লেখক: এস কে সৌরভ

উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

গ্রিসে এক বিমান প্রদর্শনীর সময় ফাইটার জেট বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। গত রবিবার অ্যাথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটিতে ‘অ্যাথেন্স ফ্লাইং উইক ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত শো চলাকালীন দ্বি-আসনবিশিষ্ট একটি ফ্যান্টম এফ-৪ জেট বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। হাজার হাজার দর্শকের সামনে এই প্রদর্শনী চলার সময় দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। গ্রিসের জাতীয় সম্প্রচারমাধ্যম ইআরটির তথ্য অনুযায়ী, বিমানটি হঠাৎ করেই উচ্চতা হারাতে শুরু করে এবং মাটিতে আছড়ে পড়ে। মাটিতে পড়ার সাথে সাথেই এতে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। চলতি বছরের ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ‘অ্যাথেন্স ফ্লাইং উইক’ দক্ষিণ-পূর্ব ইউরোপের অন্যতম বৃহত্তম বিমান প্রদর্শনী। এই…

বিস্তারিত

পর্তুগালে বাংলাদেশি অভিবাসীদের নিয়ে নেতিবাচক রাজনৈতিক প্রচারণার প্রেক্ষাপটে দেশটিতে নতুন একটি সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেন। সিনেমাটিতে পর্তুগাল ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের গল্প তুলে ধরতে চান তিনি। রুবাইয়াত বর্তমানে তার নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর পোস্ট-প্রোডাকশনের কাজে পর্তুগালে ছিলেন। সিনেমাটিতে চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা ও চিত্রগ্রাহক লিওনর তেলেস। সিনেমাটি এবার ভেনিস চলচ্চিত্র উৎসবের অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। এটি ভেনিসে প্রতিযোগিতায় নির্বাচিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। লিসবিসনে থাকার সময় রুয়া দো বেনফরমোসো এলাকায় ঘুরে সেখানকার বাংলাদেশি অভিবাসীদের পরিস্থিতি তার নজরে আসে। তার চোখে পড়ে, বাংলাদেশ থেকে আসা মানুষদের সেখানে এক ধরনের সন্দেহের চোখে দেখা হচ্ছে। পর্তুগালের…

বিস্তারিত

পর্তুগালে বর্জ্য ফেলার জায়গা দ্রুত ফুরিয়ে আসছে। এই বড় সংকট মোকাবিলায় ‘তেরা+স্ট্রেটেজি’ নামে একটি বিশেষ মহাপরিকল্পনা অনুমোদন করেছে দেশটির মন্ত্রিপরিষদ। একে দেশটির অন্যতম বড় সমস্যা হিসেবে বর্ণনা করেছেন সরকারের মন্ত্রীরা। পর্তুগালের মন্ত্রী লেইতাও আমারো এই বর্জ্য ব্যবস্থাপনার সংকটকে একটি ‘লুকানো সমস্যা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে ঘোষণা করেন, দেশের অন্যতম বড় এই সমস্যা সমাধানে চলতি দশকে ‘অন্যতম বৃহত্তম বিনিয়োগ’ করতে যাচ্ছে সরকার। মন্ত্রীর দেওয়া তথ্যমতে, পর্তুগালের ৩২টি ল্যান্ডফিলের (বর্জ্য ফেলার জায়গা) মধ্যে ১৩টিই তাদের ধারণক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। বর্তমানে দেশের উৎপাদিত বর্জ্যের ৫০ শতাংশেরও বেশি ফেলা হচ্ছে এসব ল্যান্ডফিলে, যদিও ২০৩৫ সালের মধ্যে এই হার মাত্র ১০ শতাংশে…

বিস্তারিত

গত ২২ আগস্ট থেকে নিখোঁজ থাকা মারভিন জর্জ নামের ২৩ বছর বয়সী এক যুবকের সন্ধান মিলেছে লিসবনের একটি হাসপাতালে। অন্যদিকে, ২৩ বছর বয়সী ব্রিটিশ শিক্ষার্থী জুলিয়ান আমারাল এখনও রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। মারভিন জর্জের ঠিক কী হয়েছিল, কেন তিনি হাসপাতালে ভর্তি হলেন এবং পরিবার বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো তিনি জীবিত আছেন। ছেলের খোঁজে চলতি সপ্তাহে ফ্রান্স থেকে লিসবনে আসা মারভিনের মা উদ্বেগজনক এই অনুসন্ধানে সহায়তাকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে, নিখোঁজ ব্রিটিশ শিক্ষার্থী জুলিয়ান আমারালকে নিয়েও একই ধরনের ভালো ফলের আশা করছেন পুলিশ ও তাঁর স্বজনেরা। জুলিয়ানের অন্তর্ধানের…

বিস্তারিত

পর্তুগালে সরকারি প্রশাসনের সাধারণ ক্যারিয়ারভুক্ত কর্মীদের বেতন বাড়ানোর দাবিতে আগামী ২ অক্টোবর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির তিনটি সরকারি খাতের শ্রমিক সংগঠন। শ্রমিক সংগঠনগুলোর ফেডারেশন সিজিটিপি-এর সঙ্গে যুক্ত ন্যাশনাল ফেডারেশন অব ইউনিয়নস অব পাবলিক অ্যান্ড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার্স, ন্যাশনাল ইউনিয়ন অব ওয়ার্কার্স অব লোকাল অ্যান্ড রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক কোম্পানিজ, কনসেশনিয়ার্স অ্যান্ড রিলেটেড এবং ইউনিয়ন অব ওয়ার্কার্স অব দ্য মিউনিসিপ্যালিটি অব লিসবন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনগুলোর দাবি, সরকারি প্রশাসনের সাধারণ ক্যারিয়ারে থাকা কর্মীরাই সবচেয়ে কম বেতন পান। এসব কর্মীর বেতন কাঠামো পুনর্বিন্যাস, পেশাগুলোর বিশেষত্বের স্বীকৃতি এবং ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা না করে অবিলম্বে বেতন নিয়ে আলোচনা শুরুর দাবি জানিয়েছে…

বিস্তারিত

ভূরাজনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ার মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় গচ্ছিত রাখা ৮৬ টন সোনা লন্ডনে স্থানান্তর করেছে নেদারল্যান্ডস। সংকটের সময় সোনার মজুত দ্রুত ব্যবহার ও লেনদেনের সক্ষমতা বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের মার্চ থেকে আগস্টের মধ্যে এই স্থানান্তর সম্পন্ন হয়। নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিউইয়র্ক ও অটোয়ার তুলনায় লন্ডনে থাকা সোনা সহজে লেনদেন করা যায়। ফলে সংকটময় পরিস্থিতিতে এই সোনা দ্রুত কাজে লাগানো সম্ভব হবে। নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ওলাফ সেলেইজপেন বলেন, এই পদক্ষেপের মাধ্যমে দেশের সোনার মজুত আরও সহজে ব্যবহারযোগ্য করা হয়েছে। কখনো এই সোনা ব্যবহারের প্রয়োজন হবে না বলে আশা করা হলেও…

বিস্তারিত

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো রোগ ছড়াতে সক্ষম আক্রমণাত্মক মশার প্রজাতি এডিস ইজিপ্টাই যুক্তরাজ্যে প্রথমবারের মতো প্রজনন করছে বলে শনাক্ত হয়েছে। লন্ডনের পূর্বাঞ্চলের কয়েকটি বাড়িতে এসব মশার উপস্থিতি পাওয়া গেছে। এর আগে যুক্তরাজ্যে এডিস ইজিপ্টাই শনাক্ত হলেও দেশটিতে তাদের প্রজননের ঘটনা এবারই প্রথম। সাধারণত উষ্ণমণ্ডলীয় ও উপ-উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এডিস ইজিপ্টাইয়ের বিস্তার বেশি। ধারণা করা হচ্ছে, লাগেজ, যানবাহন কিংবা গাছপালার সঙ্গে দুর্ঘটনাক্রমে মশাগুলো যুক্তরাজ্যে প্রবেশ করেছে। যুক্তরাজ্য হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য ঝুঁকি বর্তমানে কম। এসব মশার মাধ্যমে কোনো ব্যক্তি আক্রান্ত হওয়ার প্রমাণও এখন পর্যন্ত পাওয়া যায়নি। সম্প্রতি যুক্তরাজ্যে কয়েক দফা তাপপ্রবাহ দেখা গেলেও দেশটির…

বিস্তারিত

পর্তুগালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ২৮০ জন চালককে আটক করছে দেশটির পুলিশ বাহিনী ‘জিএনআর’। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রথম সাত মাসে এই অপরাধে মোট ৮,৪৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, বছরের প্রথম সাত মাসে রক্তে অ্যালকোহলের ক্ষতিকর মাত্রার উপস্থিতিসংক্রান্ত মোট ৮,৮৫৬টি অপরাধ রেকর্ড করা হয়েছে। মোট অপরাধের সংখ্যা এবং গ্রেফতারের সংখ্যার মধ্যে পার্থক্যের কারণ ব্যাখ্যা করে জিএনআর জানায়, ‘কিছু ক্ষেত্রে রক্তে অ্যালকোহলের মাত্রা পরিমাপের জন্য হাসপাতালে রক্ত পরীক্ষা করার প্রয়োজন হয়। ল্যাবরেটরির রিপোর্ট পেতে কিছুটা সময় লাগে এবং এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন বা অপরাধী…

বিস্তারিত

মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত শেখ নির্বাচিত হয়েছেন। পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার প্রবাসীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই নতুন কমিটি গঠন করা হয়। খলিলুর রহমান সাগরকে প্রধান করে গঠিত নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম, টিটু আহমেদ, চলাচল মাহামুদ, গাজী আব্দুল আলিম, রনি রহমান, সাব্বির হোসাইন ও মো. তাজউদ্দীন সিকদার। পুরো প্রক্রিয়াটির পরিচালনায় ছিলেন রনি হোসাইন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে জানান, পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জের প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করতেই নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নতুন…

বিস্তারিত

জার্মানি ও অস্ট্রিয়ায় ইতালির দ্রুতগতির ট্রেন ‘ফ্রেচিয়ারোসা’-র পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে রোম, মিলান ও মিউনিখের মধ্যে উচ্চগতির ট্রেন যোগাযোগের পথ সুগম হচ্ছে। আন্তর্জাতিক সার্টিফিকেশন বা অনুমোদনের অংশ হিসেবে ইতালির রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা ‘ফেরোভি ডেলো স্টাতো’ (এফএস) পরিচালিত এই ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। নতুন এই রুটে ট্রেনগুলো ইনসব্রুক হয়ে রোম থেকে মিউনিখ পর্যন্ত যাতায়াত করবে। এফএস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নতুন ট্রেনের অনুমোদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর’ ২০২৭ সালের গ্রীষ্মকালে মিলান-মিউনিখ এবং রোম-মিউনিখ রুটে বাণিজ্যিকভাবে এই ট্রেন সেবা চালু করার পরিকল্পনা রয়েছে। ফ্রান্স ও স্পেনের পর এবার ইউরোপের কেন্দ্রস্থলেও প্রবেশ করছে ইতালির রাষ্ট্রীয় রেলওয়ে। ২০২৯ সালের…

বিস্তারিত