সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্তুগালের লিসবন এবং সিনেস-এর মধ্যে চলাচলকারী জনপ্রিয় দ্রুতগতির দূরপাল্লার বাস পরিষেবা ‘রেডি এস্প্রেসো’-র নতুন রুটে যুক্ত হতে যাচ্ছে কম্পোর্তা, কারভালহাল, মেলিডেস এবং আলকাসের দো সাল। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, আলেন্তেজো উপকূলে তাদের এই কার্যক্রম সম্প্রসারণের আওতায় সেতুবাল এবং সান্তিয়াগো দো কাসেম পৌরসভার ভিলা নোভা দে সান্তো আন্দ্রেতেও বাস থামবে বা নতুন স্টপেজ থাকবে। চলতি বছরের প্রথমার্ধে লিসবনের ওরিয়েন্তে স্টেশন এবং সিনেসের মধ্যে চলাচলকারী বাসের চাহিদা প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পাওয়ার জেরে এই সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির মতে, আলকাসের দো সাল পৌরসভার ‘কম্পোর্তা’ এবং সেতুবাল জেলার গ্র্যান্ডোলা এলাকার ‘কারভালহাল’ ও ‘মেলিডেস’ অঞ্চলগুলো ‘পর্যটন এবং আবাসন…
ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ দেখিয়েছে এস্তোনিয়া। একই সঙ্গে আইটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়েও ইতিবাচক অবস্থান জানিয়েছে দেশটি। সোমবার (১০ আগস্ট) এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে দ্বিতীয় দফার ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এসব বিষয়ে আলোচনা ও ঐকমত্য হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় (পূর্ব ও পশ্চিম) সচিব মো. নজরুল ইসলাম। এস্তোনিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগের প্রধান মাতি মুর্দ। বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ ও গভীর করার ওপর গুরুত্ব…
ইউরোপের দেশ পর্তুগালে বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রবিবার (৯ অগস্ট) রাজধানী লিসবনের বাংলাদেশী রেস্তরাঁয় এক বর্ণাঢ্য “বিশেষ নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল-এর উদ্যোগে স্থানীয় একটি অভিজাত মিলনায়তনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ মিলনমেলা সম্পন্ন হয়। আয়োজনের শুরুতেই পর্তুগালে অবস্থানরত বিশ্বনাথের প্রবীণ ও নবীন প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে এক ছাদের নিচে জড়ো হতে পেরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। নৈশভোজের পাশাপাশি আয়োজন করা হয় এক জমকালো প্রীতি সন্ধ্যার, যেখানে প্রবাসীরা নিজেদের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও…
মাত্র একটি ছোট নৌকায় করে রেকর্ড ২৩০ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। একটিমাত্র নৌকায় এত বিপুল সংখ্যক মানুষের গাদাগাদি করে চড়ার এটিই সর্বশেষ উদাহরণ বলে গত সোমবার ফ্রান্সের লাইফবোট সার্ভিস এবং যুক্তরাজ্যের গণমাধ্যম নিশ্চিত করেছে। ফ্রান্সের লাইফবোট সেবামূলক সংস্থা ‘এসএনএসএম’ অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, গত রবিবার গভীর রাতে ফ্রান্সের উত্তর-পূর্ব উপকূল থেকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রওনা হওয়া একটি রবারের ডিঙি নৌকায় ২০ জনেরও বেশি শিশুসহ মোট ২৩০ জন অভিবাসী ছিলেন। এই সংখ্যাটি একটিমাত্র নৌকায় করে পারাপারের আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। গত মাসে ১৬৫ জন মানুষ একইভাবে এই ব্যস্ততম নৌপথ পাড়ি দিয়ে নতুন রেকর্ড…
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এর মালিক এবং বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার এলন মাস্ক গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট পদপ্রার্থী মারিন তঁদেলিয়ের তীব্র সমালোচনা করেছেন। গ্রিনস পার্টির এই নেত্রী বিদেশি হস্তক্ষেপের আশঙ্কায় নির্বাচনী প্রচারণার সময় ফরাসি কর্তৃপক্ষকে এক্স স্থগিত করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেওয়ার পরই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়। মাস্ক এক্সে লিখেছেন, ‘ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আমি তাকে বন্ধ করার দাবি জানাচ্ছি!’ মাস্কের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তঁদেলিয়ে। তিনি জবাবে বলেন, ‘ফ্রান্সের একজন বিদেশি বিলিয়নেয়ারের কাছ থেকে দেশপ্রেমের সবক নেওয়ার কোনো প্রয়োজন নেই, যিনি মনে করেন যে ইউরোপের কোন রাজনৈতিক নেতাদের মুখ বন্ধ করা উচিত তা তিনি সিদ্ধান্ত নেবেন। গণতন্ত্র বিক্রি করার…
সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে ইতালি ও স্পেনের মধ্যকার দ্বিপাক্ষিক বিরোধ ক্রমশ চরমে উঠছে।গত শুক্রবার ইতালি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ‘একটি বন্ধুভাবাপন্ন দেশ’ হওয়া সত্ত্বেও স্পেন থেকে আসা ভ্রমণকারীদের ওপর আরোপিত সীমান্ত তল্লাশি স্থগিত করার কোনো ইচ্ছা তাদের নেই। একই সাথে, গত সপ্তাহে স্পেনের ছিটমহল সেউতায় বিপুল সংখ্যক অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় রোম যে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে, তা বহাল রাখলে মাদ্রিদের পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও প্রত্যাখ্যান করেছে তারা। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় এক বিবৃতিতে লিখেছে, ‘জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইতালি বিদেশ থেকে আসা কোনো আলটিমেটাম বা দাবি মেনে নেয় না।’ এর আগে দিনের শুরুতে স্পেনের সরকার হুমকি দিয়েছিল যে,…
ভূমধ্যসাগর পেরিয়ে নৌকায় করে গ্রিসের উপকূলে পৌঁছানোর সময় কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাঁদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এ ছাড়া কয়েকজন মিসরীয় নাগরিকও রয়েছেন। গ্রিসের দক্ষিণাঞ্চলের ক্রিট দ্বীপে নৌপথে অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের আসা অব্যাহত রয়েছে। দেশটির সংবাদপত্র দেমোক্রাতিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়া থেকে ৪৮ ঘণ্টারও কম সময়ে একাধিক নৌযাত্রায় অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিটে পৌঁছেছেন। অভিবাসনপ্রত্যাশীদের এই ধারাবাহিক আগমনে দ্বীপটির স্থানীয় প্রশাসন ও অভিবাসীদের জন্য থাকা কেন্দ্রগুলোর ওপর চাপ আরও বেড়েছে। সংবাদমাধ্যমটি জানায়, গত বৃহস্পতিবার সকালে ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় পৌঁছায়। এর আগে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজ নৌকাটিকে শনাক্ত…
বিদেশে মোটা বেতনের চাকরির প্রলোভনে পড়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন ভারতের নাগপুরের ২৮ বছর বয়সী এক তরুণী। অভিযোগ, পর্তুগালে চাকরি দেওয়ার কথা বলে একটি মাইগ্রেশন কনসালটেন্সির মাধ্যমে তার কাছ থেকে প্রায় ১১ লাখ রুপি নেওয়া হয়। পরে পর্তুগালে পৌঁছানোর পর তাকে আটকে রেখে একটি বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ করে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণী ইনস্টাগ্রামে ‘উই মাইগ্রেট’ নামে একটি মাইগ্রেশন কনসালটেন্সির সন্ধান পান। প্রতিষ্ঠানটির মাধ্যমে পর্তুগালের একটি সুপারমার্কেটে ক্যাশিয়ারের চাকরির প্রস্তাব দেওয়া হয় তাকে। মাসে প্রায় দেড় লাখ টাকা বেতন, প্রতিদিন আট ঘণ্টা কাজ এবং সপ্তাহে দুই দিন ছুটির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। চাকরির ভিসা…
বিশ্বখ্যাত ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই। শুক্রবার (৭ আগস্ট) ৬৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ইনফোবায়ে’-র এক প্রতিবেদনে জানানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন এবং আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। হোর্হে মেসি তাঁর তৃতীয় পুত্র লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি মূলত মেসির এজেন্ট হিসেবে কাজ করতেন এবং মাঠের বাইরে তাঁর ব্যবসায়িক বিষয়গুলো দেখাশোনা করতেন। সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে নিজের কান্নার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন যে, ফুটবলের বাইরে তিনি অত্যন্ত কঠিন কিছু দিন…
যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৮ ঘণ্টার বেশি সময় ধরে ইতালির রোম বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট। শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ফ্লাইটটি উড্ডয়ন করেনি। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক যাত্রী। পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকে বিমানবন্দরের মেঝেতেও রাত কাটিয়েছেন। ফ্লাইটটিতে ২৬০ জন যাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশের পাসপোর্টধারী। রোম বিমানবন্দরের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় বাংলাদেশি যাত্রীদের হোটেলে নেওয়া সম্ভব হয়নি। ফলে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় অবস্থান করতে হচ্ছে তাঁদের। বিমানের পক্ষ থেকে শুক্রবার রাতে যাত্রীদের জন্য একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও অতিরিক্ত যাত্রীর কারণে সেখানে সবার জায়গা হয়নি। ফলে অনেক যাত্রীকে…

