মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬   |   ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ঘোষণা করেছেন— “স্পেনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অপমান করলে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে।” এমনকি একটি ছবিতে তাঁকে পবিত্র কুরআন হাতে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। তবে পর্তুগিজ সংবাদমাধ্যম SIC Verifica-সহ আন্তর্জাতিক ফ্যাক্ট-চেক সংস্থাগুলোর অনুসন্ধানে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ছড়ানো ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা।

স্পেনের প্রধানমন্ত্রী বা দেশটির সরকারের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা কখনও দেওয়া হয়নি। রয়টার্স বা এপি-র মতো কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া ছবিতে প্রধানমন্ত্রী সানচেজকে যেভাবে দেখা যাচ্ছে, সেটি ‘SightEngine’ নামক ডিটেকশন প্ল্যাটফর্ম দ্বারা পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে এটি জাল। এটি মূলত জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি।

স্পেনের বিদ্যমান দণ্ডবিধিতে ধর্মীয় অনুভূতি বা মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সাধারণ কিছু আইন থাকলেও, নির্দিষ্ট কোনো ধর্ম বা ব্যক্তির জন্য ৫ বছরের কারাদণ্ডের কোনো বিশেষ বিধান নেই।

এই গুজবটি মূলত প্রথমে আরবি ভাষায় ছড়ানো হয়েছিল, যা পরবর্তীতে ইংরেজিতে অনূদিত হয়ে বিভিন্ন দেশে ভাইরাল হয়।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version