লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক

"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়া লুসিয়া আমারাল, আজ (১১ ফ্রেব্রুয়ারি) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পররাষ্ট্র ও রাজনৈতিক মহল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি দেশজুড়ে আঘাত সৃষ্টি করা শক্তিশালী শীতকালীন ঝড়গুলোর মোকাবিলায় সরকারের প্রতিক্রিয়ার প্রতি ক্রমবর্ধমান সমালোচনার পর তিনি পদত্যাগ করেন। পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলু ডি সোজা তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর অনুরোধে বাস্তবায়িত হয়েছে। লুসিয়া আমারাল জানান তিনি “ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে আর এই দায়িত্ব পালন করার উপযোগী নন”- এমন এক সময় যখন দেশটি প্রবল ঝড় ‘ক্রিস্টিনসহ’ বিপুল ক্ষতির সম্মুখীন। ঝড় ‘ক্রিস্টিন’ শেষ তিন সপ্তাহে কেন্দ্রীয় পর্তুগালে ২০০ কিমি/ঘণ্টার বেশি গতির বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে আঘাত হেনেছে, যার ফলে…

বিস্তারিত

পর্তুগালের অভিবাসন ও আশ্রয় বিষয়ক সংস্থা-এআইএমএ (আইমা) সম্প্রতি কিছু বিদেশি নাগরিককে ই-মেইলের মাধ্যমে জানাচ্ছে যে তাদের আবেদনের অংশ হিসেবে সরাসরি উপস্থিত হয়ে নথিপত্র যাচাই করতে হবে। এই পদক্ষেপটি বিশেষ করে রেসিডেন্স পারমিট, নবায়ন বা বৈধকরণ সংক্রান্ত আবেদনকারীদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে। ‘এআইএমএ’(আইমা) জানিয়েছে, আবেদন প্রক্রিয়া বিশ্লেষণের সময় কিছু ক্ষেত্রে জমা দেওয়া কাগজপত্রের সত্যতা, সামঞ্জস্য বা পূর্ণতা নিয়ে অতিরিক্ত যাচাই প্রয়োজন হচ্ছে। সেই কারণে আবেদনকারীদের কাছে একটি ই-মেইল পাঠানো হচ্ছে যার শিরোনাম সাধারণত থাকে, “নথিপত্র যাচাইয়ের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ”। এই ই-মেইলে নির্দিষ্ট তারিখ, সময় ও অফিসের ঠিকানা উল্লেখ থাকে। আবেদনকারীকে অবশ্যই নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে এবং সঙ্গে আনতে হবে, বৈধ…

বিস্তারিত

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক অবস্থান গভীর সংকটের মুখে পড়েছে, এমন তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো একাধিক প্রতিবেদনে এনেছে। এর ফলে তাঁকে আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হতে পারে এমন সঙ্কেতও উঠে এসেছে, যদিও তিনি এখনো স্পষ্টভাবে তা অস্বীকার করেছেন। এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বড় কেলেঙ্কারি, প্রাক্তন মন্ত্রী এবং লর্ড পিটার ম্যান্ডেলসনের নিয়োগ নিয়ে বিতর্ক, যার পেছনে জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের তথ্য এসেছে সাম্প্রতিক ফাইলগুলিতে। ম্যান্ডেলসনকে স্টারমার সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজদূত হিসেবে নিয়োগ দেয়ায় বিরোধী দলসহ দলটির ভিতর থেকেও কঠিন প্রশ্ন ও সমালোচনা উঠেছে। ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত পদে নিয়োগের পেছনে স্টারমারের সিদ্ধান্তের বিরুদ্ধে বড় অভিযোগ হলো, তিনি এমন একজনকে…

বিস্তারিত

সাদা ভিলা, নীল সমুদ্র আর বিলাসবহুল জীবনধারার প্রতীক ইতালির ক্যাপ্রি দ্বীপ, যে জায়গাটি একসময় ছিল ইউরোপীয় অভিজাতদের নিভৃত অবকাশকেন্দ্র, সেটিই এখন নিজের জনপ্রিয়তার ভারে নুয়ে পড়ছে। প্রতিদিন হাজার হাজার পর্যটকের চাপ সামাল দিতে গিয়ে দ্বীপটির সংকীর্ণ রাস্তা, ঐতিহাসিক এলাকা ও স্থানীয় জীবনযাত্রা হয়ে উঠেছে ক্রমেই অস্থির। এই বাস্তবতায় আসন্ন গ্রীষ্ম মৌসুম থেকে ৪০ জনের বেশি সদস্যের পর্যটক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্রি কর্তৃপক্ষ। ক্যাপ্রিতে স্থায়ী বাসিন্দা মাত্র প্রায় ১৩ হাজার। অথচ গ্রীষ্মের ব্যস্ত দিনে সেখানে ৫০ হাজারের কাছাকাছি পর্যটক ও দিনভ্রমণকারী উপস্থিত থাকেন। অর্থাৎ, একেকটি দিনে স্থানীয় জনসংখ্যার প্রায় চার গুণ মানুষের চাপ নিতে হয় দ্বীপটিকে। বিশেষজ্ঞদের মতে, এই…

বিস্তারিত

ইতালির কন্সুলার সার্ভিসে ভিসা প্রক্রিয়াকে আরও দ্রুত,নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করতে দূতাবাসগুলো এখন ভিডিও ইন্টারভিউ ব্যবস্থা চালু করেছে, বিশেষ করে নুলা ওস্তা বা কাজের অনুমোদন যাচাইয়ে। এটি সরাসরি দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার নেওয়ার বদলে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়া হয়, যার মাধ্যমে আবেদনকারীরা, বাড়তি যাতায়াতের ঝামেলা ছাড়াই দ্রুত সাক্ষাৎকার দিতে পারে ও প্রয়োজনীয় ডেটা সরাসরি কনস্যুলেটে পৌঁছায়, এমন একটি সুবিধাজনক ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। ইতালির কাজের ভিসা পেতে হলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আগমনের আগেই নুলা ওস্তা নামে একটি কাজের অনুমোদন পত্র প্রাপ্তি প্রয়োজন। এই নুলা ওস্তার সত্যতা যাচাইয়ের জন্য অতিরিক্ত প্রমাণপত্র এবং সাক্ষাৎকারের প্রয়োজন পড়ে। তবে বেশ কিছু ক্ষেত্রে…

বিস্তারিত

বিদেশে পড়াশোনা, উন্নত জীবনের আশায় চাকরি কিংবা ইউরোপ-আমেরিকার শহরগুলো ঘুরে দেখার স্বপ্ন, এই তিন আকাঙ্ক্ষাই বহু বাংলাদেশির জীবনের বড় লক্ষ্য। কিন্তু সাম্প্রতিক সেই স্বপ্নের পথে যেন অদৃশ্য অথচ কঠিন এক দেয়াল তুলে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ, যুক্তরাষ্ট্র এমনকি মধ্যপ্রাচ্যের অনেক গন্তব্যেও বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা কিংবা ওয়ার্ক ভিসা, সব ক্ষেত্রেই বাড়ছে প্রত্যাখ্যানের হার। কাগজপত্র ঠিক থাকার পরও আবেদন বাতিল হচ্ছে, অনেক ক্ষেত্রে জানানো হচ্ছে না সুনির্দিষ্ট কারণ। ফলে ভিসা প্রত্যাশীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা, হতাশা এবং ক্ষোভ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছেই, হঠাৎ কেন এই ভিসা সংকট? এর পেছনে কি শুধু…

বিস্তারিত

ইতালির পর্যটন নগরী ভেনিসে অবৈধভাবে পণ্য বিক্রির অভিযোগে তিন বাংলাদেশি হকারকে বড় অঙ্কের জরিমানা করেছে স্থানীয় পুলিশ। শহরের ঐতিহাসিক ও পর্যটন এলাকায় অবৈধ হকারি ঠেকাতে চলমান অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সূত্র জানায়, ভেনিসের ব্যস্ত পর্যটন এলাকায় ফুটপাত ও জনসমাগমস্থলে অনুমোদনহীনভাবে বিভিন্ন পণ্য বিক্রি করছিলেন ওই তিনজন। অভিযানকালে তাদের কাছ থেকে বিক্রয়যোগ্য পণ্য জব্দ করা হয় এবং বিদ্যমান আইন অনুযায়ী মোটা অঙ্কের প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। জরিমানার পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হলেও এটি কয়েক হাজার ইউরো পর্যন্ত হতে পারে বলে ইতালির স্থানীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ভেনিস সিটি কর্তৃপক্ষ ও পুলিশ বলছে, ঐতিহাসিক শহরের…

বিস্তারিত

ইউরোপের শহরজুড়ে ঘোরাঘুরিতে মেতেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতারা। নেদারল্যান্ডসে অবস্থানের পর ট্রেনে করে বেলজিয়াম ভ্রমণ করছেন অভিনেত্রী মমো, অভিনেতা নাসির উদ্দিন খান এবং অভিনেত্রী আজমেরী হক বাধন। এই সফরের নানা মুহূর্ত তারা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বেশ কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে। নেদারল্যান্ডস থেকে বেলজিয়ামে ট্রেনযাত্রার অভিজ্ঞতা যেন তারকাদের ইউরোপ ভ্রমণের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ইউরোপের দ্রুতগামী ও আরামদায়ক ট্রেন, জানালার পাশ দিয়ে ছুটে চলা শহর ও গ্রামের দৃশ্য, সব মিলিয়ে ভ্রমণের মুহূর্তগুলো তারা ক্যামেরাবন্দি করেছেন। ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, কখনো ট্রেন স্টেশনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি, কখনো বেলজিয়ামের ঐতিহাসিক শহরের রাস্তায়…

বিস্তারিত

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী সাফল্য অর্জন করলেন স্পেনের চিকিৎসকেরা। বিশ্বে প্রথমবারের মতো স্বেচ্ছামৃত্যু বা ‘অ্যাসিস্টেড ডাইং’-এর মাধ্যমে মৃত্যুবরণ করা একজন দাতার কাছ থেকে মুখমণ্ডলের টিস্যু প্রতিস্থাপন করা হয়েছে। এই জটিল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে বার্সেলোনার বিখ্যাত ভল ডি হেবরন হাসপাতাল-এ। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, দাতার মুখের মাঝামাঝি অংশের টিস্যু গ্রহীতার মুখে প্রতিস্থাপন করা হয়েছে। এই অস্ত্রোপচার ছিল অত্যন্ত জটিল ও সংবেদনশীল, যেখানে প্রায় ১০০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশ নেন। দলে ছিলেন প্লাস্টিক সার্জন, নিউরোসার্জন, মনোরোগ বিশেষজ্ঞ, ইমিউনোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট সমন্বয়কারীরা। হাসপাতালের ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর এলিজাবেথ নাভাস বলেন, “যিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি শেষ…

বিস্তারিত

ইউরোপে প্রথম “ডিজিটাল বিজনেস ওয়ালেট” চালু করল পর্তুগাল সরকার, যা দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি ডকুমেন্ট দ্রুত, সহজ এবং ডিজিটালভাবে ব্যবহার করার সুযোগ দেবে। এই অ্যাপটি বিশেষভাবে ব্যবসায়ীদের প্রশাসনিক কাজ, কর, সামাজিক নিরাপত্তা এবং কোম্পানি পরিচিতি সম্পর্কিত কাগজপত্র হাতের মুঠোয় নিয়ে আসবে । পরিচালনায় থাকা সরকারি মোবাইল অ্যাপ (gov.pt) এর মাধ্যমে এই ডিজিটাল ওয়ালেট ব্যবহারের সুযোগ মিলবে, যা নির্ভরযোগ্য, নিরাপদ ও অফিসিয়ালভাবে বৈধ ডকুমেন্ট সরবরাহ করবে। এতে কোম্পানির সনদ, কর সম্পর্কিত তথ্য, সামাজিক নিরাপত্তা স্টাটাস এবং মালিকানা সম্পর্কিত নিবন্ধনসহ চারটি প্রধান ডকুমেন্ট পাওয়া যাবে । পর্তুগালের প্রধানমন্ত্রী-লুইস মন্টিনিগ্রো বলেন, “আমরা চাই কোম্পানির সময় সরকারি প্রশাসনিক কাজে না ব্যয় হয়, বরং ব্যবসা…

বিস্তারিত