ঢাকায় ফ্রেঞ্চ উইকের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে ফরাসি খাবারের উৎসব ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভ্যাল’। এতে থাকছে ফরাসি রন্ধনশৈলীর নানা আয়োজন।
উৎসবটিতে অতিথি শেফ হিসেবে থাকবেন প্যাট্রিক ক্যানেট। তার সঙ্গে খাবার প্রস্তুতিতে অংশ নেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রন্ধনশিল্পীদের দল।
আগামী ২৬ থেকে ২৯ নভেম্বর রাজধানীর এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে বলে ঢাকায় ফ্রান্স দূতাবাসের ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
