লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্প্রসারণ প্রক্রিয়া অভূতপূর্ব গতি পেলেও চরম সক্ষমতার সংকটে পড়েছে ব্রাসেলস। একসঙ্গে একাধিক দেশের সদস্যপদ দেওয়ার আলোচনা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে ইউরোপীয় কমিশনের সংশ্লিষ্ট বিভাগ। পর্যাপ্ত কর্মকর্তা ও অভিজ্ঞ লোকবলের অভাবে পুরো প্রক্রিয়া পরিচালনা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের মতে, ইউরোপীয় কমিশনের সম্প্রসারণ ও পূর্বাঞ্চলীয় প্রতিবেশী বিষয়ক অধিদপ্তর (ডিজি ইনেস্ট) মারাত্মক লোকবল সংকটে ভুগছে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই চাপের মূল কারণ ইইউ-এর সম্প্রসারণ উদ্যোগের বড় সফলতা। গত দশ বছরে যতগুলো আলোচনার অধ্যায় শেষ হয়নি, গত ছয় মাসেই তার চেয়ে বেশি কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে সদস্য হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে…

বিস্তারিত

গলাকাটা অভিবাসন ফি কমানো এবং বিদেশে চাকরির নামে চটকদার ভুয়া বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রতারণা ও অনিয়মে জড়িতদের বিষয়ে ডিবি ও ডিজিএফআই নজর রাখছে জানিয়ে তিনি বলেন, অসাধু চক্র ভালো না হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রটেকশন (ওইপি)’ প্ল্যাটফর্মের কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সিন্ডিকেটের একচেটিয়া ব্যবসা চলছে। পাশাপাশি সিঙ্গাপুরে কর্মী পাঠাতে ১২ থেকে ১৫…

বিস্তারিত

বেলজিয়ামের দ্বিতীয় ব্যস্ততম ব্রাসেলস সাউথ চার্লেরোয়া বিমানবন্দর দীর্ঘ ১১ সপ্তাহের জন্য তাদের সমস্ত বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বিমানবন্দরের একমাত্র রানওয়ে পুনর্নির্মাণসহ বড় ধরনের অবকাঠামোগত সংস্কার কাজের জন্য আগামী বছরের ১৫ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজের পরিচালনগত বাধা চিহ্নিতকরণ এবং যাত্রীদের ওপর পড়া প্রভাব সামলাতে তারা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তবে দীর্ঘ সময় বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ থাকার কারণে সংস্থাটির ভবিষ্যৎ এবং কর্মীদের কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় ট্রেড ইউনিয়নগুলো। অবকাঠামো প্রস্তুতকারী প্রতিষ্ঠান সোওয়্যার (SOWAER)-এর তথ্যমতে, চার্লেরোয়া বিমানবন্দরের একমাত্র রানওয়েটির আনুমানিক স্থায়িত্ব ধরা হয় ২৫ বছর।…

বিস্তারিত

পর্তুগালে ৫ থেকে ১৪ বছর বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে ৪ জনই অতিরিক্ত ওজন অথবা স্থূলতার সমস্যায় ভুগছে। দেশটিতে ৬ থেকে ১৪ বছর বয়সী প্রায় অর্ধেক (৪৪.৭%) শিশুই নিয়মিত ফাস্টফুড ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে। পর্তুগালের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএনই) কর্তৃক প্রকাশিত ‘জাতীয় স্বাস্থ্য জরিপ’-এর শিশু মডিউল থেকে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। আইএনই-এর তথ্য অনুযায়ী, ৫ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৩২ হাজার শিশু সরাসরি স্থূলতায় এবং ২ লাখ ৩০ হাজার শিশু অতিরিক্ত ওজনের সমস্যায় আক্রান্ত। বিএমআই অনুযায়ী স্থূলতার হার মেয়েদের (১০.৭%) তুলনায় ছেলেদের (১৫%) মধ্যে বেশি দেখা গেছে। এছাড়া ৫ থেকে ৯ বছর বয়সী শিশুদের মধ্যে…

বিস্তারিত

নতুন বায়োমেট্রিক সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে বিমানবন্দরগুলোতে তৈরি হওয়া দীর্ঘ সারি ও আন্তর্জাতিক ভ্রমণের চরম বিশৃঙ্খলার মুখোমুখি হয়ে এটি স্থগিতের জোর দাবি জানিয়েছিল বিমান সংস্থা ও বিমানবন্দরগুলো। তবে দীর্ঘ বিলম্বের আশঙ্কা সত্ত্বেও এই ব্যবস্থা বাস্তবায়নে অনড় অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ কর্মকর্তারা স্বীকার করেছেন যে ব্রেক্সিট-পরবর্তী নতুন এই ব্যবস্থা ‘নিখুঁত নয়’ এবং এতে ‘২০টি সমস্যাযুক্ত স্থান’ রয়েছে, তবে পুরো ব্যবস্থা স্থগিত করা ‘সম্ভব বা প্রয়োজনীয় নয়’। ইইউ-এর নতুন প্রবেশ/প্রস্থান ব্যবস্থা (EES)-র অধীনে, ইইউ-বহির্ভূত দেশের নাগরিকদের শেনজেন এলাকায় প্রথমবার প্রবেশের সময় আঙুলের ছাপ ও মুখের ছবি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত করতে হয়। এরপর প্রতিবার যাতায়াতের সময় তা যাচাই করা হয়। স্পেন,…

বিস্তারিত

ফুটবল ক্যারিয়ারের সোনালী দিনগুলোর প্রায় শেষপ্রান্তে পৌঁছে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে সর্বকালের সেরাদের তালিকায় অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এবার মাঠের গণ্ডি পেরিয়ে বিনোদন জগতেও নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ মহাতারকা। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করার পাশাপাশি ক্যামেরার সামনেও বিশেষ চরিত্রে অভিনয় করবেন রোনালদো। চমকপ্রদ এই প্রকল্পে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি। নতুন এই অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত রোনালদো বলেন, ‘এটি আমার জন্য দারুণ ও রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন এই…

বিস্তারিত

ফ্রান্সের বিখ্যাত শহর বোর্দোর কাছাকাছি জিরোন্ডে অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীরা যখন প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন, তখন হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, স্পেনের রাজধানী মাদ্রিদের কাছাকাছি ছড়িয়ে পড়া আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া তীব্র দাবানলের কারণে গত রবিবার রাতে এক ধাক্কায় আরও ৫৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে কেবল একটি অঞ্চলেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজারে। আগুনের লেলিহান শিখা বিখ্যাত এই ওয়াইন উৎপাদনকারী শহর বোর্দোর আরও কাছাকাছি চলে এসেছে। জিরোন্ডে অঞ্চলে সপ্তাহের মাঝামাঝি সময়ে লাগা এই আগুন বাতাসের…

বিস্তারিত

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ সম্প্রদায়ের বার্ষিক উৎসব ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ চলাকালে ভিড়ের মধ্যে একটি দ্রুতগামী গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জার্মান পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে শহরের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ ফটকলাগোয়া টিয়ারগার্টেনের দক্ষিণ অংশে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। একটি সাদা রঙের ছোট গাড়ি আচমকা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং একাধিক মানুষকে চাপা দিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এর পরপরই গাড়িটি ফেলে রেখে সন্দেহভাজন চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় মূল মঞ্চে থাকা বড় পর্দায়…

বিস্তারিত

অভিবাসন সংক্রান্ত বিপুল মামলার জট কমাতে ও আইনি প্রক্রিয়া দ্রুত করতে বিশেষায়িত আদালত গঠনের উদ্যোগ নিয়েছে পর্তুগাল সরকার। মূলত দেশটির মূল অভিবাসন সংস্থা ‘আইমা’র (AIMA) বিরুদ্ধে ওঠা হাজার হাজার মামলার চাপ সামলাতে হিমশিম খাওয়া লিসবন প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্তুগালের ‘জাতীয় অভিবাসী সংহতি পরিকল্পনা’র অংশ হিসেবে চলতি ২০২৬ সালের শুরু থেকেই এই নীতিগত পরিবর্তনগুলো কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে আইমার বিরুদ্ধে দায়ের করা আইনি মামলার বিচারিক এখতিয়ার রয়েছে কেবল লিসবন ট্রাইব্যুনালের ওপর। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘জর্নাল দে নোতিসিয়াস’ জানায়, নতুন নিয়ম অনুমোদিত হলে প্রবাসীরা আর শুধু লিসবনে নয়, বরং নিজ নিজ এলাকার আদালতে মামলা…

বিস্তারিত

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক মেগা ইভেন্ট ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে আগামী ২ আগস্ট ২০২৬ (রবিবার) সার্সেলসের ঐতিহ্যবাহী সেন্টমেরিতে এই জাঁকজমকপূর্ণ উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রান্সে অবস্থানরত সব প্রবাসীদের পরিবার ও বন্ধুদের নিয়ে এই আনন্দের মহোৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের সামার ফেস্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমস। সুদূর প্রবাসে তাঁর চিরচেনা জনপ্রিয় গানগুলোর মূর্ছনায় মেতে উঠবেন দর্শক-শ্রোতারা। নগর বাউল জেমস ছাড়াও বেশ কয়েকজন স্বনামধন্য ও জনপ্রিয় শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেবেন। আয়োজক…

বিস্তারিত