে ইউরোপীয় ইউনিয়নের নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানায়। তীব্র যাত্রীচাপ ও দীর্ঘ অপেক্ষার কারণে নতুন ব্যবস্থাটি আপাতত কার্যকর রাখা ঝুঁকিপূর্ণ মনে করছে কর্তৃপক্ষ। সরকারি ঘোষণায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আগত নন-ইইউ নাগরিকদের জন্য চালু হওয়া নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে বিমানবন্দরের বিভিন্ন এলাকায় জট সৃষ্টি হয়েছে। নতুন কম্পিউটারভিত্তিক ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ চালুর পর কয়েক দিন ধরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও ভোর পর্যন্ত সারি লেগে থাকার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে অন্তত তিন মাসের জন্য নতুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার…

বিস্তারিত

গ্রিসে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা প্রায় ২ লক্ষ ৮০ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আগামী ৩১শে ডিসেম্বর থেকে শিক্ষা কার্যক্রমের রেকর্ড থেকে বাদ দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নেওয়া ব্যাপক পরিকল্পনার এটি দ্বিতীয় ধাপ। গ্রিসের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা বছরের পর বছর, এমনকি কয়েক দশক ধরে ভর্তি হয়েও নিষ্ক্রিয় ছিলেন, তাদের ডিগ্রি সম্পন্ন করার জন্য দেশটির শিক্ষা মন্ত্রণালয় একটি ‘দ্বিতীয় সুযোগ’ দিয়েছিল। গ্রিসে গণতন্ত্র পুনরুদ্ধারের পর থেকেই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের তাদের ডিগ্রির নির্ধারিত মেয়াদের চেয়েও অতিরিক্ত বহু বছর পর্যন্ত নাম নিবন্ধিত রাখার সুযোগ দিয়ে আসছিল। মূলত সাম্য এবং উন্মুক্ত শিক্ষার আদর্শের ওপর ভিত্তি করে এই নীতি চালু করা হলেও, ধীরে ধীরে এটি…

বিস্তারিত

পর্তুগালের রাজধানী লিসবনে জমকালো আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার ‘কাজা দো বাংলাদেশে’র উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে ‘মের্কাদো দে কালতুরাস ‘ হলে দিনব্যাপী এই আয়োজনে ভিড় করেন কয়েক হাজার প্রবাসী। জলের গানের কন্ঠশিল্পী রাহুল আনন্দ, যুক্তরাজ্য প্রবাসী শিল্পী ওয়াহিদ এবং ইতালি প্রবাসী শিল্পী শ্রাবণী , স্থানীয় শিল্পী শামসুল হক, ও মাইনুল ইসলামের জনপ্রিয় সকল গানে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। আয়োজক সংগঠন কাজা দো বাংলাদেশ এর নেতৃবৃন্দ জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বিজয় উৎসবে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। পর্তুগালে এই বিজয় উৎসবই বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বড়…

বিস্তারিত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, যানবাহনের কারিগরি ত্রুটি, বৈধ বিমা ছাড়া গাড়ি চলাচল এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি উল্লেখযোগ্য…

বিস্তারিত

গত পাঁচ বছরে সুইডিশ কোম্পানিগুলো পর্তুগিজ অর্থনীতিতে ৪.২ বিলিয়ন ইউরো যোগ করেছে…

বিস্তারিত

শক্তিশালী তদারকি ব্যবস্থা ছাড়া কাউকে ইইউর বাইরে পাঠালে তারা অনিরাপদ পরিস্থিতিতে পড়তে পারেন…

বিস্তারিত

ইতালির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মনফালকনের ‘সান পলো’ হাসপাতালের মর্গে বেশ কয়েকদিন ধরে পরিচয়হীন অবস্থায় পড়ে থাকা সেই বাংলাদেশি প্রবাসীর পরিচয় মিলেছে। বেশ কয়েকদিন ধরে কোনো ওয়ারিশ না পাওয়ায় লাশটি মর্গে পড়ে ছিল। স্থানীয় প্রবাসী কমিউনিটি ও প্রশাসনের প্রচেষ্টায় তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর জানা গেছে, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ কালাম, বয়স প্রায় ৩৬ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত সপ্তাহে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে কোনো বৈধ কাগজপত্র বা স্বজনদের তাৎক্ষণিক উপস্থিতি না থাকায় লাশটি হাসপাতালের হিমঘরে (মর্গ) রাখা হয়। বেশ কয়েকদিন পার হয়ে গেলেও কেউ লাশের দায়িত্ব…

বিস্তারিত