সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
সাধারণত ভিসার প্রয়োজন হয় এমন তালিকাভুক্ত ৯টি দেশের নাগরিকেরা এখন থেকে কোনো ধরনের ভিসা ছাড়াই ডেনমার্কে প্রবেশ করতে পারবেন। তবে এর জন্য শর্ত একটাই—যাত্রীদের অবশ্যই বৈধ বায়োমেট্রিক পাসপোর্ট থাকতে হবে। ডেনিশ ইমিগ্রেশন সার্ভিস এই তথ্য নিশ্চিত করেছে। ডেনমার্কের অফিসিয়াল পোর্টাল ‘newtodenmark.dk’-এর তথ্য অনুযায়ী, যেসব দেশের নাগরিকদের ডেনমার্কে প্রবেশ করতে সাধারণত ভিসা নিতে হয়, সেই দীর্ঘ তালিকার মধ্য থেকে সুনির্দিষ্ট ৯টি দেশের নাগরিকদের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। যে ৯টি দেশের নাগরিকরা বায়োমেট্রিক পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ডেনমার্কে প্রবেশ করতে পারবেন, সেগুলোর তালিকা ও শর্তগুলো হলো:১. আলবেনিয়া: ২০১০ সালের মে মাস থেকে ইস্যুকৃত বায়োমেট্রিক পাসপোর্টধারী।২. আর্মেনিয়া: বায়োমেট্রিক পাসপোর্টধারীরা এই সুবিধার…
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ায় শাস্তির মুখে পড়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে বাগ্বিতণ্ডার পর ক্যাম্প ত্যাগ করায় ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ খেলার সময় ও মাঠে তাঁর খেলার মিনিট বণ্টন নিয়ে কোচ জর্জ জেসুসের সঙ্গে রোনালদোর বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। পরে দীর্ঘ বিবৃতিতে নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেন এবং ক্ষমা চান রোনালদো। একই সঙ্গে পর্তুগিজ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে তা মেনে…
স্টর্ম ক্রিস্টিনে ক্ষতিগ্রস্ত পর্তুগালের মূল ভূখণ্ডের কৃষকরা কৃষি রিজার্ভ থেকে বিশেষ সহায়তার জন্য আবেদন করতে পারবেন। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে। বছরের শুরুতে ঝড়ের কারণে কৃষকদের আয় কমে যাওয়ার ক্ষতিপূরণ দিতে এ বিশেষ সহায়তা দেওয়া হবে। ৭ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। কৃষি ও মৎস্য খাতে অর্থায়ন ইনস্টিটিউটের (আইএফএপি) ওয়েবসাইটে দেওয়া ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। খোলা মাঠে বার্ষিক ফসল চাষ, গ্রিনহাউসের ফসল, শূকর পালন এবং দুগ্ধ খাতের কৃষকরা এ সহায়তার আওতায় থাকবেন। যোগ্যতার শর্ত সরকার জানিয়েছে, প্রতিটি সহায়তা পাওয়ার জন্য নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। নির্ধারিত মানদণ্ড ও প্রয়োজনীয় শর্ত…
কাসকাইশ ও লিসবনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক মারজিনালে টোল বসানোর সম্ভাবনা বিবেচনা করছে কাসকাইশ পৌরসভা। সড়কটির রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে এ ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে কাসকাইশের বাসিন্দাদের টোল দিতে হবে না বলে জানিয়েছেন পৌরসভার মেয়র নুনো পিতেইরা লোপেস। মারজিনাল সড়কের কাসকাইশ পৌরসভার মধ্য দিয়ে যাওয়া অংশটির দায়িত্ব সম্প্রতি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। কারকাভেলুশ সীমান্ত পর্যন্ত এই অংশের দায়িত্ব পাওয়ার পরই সড়কটিতে টোল বসানোর বিষয়টি আলোচনায় এসেছে। তবে এখনো টোল চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পৌরসভা এ প্রস্তাব অনুমোদন করবে কি না, সেটিও নিশ্চিত নয়। স্থানীয়দের জন্য টোলমুক্ত সিএনএন পর্তুগাল/টিভিআইকে নুনো পিতেইরা লোপেস বলেন, কাসকাইশের বাসিন্দাদের জন্য টোল…
পর্তুগালে কথিত ‘ভ্যাট ক্যারোসেল’ জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রের ১৫০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ ক্ষতির অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ‘অপারেশন হার্মিস’ নামে পরিচালিত অভিযানে পর্তুগালের বিচারিক পুলিশ (পিজে), কর কর্তৃপক্ষ ও ন্যাশনাল রিপাবলিকান গার্ড (জিএনআর) অংশ নেয়। ইউরোপীয় পাবলিক প্রসিকিউটরস অফিসের (ইপিপিও) নেতৃত্বে পরিচালিত তদন্তের অংশ হিসেবে পর্তুগালসহ ইউরোপের আটটি দেশে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে অপরাধী চক্র গঠন, কর জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের ভাষ্য, মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য কেনাবেচার আড়ালে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে ভুয়া কোম্পানি তৈরি করে এই জালিয়াতি করা হতো। এসব কোম্পানির কোনো কোনোটি…
বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের নগদ মার্কিন ডলার বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার সমপরিমাণ নোট ও কয়েন বিক্রি করতে পারবেন। এতদিন এই সীমা ছিল ২ হাজার ডলার। বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানো সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে জানানো হয়। একজন ভ্রমণকারীর বার্ষিক ভ্রমণ কোটার অবশিষ্ট অংশও বিক্রি করা যাবে। তবে তা অন্যান্য অবাধে রূপান্তরযোগ্য বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার নোট ও কয়েন হিসেবে পাওয়া সাপেক্ষে এবং গ্রাহকের অবশিষ্ট কোটা…
পর্তুগালের আলগার্ভ অঞ্চলে অনাবাসিক বিদেশিদের জরুরি স্বাস্থ্যসেবার ১২ লাখ ইউরোর বেশি বিল বকেয়া পড়ার তথ্য উঠে আসার পর এ সংক্রান্ত খরচ আদায়ে নতুন এক আইন প্রস্তাব করা হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা (এসএনএস) ব্যবহারকারী অনাবাসিক ও অনিয়মিত বিদেশি নাগরিকদের চিকিৎসা ব্যয়ের দায়ভার কে বহন করবে, তা নির্ধারণে পর্তুগিজ পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে। সংবাদমাধ্যম ‘আলগার্ভ ডেইলি নিউজ’-এর বরাতে জানা গেছে, আলগার্ভের সংসদ সদস্য ক্রিস্তোভাঁও নর্তের যৌথ উদ্যোগে ‘বিল ৭৮৬/১৭/২’ নামে এই প্রস্তাবটি দেশটির পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে। বিলে প্রস্তাব করা হয়েছে, যেসব ব্যক্তি পর্তুগালে অনিয়মিতভাবে অবস্থান করছেন বা যারা দেশের স্থায়ী বাসিন্দা নন, তাঁদের জাতীয় স্বাস্থ্যসেবার মাধ্যমে নেওয়া চিকিৎসার ব্যয়ভার…
যত দ্রুত সম্ভব ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে যাওয়ার উদ্যোগ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি। মঙ্গলবার ইইউ-সম্পর্ক নিয়ে স্কটিশ সরকারের এক বিতর্কের আগে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, স্কটল্যান্ডের উজ্জ্বল ভবিষ্যৎ ইইউর ভেতরেই রয়েছে। সুইনি বলেন, ‘একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইইউতে ফিরে যাওয়ার ওপরই স্কটল্যান্ডের ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে। ইউরোপীয় অংশীদার হিসেবে যখন আমরা গোটা ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সমান অংশীদারত্বে ঘনিষ্ঠভাবে কাজ করি, তখন আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, সাংস্কৃতিক সংযোগ এবং তরুণদের সুযোগগুলো আরও শক্তিশালী হয়।’ ব্রেক্সিটের কারণে দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ শতাংশ হ্রাস পাবে বলে বাজেট পূর্বাভাস সংস্থা ‘অফিস…
পর্তুগালে ২০২৭ সালের মজুরি নির্ধারণ নিয়ে ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সরকারি খাতের ন্যূনতম বেতন ১ হাজার ৫০ ইউরোতে উন্নীত করার দাবি জানিয়েছে ইউনিয়নগুলো। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আজ ৬ অক্টোবর সরকারি খাতের প্রধান তিনটি ট্রেড ইউনিয়ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসছে সরকার। ইউনিয়নগুলো ইতিমধ্যে পরিকল্পিত হারের চেয়েও বেশি সুবিধা দেওয়ার দাবি তুলেছে। সরকার এবং ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে পূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ২ দশমিক ৩ শতাংশ বেতন বৃদ্ধির কথা রয়েছে, যা অঙ্কের হিসাবে ৬০ দশমিক ৫২ ইউরো বৃদ্ধির সমান। এই হার বজায় থাকলে সরকারি খাতের মূল বেতন বেড়ে দাঁড়াবে ৯৯৫ দশমিক ৫১ ইউরোতে। তবে এই অঙ্ক…
ফ্রান্সের পর এবার শিক্ষার্থীদের ক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ বেলজিয়ামেও। শিক্ষা ব্যয় বৃদ্ধি, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ ও শিক্ষা উপকরণের সংকটের প্রতিবাদে দেশটির পূর্বাঞ্চলীয় শহর লিয়েজে রাজপথে নেমেছেন শত শত শিক্ষার্থী। সাম্প্রতিক দিনগুলোতে শহরটি থেকে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত না করলেও দেশটির বার্তা সংস্থা বেলগা জানিয়েছে, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভের তীব্রতার মধ্যে বৃহস্পতিবার বেলজিয়ামের সরকারি সতর্কতা ব্যবস্থার মাধ্যমে ব্যবসায়ীদের দ্রুত দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়, ‘বড় ধরনের অস্থিরতা চলছে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করুন।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে লিয়েজের প্রধান রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে…

