সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
ইতালির স্পন্সর ভিসা বা “ডেক্রেতো ফ্লুসি প্রোগ্রাম বাংলাদেশসহ বহিরাগত কর্মীদের জন্য বছরের পর বছর ধরে কাজের সুযোগ তৈরি করছে। এই কর্মী ভিসা স্কীমটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের সিজনাল এবং নন‑সিজনাল কাজে নিয়োগ দেয়ার লক্ষ্যে চালু আছে, এবং ২০২২ সালে বাংলাদেশও এই প্রোগ্রামে পুনরায় যোগ দিয়েছিল, ফলে আবেদনকারীর সংখ্যা দ্রুত বেড়ে যায়। কিন্তু ‘ক্লিক ডে’নির্দিষ্ট দিনে অনলাইনে কোটা খোলা হয়ে আবেদন নেওয়ার যে পদ্ধতি, তা নানা কারণে জটিলতা তৈরি করেছে। নতুন ইতালীয় আইন অনুযায়ী ওয়ার্ক পারমিট বা নুল্লা ওস্তা পরিষ্কার হওয়ার পরেই দূতাবাস ভিসা সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু প্রাদেশিক কর্তৃপক্ষের যাচাই এবং নতুন নিয়মের কারণে আবেদনগুলোর ব্যাকলগ তৈরি হয়েছে। ইতালির…
বাংলাদেশে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অঙ্গনে অভিনন্দনের বার্তা পেতে শুরু করেছেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক শুভেচ্ছা বার্তায় তাকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ককে নতুন অধ্যায়ে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বার্তায় স্টারমার উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, অর্থনৈতিক ও প্রবাসী জনগোষ্ঠীভিত্তিক সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতে আরও গভীর ও ফলপ্রসূ করা সম্ভব। ডাউনিং স্ট্রিট সূত্রে প্রকাশিত বার্তায় বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য শুভেচ্ছা জানিয়ে যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা,…
ফ্রান্সে ইউনেস্কো সদর দপ্তরে জাঁকজমকভাবে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানটি পালিত হয়েছে।এটি আন্তর্জাতিকভাবে ভাষা ও শিক্ষার বৈচিত্র্য, মাতৃভাষার মর্যাদা ও শিক্ষা ব্যবস্থায় বহুভাষিকতার গুরুত্ব তুলে ধরার একটি প্রাধান্য প্রাপ্ত মঞ্চ। এই বছর ভিন্নভাবে গুরুত্ব পেয়েছে কারণ ইউনেস্কো ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার সংরক্ষণকে কেন্দ্র করে একটি নতুন বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণ করার ঘোষণা করেছে। এতে ভাষা সংরক্ষণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং বিপন্ন ভাষার প্রতি সহায়তা বৃদ্ধির নতুন দিকনির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে। ইউনেস্কোর সদ্য নিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি ভাষা ও শিক্ষা সম্পর্কে তার বক্তব্যে বলেন, ভাষা শুধুই কথার মাধ্যম নয়, এটি মানুষের পরিচয়, ইতিহাস ও সংস্কৃতির ধারক। মাতৃভাষার সম্মান ও সংরক্ষণ মানবাধিকারের একটি…
ইউরোপের দেশগুলো প্রতি বছর ফেব্রুয়ারি ২১ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকে। এই দিনটি শুধুমাত্র ভাষার সংরক্ষণের দিন নয়, এটি সাংস্কৃতিক ঐতিহ্য, বহুভাষিক শিক্ষা এবং অভিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাড়ানোর কার্যকর মাধ্যম। শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র, কমিউনিটি ক্লাব ও লাইব্রেরি দিবসটি উদযাপন করতে নানা ধরনের কর্মসূচি আয়োজন করে। এতে গল্পকথা, কবিতা পাঠ, সাহিত্য, নৃত্য ও সংগীতের মাধ্যমে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়। জার্মানির স্কুল ও বিশ্ববিদ্যালয় মাতৃভাষার কর্মশালা, কবিতা পাঠ ও বিতর্ক আয়োজন করে। অভিবাসী শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় অংশগ্রহণ করে। ফ্রান্স-এর লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র ভাষার প্রদর্শনী, চিত্রকলা, নৃত্য ও গল্পের পাঠ আয়োজন করে। আন্তর্জাতিক স্কুলগুলোতে মাতৃভাষা চর্চা এবং শিক্ষামূলক গেম…
ইতালীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি বলেছেন, সরকারের কঠোর ও সমন্বিত অভিবাসন নীতির ফলে চলতি বছরে ইতালিতে অনিয়মিতভাবে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা রেকর্ড পরিমাণে কমেছে। সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, সমুদ্রপথে নজরদারি বৃদ্ধি, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান এবং উৎস ও ট্রানজিট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমঝোতা, এসব পদক্ষেপের সমন্বিত ফলেই এই অগ্রগতি এসেছে বলে দাবি করেন তিনি। মন্ত্রী জানান, ভূমধ্যসাগরীয় রুটে নজরদারি বাড়ানো এবং উদ্ধার-অভিযানের সমন্বয় শক্তিশালী করার পাশাপাশি অবৈধ প্রবেশ রোধে আইনগত কাঠামো আরও কঠোর করা হয়েছে। তার মতে, রাষ্ট্রের দায়িত্ব হলো সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, তবে আন্তর্জাতিক আইন ও মানবিক বাধ্যবাধকতাও সমানভাবে রক্ষা করা।সরকারের দাবি, নতুন নীতিমালার ফলে মানবপাচারকারীদের নেটওয়ার্ক দুর্বল হয়েছে এবং অনিয়মিত…
স্ক্যান্ডিনেভিয়ার দেশ ফিনল্যান্ড বর্তমানে শ্রমিক সংকটের মুখে। বিভিন্ন শিল্পে অভিজ্ঞ এবং অল্প অভিজ্ঞ বিদেশি কর্মীদের প্রবেশের সুযোগ রয়েছে। তবুও কঠোর শর্ত এবং জটিল প্রক্রিয়ার কারণে আগ্রহীরা সহজে সুযোগ পান না। ফিনল্যান্ডে স্বাস্থ্যসেবা, নির্মাণ, প্রযুক্তি ও শিল্পখাতের মধ্যে বিদেশি শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি। দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ধীর, এবং অভ্যন্তরীণ শ্রম বাজারে অনেক পেশায় লোকের অভাব রয়েছে। ২০২৩ সালে ফিনল্যান্ডে কর্মী প্রয়োজনীয়তার সংখ্যা ছিল প্রায় ৪২ হাজার।কিছু সেক্টরে শূন্যপদ বেড়ে গেছে, বিশেষ করে নার্সিং, ইঞ্জিনিয়ারিং ও আইটি খাতে। বর্তমানে দেশটিতে স্থানীয় শিক্ষিত কর্মী সংখ্যা সংকুচিত, তাই বৈদেশিক শ্রমিক অপরিহার্য হয়ে পড়েছে। ফলে, সরকার বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে বিভিন্ন নীতি গ্রহণ করছে।…
ইউরোপের দেশ ফ্রান্স-এ টানা কয়েক সপ্তাহের ভারী বৃষ্টি ও একের পর এক ঝড়ের আঘাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, বহু শহরে জরুরি সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে টানা প্রায় ৩৫-৩৬ দিন ধরে বৃষ্টিপাত চলছে, যা কয়েক দশকের মধ্যে দীর্ঘতম। এই পরিস্থিতির পেছনে একাধিক ঝড় বিশেষ করে পেদ্রো ঝড়” ও “নিলস ঝড় -এর প্রভাবকে দায়ী করা হচ্ছে। এই ঝড়গুলো অতিবৃষ্টি, দমকা হাওয়া ও নদীর পানির স্তর দ্রুত বাড়িয়ে দেয়। এর ফলে মাটি পুরোপুরি ভিজে থাকায় নতুন বৃষ্টি সরাসরি…
ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশ গ্রিসে অভিবাসী মুসলিমদের ধর্মীয় কর্মকাণ্ডকে কেন্দ্র করে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। সরকার অনুমোদনহীন উপাসনালয় নিয়ন্ত্রণে কঠোর অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে এক বাংলাদেশি ইমামের বসবাসের অনুমতি বাতিল করে তাকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং দেশজুড়ে প্রায় ৬০টি মসজিদ বন্ধের ঘোষণা এসেছে। প্রবাসী বাংলাদেশিদের দাবি, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রমজান ও জুমার নামাজ আদায় মারাত্মকভাবে ব্যাহত হবে। গ্রিসের রাজধানী এথেন্স-এর অ্যাজিওস নিকোলাওস এলাকায় একটি বেজমেন্টে পরিচালিত নামাজের স্থানে পুলিশের অভিযান চালানো হয়। অভিযোগ তোলা হয়, স্থানটি সরকার অনুমোদিত নয়, বিদেশি নাগরিক ইমামতি করছিলেন এবং নিরাপত্তা ও নিবন্ধন আইন মানা হয়নি। অভিযানের পর মসজিদটি সিলগালা করে দেওয়া, সংশ্লিষ্ট…
ফ্রান্সে ২০২৬ সালের পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ ও ২২ মার্চ ২০২৬ তারিখে। এই নির্বাচনে প্রবাসী সম্প্রদায়ের প্রভাব ও অংশগ্রহণ নিয়ে গত কয়েক সপ্তাহে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে ব্যাপক আলোচনা রয়েছে। বর্তমানে ফ্রান্সে শুধু ইউরোপীয় ইউনিয়ন সদস্যদের নাগরিকরা পৌর নির্বাচনগুলোতে ভোট দিতে এবং প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে। কিন্তু দেশের জাতীয় আইনসভায় সম্প্রতি একটি আইনি প্রস্তাব আবারো আহ্বান হয়েছে, যাতে ইইউ‑এর বাহিরের বিদেশীদেরও ভোটাধিকার প্রদান করা বিষয়ে পুনরায় আলোচনা হচ্ছে। প্রস্তাবটি অনুযায়ী, এমন বিদেশীরা যারা কমপক্ষে ৫ বছর ফ্রান্সে বসবাস করেছেন, তারা যদি আইনের শর্তগুলোর অধীন হতে পারেন, তাহলে তাঁরা নাগরিক নয়েও পৌর নির্বাচনে ভোট দিতে ও প্রার্থী হতে পারেন…
আশ্রয় আবেদন বাতিল হয়ে যাওয়া অভিবাসীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে ইউরোপীয় ইউনিয়ন-এর বাইরের কোনো দেশে “রিটার্ন হাব” বা প্রত্যাবাসন কেন্দ্র নির্মাণে চার দেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে গ্রিস। গ্রিসের সঙ্গে এই উদ্যোগে রয়েছে, জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ডেনমার্ক।পাঁচ দেশের লক্ষ্য, আফ্রিকার কোনো একটি দেশে এমন কেন্দ্র স্থাপন করা যেখানে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থী বা যাদের ইউরোপীয় ইউনিয়নে থাকার বৈধতা নেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে অস্থায়ীভাবে রাখা হবে। ইউরোপীয় অভিবাসন নীতিতে এটি একটি কাঠামোগত পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। “রিটার্ন হাব” কি রিটার্ন হাব বা প্রত্যাবাসন কেন্দ্র এই ব্যবস্থায় ইউরোপে ঢোকার পরও কেউ সরাসরি ইউরোপে থাকতে পারবে না। বরং সীমান্তে…

