সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
পর্তুগালের রিয়েল এস্টেট পোর্টাল ‘আইডিয়ালিস্টা’র সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে ভাড়ার বিজ্ঞাপনে থাকা বাড়িগুলোর ৮৮ শতাংশেরই মাসিক ভাড়া সর্বোচ্চ ২ হাজার ৩০০ ইউরো পর্যন্ত। ২০২৫ সালের একই সময়ের সঙ্গে ২০২৬ সালের এ পর্যন্ত হওয়া তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, এই সীমার (২,৩০০ ইউরো) মধ্যে থাকা দৈনিক বিজ্ঞাপনের গড় সংখ্যা ৩০ হাজার ২৮৫ থেকে বেড়ে ৩৪ হাজার ২৭০টিতে পৌঁছেছে, যা প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। বাজারে বাড়ির সরবরাহ বাড়লেও সামগ্রিক ভাড়ার বাজারে এই ক্যাটাগরির হিস্যা মূলত অপরিবর্তিতভাবে ৮৮ শতাংশেই রয়ে গেছে। তবে আশঙ্কাজনক বিষয় হলো, ২ হাজার ৩০০ ইউরো সীমার মধ্যে বিজ্ঞাপিত বাড়িগুলোর গড় আয়তন গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ কমে…
আবাসন সংকট ও বাড়িভাড়া বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দেশটিতে আবাসনসংকট ঘিরে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। এর মধ্যে পার্লামেন্টে তাঁর সরকারের আবাসনসংক্রান্ত কয়েকটি উদ্যোগও প্রত্যাখ্যাত হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের অবস্থান শক্ত করতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন সানচেজ। আগামী ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই আগাম নির্বাচন সানচেজের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। কারণ, প্রায় সব জনমত জরিপেই তাঁর সোশ্যালিস্ট পার্টি বিরোধীদের চেয়ে পিছিয়ে রয়েছে। ইউরোপজুড়ে অতি ডানপন্থীদের উত্থান এবং মূলধারার রাজনীতি থেকে ভোটারদের মুখ ফিরিয়ে নেওয়ার সময়েই এই নির্বাচনের ঘোষণা দিলেন তিনি। সানচেজ পরাজিত হলে ইউরোপের হাতে গোনা কয়েকটি বামঘেঁষা সরকারের একটি শেষ হয়ে…
পর্তুগালের কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে কথা না রাখা এবং জাতীয় দল থেকে তার আকস্মিক বিদায় নিয়ে সংবাদ সম্মেলনে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছেন দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে পর্তুগালের সংবাদমাধ্যমে প্রকাশিত এবং পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ১ হাজার ৭৪০ শব্দের দীর্ঘ বিবৃতিতে এসব অভিযোগ করেন ৪১ বছর বয়সী রোনালদো। গত সপ্তাহে চারটি নেশনস লিগ ম্যাচের মাঝপথে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় সতীর্থ ও সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। রোনালদোর দাবি, ২৭ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে ৩০ মিনিট খেলানোর কথা বলেছিলেন জেসুস। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হয়নি। এরপর ৪৮ ঘণ্টা পর…
যুক্তরাজ্যে বাংলাদেশি পুরুষদের সমকামী হিসেবে সাজিয়ে ভুয়া আশ্রয় আবেদন তৈরিতে সহায়তার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, একটি চক্র ভুয়া নথি, সাজানো ছবি এবং সমকামী সম্পর্কের দাবির পক্ষে বিভিন্ন প্রমাণ তৈরি করে দিত। এসবের বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ সাড়ে ৪ হাজার পাউন্ড পর্যন্ত নেওয়া হতো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৩৩ হাজার টাকা। লন্ডনে অভিযান, গ্রেপ্তার ৩ মঙ্গলবার (৬ অক্টোবর) লন্ডনের কয়েকটি ঠিকানায় অভিযান চালান যুক্তরাজ্যের হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা। এ সময় দুজনকে প্রতারণা ও অভিবাসনসংক্রান্ত অপরাধের সন্দেহে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন, গয়না এবং হাজার হাজার পাউন্ড নগদ অর্থ জব্দ…
শিক্ষাবাজেটে ঘাটতি, শিক্ষক ও কর্মী সংকট এবং জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। রাজধানী প্যারিসের একটি হাইস্কুলে শিক্ষক বিক্ষোভের সমর্থনে শুরু হওয়া আন্দোলন এখন জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। ক্লাস বর্জন করে দেশটির বিভিন্ন শহরের হাইস্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং ট্রেড ইউনিয়নের সদস্যরা বিক্ষোভে যোগ দিয়েছেন। অন্যদিকে, আন্দোলন ঠেকাতে পুলিশি বলপ্রয়োগ, জলকামান ও কাঁদানে গ্যাসের ব্যবহার এবং ব্যাপক গ্রেপ্তারের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের ৮৭ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। বিক্ষোভের অন্যতম প্রধান আয়োজক মাধ্যমিক…
ফ্রান্সজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের জন্য ‘লাগামহীন অভিবাসন’ ও ইসলামকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ বা ব্যাখ্যা দেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ফ্রান্সে যা ঘটছে, তা মূলত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া লাগামহীন অভিবাসন ছাড়া আর কিছুই নয়।’ তিনি আরও বলেন, ‘এটি স্কুলসংক্রান্ত কোনো বিষয় নয়; বরং একসময়ের মহান একটি দেশকে ইসলামের নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা।’ তবে ফ্রান্সে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে ধর্মীয় বা পরিচয়ভিত্তিক কোনো দাবির সংশ্লিষ্টতার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। উন্নত শিক্ষার পরিবেশ, পর্যাপ্ত শিক্ষক ও কর্মী নিয়োগ এবং জরাজীর্ণ স্কুল ভবন সংস্কারের দাবিতে গত সেপ্টেম্বরের শেষ…
ব্রেক্সিটের পর নতুন অভিবাসন ব্যবস্থায় কম দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য যুক্তরাজ্যে কাজের ভিসার পথ বন্ধ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। নিয়োগকারীদের ইউরোপ থেকে আসা ‘সস্তা শ্রমিকদের’ ওপর নির্ভরতা কমিয়ে কর্মী ধরে রাখা ও অটোমেশন প্রযুক্তির উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর বাইরের যেসব নাগরিক যুক্তরাজ্যে কাজের জন্য আসতে চান, ফ্রি মুভমেন্ট ব্যবস্থা বন্ধ হওয়ার পর তাদের একই অভিবাসন নীতির আওতায় যাচাই করা হবে। সরকার জানিয়েছে, নতুন পয়েন্টভিত্তিক অভিবাসন ব্যবস্থায় যুক্তরাজ্যে কাজ করতে আগ্রহী বিদেশি কর্মীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং অনুমোদিত স্পন্সরের অধীনে দক্ষতাসম্পন্ন একটি চাকরির প্রস্তাব থাকতে হবে। এসব শর্ত…
পর্তুগালের সিটিজেন কার্ডের (Cartão de Cidadão) পিন কোডের চিঠি হারিয়ে গেলে কী করতে হবে, তা নির্ভর করে কার্ডটি কবে ইস্যু করা হয়েছে এবং নতুন কার্ডটি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে কি না তার ওপর। ১৬ এপ্রিল ২০১৮-এর আগে ইস্যু করা কার্ডের পিন চিঠি হারিয়ে গেলে নতুন পিন কোড পেতে সাধারণত কার্ডটি নবায়ন করতে হয়। তবে চিঠি হারালেও কেউ যদি নিজের পিন কোড জানেন এবং সেগুলো ব্যবহার করতে পারেন, তাহলে কার্ড নবায়নের প্রয়োজন নেই। অন্যদিকে, ১৬ এপ্রিল ২০১৮ বা তার পরে ইস্যু করা সিটিজেন কার্ডের ক্ষেত্রে পিন চিঠি হারিয়ে গেলেও নতুন কার্ড নেওয়ার প্রয়োজন নেই। এ ধরনের কার্ডের ক্ষেত্রে সরাসরি পিইউকে (PUK)…
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসে বাংলাদেশি শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট ও প্রবেশ ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত হওয়ার কারণ খুঁজছে বাংলাদেশ। তবে লাওসের সরকার বলছে, দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার বড় না হলেও বাংলাদেশি কর্মীরা প্রতারণার শিকার হচ্ছেন। অবৈধ প্রবেশ, মানব পাচার ও অননুমোদিতভাবে বিদেশি শ্রমিক নিয়োগ ঠেকাতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট ও শ্রমিক শ্রেণির ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে লাওস। এই স্থগিতাদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে লাওসে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের কোনো প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট জমা না দেওয়া এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে…
সাইপ্রাসে বাংলাদেশি নাগরিক শাহরিয়ার আহমেদ ইমনকে হত্যার দায়ে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া রায়ে তাকে পূর্বপরিকল্পিত হত্যা ও সংশ্লিষ্ট আরও কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের শুনানিতে বলা হয়, গত ৭ জুন একটি বাসে ইমনের সঙ্গে ওই ব্যক্তির পরিচয় হয়। পরে তারা নিজেদের যোগাযোগের তথ্য আদান-প্রদান করেন। বাসের মধ্যেই কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলেও আদালতে জানানো হয়। এরপর ৯ জুন ওই ব্যক্তি একটি ছুরি কেনেন। দুই দিন পর ১১ জুন তিনি ইমনের সঙ্গে যোগাযোগ করেন। তাকে জানানো হয়, প্রতিদিন ৫০ ইউরো বেতনের একটি চাকরি পাওয়া গেছে।…

