লেখক: এস কে সৌরভ

উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

পশ্চিম ইউরোপে আঘাত হানা শক্তিশালী ঝড় ‘নীলস’-এর তাণ্ডবে ফ্রান্স ও স্পেনে অন্তত তিনজন নিহত হয়েছেন। প্রবল ঝোড়ো হাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতে গাছ উপড়ে পড়া, ছাদ ধস, সড়ক প্লাবিত হওয়া এবং বিদ্যুৎ বিপর্যয়ে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দুর্যোগে দক্ষিণ ফ্রান্স, উত্তর স্পেন ও পর্তুগালের কিছু অংশে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। অসংখ্য ফ্লাইট, ট্রেন ও ফেরি বাতিল করা হয়; বহু সড়কে যানজট ও দুর্ঘটনার খবর পাওয়া গেছে। স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের সময় একটি ভবনের ছাদ ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আবহাওয়াজনিত দুর্ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ফ্রান্সে ঝড়-সম্পর্কিত ঘটনায় দুজনের মৃত্যুর খবর…

বিস্তারিত

যুক্তরাজ্যে একটি লরিতে ৩৩ জন অভিবাসীকে আটকের ঘটনায় মানবপাচারের সন্দেহে এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সহায়তা ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।৫১ বছর বয়সী জাহিদ খানকে মঙ্গলবার বার্মিংহামের এর শেলডন হিথ রোড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এনসিএ জানিয়েছে, তারা যৌথভাবে একটি সন্দেহভাজন মানবপাচার চক্রের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, চক্রটি লরির পেছনে করে অভিবাসীদের যুক্তরাজ্যে আনা–নেওয়া করত। এ ঘটনায় একই সময় গ্রেপ্তার হওয়া ৪৪ বছর বয়সী আরেক ব্যক্তিকে অবৈধ অভিবাসনে সহায়তার সন্দেহে আটক করা হলেও পরবর্তী তদন্তের স্বার্থে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে এনসিএ জানায়, অন্য একটি মামলায় আদালতে হাজির না হওয়ার অভিযোগে তাকে পুনরায় হেফাজতে নেওয়া হয়েছে।…

বিস্তারিত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী প্রথম সাধারণ নির্বাচনে দেশের মানুষ তাদের ম্যান্ডেট দিয়েছে। দীর্ঘ ২০ বছর (প্রায় দুই যুগ) ক্ষমতার বাইরে থাকার পর নিরঙ্কুশ জয় নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী, ৩০০ আসনের সংসদের ২৯৯টি আসনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ও তার মিত্ররা ২০৭টি আসন নিশ্চিত করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।এই বিশাল বিজয়ের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ৩৫ বছর পর দেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। নির্বাচনী ফলাফলের চিত্র শুক্রবার বিকেল পর্যন্ত প্রাপ্ত ২৮৮টি আসনের বেসরকারি ফলাফলের সংক্ষিপ্ত চিত্র। বিএনপি…

বিস্তারিত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন সারাদেশে চলছে ভোট গণনা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের ৩০০ সংসদীয় আসনের জন্য ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং প্রায় ১২ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এখন পর্যন্ত বেসরকারি গণনা অনুযায়ী সর্বশেষ যে আসনগুলোর ফল এসেছে, তা বিভিন্ন লাইভ আপডেট ও সংবাদ সূত্র থেকে সর্বশেষ পাওয়া তথ্য হলো, বিএনপি ও মিত্রজোট ২৭ আসনের বেশি আসনে এগিয়ে রয়েছে। জামায়াতে ইসলামী পেয়েছে ১৪ আসন, জাতীয় পার্টি ১ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ আসন এবং ছাত্র-সমর্থিত নাগরিক দল (এনসিপি) পেয়েছে ১ আসন।…

বিস্তারিত

গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে নতুন ‘ইলেকট্রনিক এন্ট্রি-এক্সিট সিস্টেম বা প্রবেশ-বের হওয়া সিস্টেমটি আগামী সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ ও সীমান্ত কার্যকারিতায় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হয়েছে। এই নতুন সিস্টেমের আওতায় শেনজেন এলাকার বাইরে থেকে আগত সকল পর্যটক ও ভ্রমণকারীর বায়োমেট্রিক তথ্য, যেমন আঙুলের ছাপ ও মুখের ছবি সংগ্রহ করা হবে, যা ইতোমধ্যেই অক্টোবর ২০২৫ থেকে ধাপে ধাপে বিভিন্ন দেশে কার্যকর হচ্ছে। ইউরোপীয় কমিশনের অবস্থা অনুযায়ী, এটি সীমান্ত নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আরও উন্নত করবে, তবে দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ বাস্তবায়ন করতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে, যদি সময়…

বিস্তারিত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্রান্সের রাষ্ট্রদূত মন্তব্য করেছেন, দেশের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় করবে। তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা বজায় রাখা এবং আইনের শাসন নিশ্চিত করা যে কোনো দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি। ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী দেশ। বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে…

বিস্তারিত

বৃহৎ প্রত্যাশা, নতুন ব্যবস্থাপনা এবং বৈশ্বিক অংশগ্রহণ, এসব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিবর্তনময় সমাবেশ হতে যাচ্ছে। এই নির্বাচন শুধু দেশেই নয়, ভোর নতুন ধারা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশীর ভোটাধিকার কার্যকর হওয়ার মাধ্যমেও অনন্য নজির সৃষ্টি করছে। এই নির্বাচনে শুধু ৩০০টি সংসদীয় আসনে ভোট হয়েই নয়, একই সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে যা বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কার ও সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করবে। দেশব্যাপী উৎসবমুখর ভোটের প্রচারণা শেষ হয়ে ভোট গ্রহণ মাত্র কয়েক ঘন্টার অপেক্ষায়। সাধারণ মানুষ থেকে প্রার্থী, সকলেই এখন ভোটের জন্য…

বিস্তারিত

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত যখন ধীরে ধীরে বৈশ্বিক পরিসরে নিজের অবস্থান শক্ত করছে, ঠিক তখনই এক অনন্য উচ্চতায় পৌঁছালেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। দীর্ঘদিনের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, নেতৃত্ব ও বাস্তবমুখী ব্যাংকিং সমাধান তৈরির স্বীকৃতিস্বরূপ তিনি সম্মানিত হয়েছেন যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টে, যা নিঃসন্দেহে বাংলাদেশের আইটি খাতের জন্য এক ঐতিহাসিক অর্জন। লন্ডনের ঐতিহাসিক হাউস অব কমন্স (ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ)-এ আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আন্তর্জাতিক রাজনীতি, প্রযুক্তি ও শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মোস্তাফা ইসলাম ডিউকের নেতৃত্বে তৈরি ‘ফ্লোরাব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যার’। এই সফটওয়্যারকে আন্তর্জাতিক জুরি বোর্ড বিশ্বের অন্যতম উদ্ভাবনী ও কার্যকর কোর ব্যাংকিং…

বিস্তারিত

বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। তিনি বলেছেন, সামগ্রিকভাবে দেশের বর্তমান নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক। সংবাদ সম্মেলনে ইভার্স ইজাবস বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা এবং আইনের শাসন, এই অভিন্ন নীতিমালার ভিত্তিতে বাংলাদেশে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, ইইউ একটি নিরপেক্ষ ও পেশাদার পর্যবেক্ষক দল হিসেবে কাজ করছে এবং তাদের…

বিস্তারিত

নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করার পথে এগোচ্ছে সুইডেন। দেশটির ডানপন্থী সরকার নতুন একটি প্রস্তাবের মাধ্যমে সুইডিশ নাগরিকত্ব অর্জনের শর্ত উল্লেখযোগ্যভাবে কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে নাগরিকত্ব পেতে আবেদনকারীদের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে, দীর্ঘ সময় বসবাস, নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা এবং সুইডিশ সমাজ সম্পর্কে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। সরকারি ঘোষণায় বলা হয়েছে, ভবিষ্যতে সুইডিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে, অন্তত ৮ বছর সুইডেনে বসবাস করতে হবে (বর্তমানে যা ৫ বছর), ন্যূনতম মাসিক আয় ২০ হাজার সুইডিশ ক্রোনার থাকতে হবে এবং সুইডিশ ভাষা, সংস্কৃতি ও সমাজব্যবস্থা বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া আবেদনকারীর বিরুদ্ধে সুইডেন বা অন্য…

বিস্তারিত