মঙ্গলবার, ২৪ই নভেম্বর, ২০২৬   |   ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নতুন দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান সুইস রাষ্ট্রদূত।

সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং কক্সবাজারে সুইজারল্যান্ডের মানবিক কার্যক্রম।

এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির পরিবর্তন নিয়েও আলোচনা করেন তারা।

সাক্ষাৎ শেষে ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাসের ফেসবুক পোস্টে জানানো হয়, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে নতুন পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দূতাবাস।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version