সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো জনসমক্ষে মুখ ঢাকা বা মুখমণ্ডল আড়াল করার ওপর বিধিনিষেধ আরোপ সংক্রান্ত বহুল আলোচিত ও বিতর্কিত বিলটি অনুমোদন করেছেন। দেশটির গণমাধ্যম ও রাজনৈতিক মহলে এটি ‘বোরকা আইন’ নামে পরিচিতি পেয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় বেলেম প্যালেস (Belém Palace) থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই আইনটি একটি অত্যন্ত ‘সামাজিক ও সাংস্কৃতিক সংবেদনশীল বিষয়’ এবং এখানে নাগরিকদের ব্যক্তিগত অধিকার ও রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ ছিল। তবে সংসদীয় প্রক্রিয়ায় খসড়া আইনে প্রয়োজনীয় কিছু সংশোধনী আনার পর প্রেসিডেন্ট এই ডিক্রি বা বিলে সই করার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন এই আইন অনুযায়ী, জনসমক্ষে নিরাপত্তা ও সনাক্তকরণের স্বার্থে সবার…
পর্তুগালের সিন্ত্রা পৌরসভার মাসামায় একটি বড় ক্রেন ধসে সড়কে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি গাড়ি। বুধবার সকালে বেলাসের রুয়া দে ইনেস দে কাস্ত্রো সড়কে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন একটি ভবনের পাশে থাকা ক্রেনটি হঠাৎ সড়কের ওপর ধসে পড়ে। পর্তুগিজ সংবাদমাধ্যম এসআইসির তথ্য অনুযায়ী, নিহত দুজন রাস্তার বিপরীত পাশে একটি ভবনে রং করার কাজ করছিলেন। নিহতদের বয়স ৩৮ ও ৪০ বছর। গ্রেটার লিসবন সাব-রিজিওনাল কমান্ডের এক কর্মকর্তা লুসা নিউজ এজেন্সিকে জানান, সকাল ৮টা ৪ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ১৫ জন উদ্ধারকর্মী ছয়টি গাড়ি নিয়ে পৌঁছান। পর্তুগিজ জননিরাপত্তা পুলিশ (পিএসপি)…
ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া অভিবাসীদের আশ্রয় দেওয়া এবং এর দায়িত্ব ভাগাভাগি করা নিয়ে ইতালি ও জার্মানির মধ্যকার কূটনৈতিক দ্বন্দ্ব ক্রমশ চরম আকার ধারণ করছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসরকারি উদ্ধারকারী জাহাজগুলোর মাধ্যমে আসা অভিবাসীদের নতুন পরিসংখ্যান প্রকাশ করে জার্মানির কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। রোমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের অক্টোবরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত জার্মান দাতব্য সংস্থাগুলো প্রায় ২২,৫০০ অভিবাসীকে ইতালির বিভিন্ন বন্দরে নিয়ে এসেছে। এই সময়ে বিভিন্ন বেসরকারি উদ্ধারকারী জাহাজের মাধ্যমে ইতালিতে মোট ৪২,৩০০ জন অভিবাসী এসেছেন। ইতালির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া এই অভিবাসীদের অর্ধেকেরও বেশির দায়িত্ব সরাসরি জার্মান দাতব্য সংস্থাগুলোর ওপর বর্তায়। এছাড়া…
স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় অবৈধভাবে অবস্থানকারী সব অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করেছে ইউরোপীয় কমিশন। গত জুলাইয়ের শেষে সেউতায় ব্যাপক অভিবাসী অনুপ্রবেশের ঘটনার পর মঙ্গলবার ব্রাসেলসে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কাস ল্যামার্ট এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বর্তমান অগ্রাধিকার হলো স্প্যানিশ এবং মরক্কোর কর্তৃপক্ষের পরিস্থিতির নিয়ন্ত্রণ বজায় রাখা এবং সেউতায় অবৈধভাবে অবস্থানকারী সকলের দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করা।’ ল্যামার্ট জোর দিয়ে বলেন, অভিবাসীদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়াটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনের অধীন। এটি ইইউ-এর ‘রিটার্ন ডিরেক্টিভ’ এবং শীঘ্রই কার্যকর হতে যাওয়া ‘ইইউ রিটার্ন রেগুলেশন’-এর আওতায় পরিচালিত হবে। তিনি আরও জানান, অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদেরসহ অবৈধভাবে থাকা অভিবাসীদের নিজ…
ইতালি থেকে দেশে ফেরার পর হারিয়ে যাওয়া লাগেজ নিতে এসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আবুল বাশার নামের এক যাত্রী। সোমবার বিকেলে কাস্টমসের গ্রিন চ্যানেলে স্ক্যানিংয়ের সময় তাঁর লাগেজ থেকে খেলনাসদৃশ (ডামি) একটি পিস্তল, গানপাউডারযুক্ত ৫০টি বুলেট ও একটি চাকু উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এসব সামগ্রী জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম থেকে ঢাকাগামী বিজি-৩৫৬ ফ্লাইটে দেশে ফেরেন আবুল বাশার। তবে ওই সময় তাঁর একটি লাগেজ হারিয়ে যায়। পরে ১৫ আগস্ট বিমানের বিজি-২০২ ফ্লাইটে সেই লাগেজটি ঢাকায় পৌঁছায়। সোমবার হারানো লাগেজটি নিতে বিমানবন্দরে আসেন আবুল…
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বন্ধে দেশব্যাপী বিশেষ সড়ক নিরাপত্তা অভিযান শুরু করেছে পর্তুগাল। মঙ্গলবার (১৮ আগস্ট) শুরু হওয়া এ অভিযান চলবে ২৪ আগস্ট পর্যন্ত। এ সময়ে দেশজুড়ে বাড়ানো হবে পুলিশের নজরদারি ও অ্যালকোহল পরীক্ষা। ‘ট্যাক্সা জেরো আও ভোলান্তে’ বা ‘স্টিয়ারিংয়ে শূন্য অ্যালকোহল’ নামে এ যৌথ অভিযান পরিচালনা করছে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ (এএনএসআর), পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি) ও ন্যাশনাল রিপাবলিকান গার্ড (জিএনআর)। এএনএসআর পর্তুগালজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালাবে। পাশাপাশি পিএসপি ও জিএনআর সদস্যরা সড়কে তল্লাশি ও নজরদারি বাড়াবেন। বিশেষ করে মদ্যপান করে গাড়ি চালানো এবং গুরুতর সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শুরুর আগে…
ইতালির সিসিলি দ্বীপের মেসিনা শহরের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের চারটি মূল্যবান চিত্রকর্ম চুরি হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে মিউজিয়াম অব মেসিনা থেকে শিল্পকর্মগুলো নিয়ে যায় দুর্বৃত্তরা। দেশটির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো জিউলি জানিয়েছেন, চুরি যাওয়া চিত্রকর্মগুলোর আর্থিক মূল্য ‘অনেক বেশি’। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চুরি হওয়া চারটি শিল্পকর্মের মধ্যে তিনটি প্যানেল রয়েছে পঞ্চদশ শতকের বিখ্যাত ইতালীয় শিল্পী আন্তোনেল্লো দা মেসিনার ‘সান গ্রেগোরিও পলিপটিক’-এর। অন্যটি তাঁর আঁকা ‘ম্যাডোনা উইথ চাইল্ড অ্যান্ড ক্রাইস্ট ইন পিয়েতা’-র একটি দ্বিমুখী প্যানেল। পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে চোরেরা জাদুঘরের নিরাপত্তাব্যবস্থা ও অ্যালার্ম এড়িয়ে ভেতরে ঢুকল এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতালীয় বার্তা…
স্পেনের দক্ষিণাঞ্চলীয় উয়েলভা প্রদেশের ইসলা ক্রিস্টিনা এলাকায় এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় মোটরসাইকেলে আসা এক বন্দুকধারীর গুলিতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই হামলায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইসলা ক্রিস্টিনার রোসিও মহল্লায় এই হামলার ঘটনা ঘটে। একজন বন্দুকধারী মোটরসাইকেলে করে ওই পরিবারের বাড়ির সামনে এসে হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে। এলোপাতাড়ি গুলি চালানোর পর হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, তাঁর এক সন্তান এবং ওই নারীর মা রয়েছেন। ঘটনার পরপরই বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া তিনটি রক্তাক্ত মরদেহ রাস্তার…
যুক্তরাজ্যের ‘সাইক্লিং ক্যাপিটাল’ হিসেবে পরিচিত ক্যামব্রিজে প্রথমবারের মতো সাইকেল চালকদের জন্য ঘণ্টায় ১৫ মাইল বা প্রায় ২৪ কিলোমিটার গতিসীমা নির্ধারণ করা হয়েছে। পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পর শহরের জনপ্রিয় একটি পথে এই বিধিনিষেধ চালু করেছে কর্তৃপক্ষ। ক্যামব্রিজশায়ার কাউন্টি কাউন্সিল জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সাইকেল চালকদের অতিরিক্ত গতির বিষয়ে অভিযোগ করে আসছিলেন। বিশেষ করে বয়স্ক মানুষ ও ছোট শিশুদের নিয়ে চলাচলকারী পরিবারগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, শহরের ১৬ মাইল দীর্ঘ ‘গাইডেড বাসওয়ে’-এর পাশে থাকা দুটি যৌথ ব্যবহারের পথে নতুন গতিসীমা কার্যকর হয়েছে। এসব পথে পথচারী, সাইকেল আরোহী ও ঘোড়সওয়ার—সবাই চলাচল করেন।…
আয়ারল্যান্ডের একটি মহাসড়কে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচ কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। রোববার (১৭ আগস্ট) ভোরে দেশটির কাউন্টি কিলডেয়ারের এম৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে অ্যাথির কাছে এম৯ মহাসড়কের ৩ নম্বর জংশনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত পাঁচজনই কিশোর এবং সবাই পুরুষ। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে নিহতদের মরদেহ নাস জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের ময়নাতদন্ত করার কথা রয়েছে। অন্য গাড়িতে থাকা চারজনও গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু। গাড়িটির…

