সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
ফ্রান্সজুড়ে বিক্ষোভে নেমেছে হাজারো শিক্ষার্থী। গত কয়েক দিনে দেশটির বিভিন্ন উচ্চবিদ্যালয় অবরোধ করে আন্দোলন শুরু করেছে তারা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও ঘটছে। এরই মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। প্যারিসের পুলিশপ্রধান জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলন এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত সপ্তাহে বিক্ষোভ শুরুর পর থেকে সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। প্রায় ৫ হাজার মানুষকে আটক করা হয়েছে, যাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংঘর্ষে ৬০০-এর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবারও দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশের সঙ্গে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একই সময়ে দেশটির শিক্ষক সংগঠনগুলো ধর্মঘটের…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশগুলো থেকে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সুযোগ দিচ্ছে ইতালি। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য ইতালির সরকারি কর্মী কোটা ব্যবস্থার নাম ‘দেক্রেতো ফ্লুসি’। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সার্কুলারে ২০২৭ সালের কর্মী প্রবেশের কোটা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন ফরম পূরণ করা যাবে। তবে আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার জন্য…
দূষণ কমানো, সবুজায়ন বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নেওয়া পদক্ষেপের স্বীকৃতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘ইউরোপিয়ান গ্রিন ক্যাপিটাল’ ও ‘গ্রিন লিফ’ খেতাবের জন্য এবার আটটি শহর চূড়ান্ত পর্যায়ে উঠেছে। আগামী ৮ অক্টোবর পর্তুগালের গিমারাইশে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। ইউরোপীয় কমিশনের দেওয়া এই পুরস্কারের মাধ্যমে পরিবেশগত অগ্রগতি ও বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা শহরগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। এ বছর ২৭টি যোগ্য শহরের আবেদন থেকে আটটিকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে পাঁচটি শহর প্রতিদ্বন্দ্বিতা করছে ‘ইউরোপিয়ান গ্রিন ক্যাপিটাল ২০২৮’ খেতাবের জন্য। এগুলো হলো—ডেনমার্কের আলবর্গ, পোল্যান্ডের বিলস্কো-বিয়ালা, স্লোভাকিয়ার কোশিৎসে, পর্তুগালের পোর্তো এবং স্পেনের জারাগোজা। আর ছোট শহরের জন্য…
পর্তুগালের মিরা সিনত্রায় স্ট্রোক আক্রান্ত এক বৃদ্ধকে উদ্ধারে গিয়ে তার শোবার ঘরের টেবিল থেকে স্বর্ণের চেইন পকেটে রাখার অভিযোগ উঠেছে এক ফায়ারফাইটারের বিরুদ্ধে। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ার পর তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার ঘটনাটি ঘটে। পরে স্ট্রোক আক্রান্ত ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়। তবে পরিবারের সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, উদ্ধারকর্মীরা প্রোটোকল অনুযায়ী প্রাথমিক জীবনরক্ষাকারী ব্যবস্থা (বেসিক লাইফ সাপোর্ট) নেওয়ার চেষ্টা করেননি বলে অভিযোগ। পর্তুগালের সংবাদমাধ্যম Correio da Manhã আজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধকে প্রথমে পুরুষদের কাছ থেকে মেঝেতে এবং পরে মেঝে থেকে বিছানায় নেওয়া হয়। এ সময় অভিযুক্ত ফায়ারফাইটার…
ভারত, পাকিস্তান ও বাংলাদেশের পেশাদার আইনজীবীদের কাছ থেকে ব্যাপকসংখ্যক আবেদন আসায় বিদেশি আইনজীবীদের যুক্তরাজ্যে কাজের সুযোগ দেওয়ার একটি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ব্রিটেন। যুক্তরাজ্যের ব্যারিস্টারদের নিয়ন্ত্রক সংস্থা বার স্ট্যান্ডার্ডস বোর্ড (বিএসবি) জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জমে থাকা বিপুলসংখ্যক আবেদন সামাল দিতে ‘ট্রান্সফারিং কোয়ালিফায়েড লয়ার’ (টিকিউএল) স্কিমের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিদেশি আইনজীবীরা ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জনের জন্য নতুন করে আবেদন করতে পারবেন না। তবে যুক্তরাজ্যের অনুমোদিত কোনো ব্যারিস্টার্স চেম্বারে কাজের সুযোগ পাওয়া ব্যক্তিরা এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবেন। বিএসবির তথ্য অনুযায়ী, টিকিউএলের আওতায় জমা পড়া মোট আবেদনের অর্ধেকেরও বেশি এখন ভারত, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসছে।…
ইহুদিদের সবচেয়ে পবিত্র দিন ‘ইয়োম কিপুর’-এ যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইহুদি সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে দুই ইরানি অভিবাসীকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন এর আগে জার্মানিতেও রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বলে আদালতে জানানো হয়েছে। গত ২০ সেপ্টেম্বর ইয়োম কিপুরের আগের দিন ম্যানচেস্টার থেকে কাউন্টার টেররিজম পুলিশের হাতে গ্রেপ্তার হন ৩৬ বছর বয়সী সালাম আহমাদিয়ান এবং ৩৪ বছর বয়সী রহমান সালেহি। ছোট নৌকায় করে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করা এই দুই ব্যক্তিকে শনিবার সকালে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি গ্রহণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। আদালতে আরও জানানো হয় যে সেলফোর্ড ও লিভারপুলে বসবাসকারী…
শিক্ষাবাজেটে ঘাটতি, শিক্ষক ও কর্মী সংকট এবং জরাজীর্ণ ভবনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফ্রান্সজুড়ে। আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতা তৈরি হওয়ায় দেশজুড়ে ৪০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ফরাসি সরকার। খবর বিবিসির। সরকার বিক্ষোভের সময় সংঘাতপূর্ণ পরিস্থিতিকে ‘শহুরে সহিংসতা’ হিসেবে আখ্যায়িত করেছে। ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ গেফ্রে জানিয়েছেন, আন্দোলনে সহিংসতার ঘটনায় ৬৫ জন শিক্ষক ও বিদ্যালয়কর্মী আহত হয়েছেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। পরিস্থিতির কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে কোথাও অনলাইনে ক্লাস ও দূরশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষক ও কর্মচারীর সংকট, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি এবং জরাজীর্ণ ভবন সংস্কারের দাবিতে মূলত এই বিক্ষোভের সূত্রপাত। গত বৃহস্পতিবার উচ্চবিদ্যালয়ের…
পর্তুগিজ সিটিজেন কার্ড (কার্তাঁও দে সিদাদাঁও) অনলাইনে নবায়ন (রিনিউ) করার পর পরিবারের কোনো সদস্য বা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে তা সংগ্রহের কোনো সুযোগ নেই। সরকারি পোর্টাল ‘gov.pt’-এর তথ্য অনুযায়ী, কার্ডধারীর লিখিত অনুমতিপত্র থাকলেও এই ক্ষেত্রে অন্য কেউ কার্ড তুলতে পারবেন না। অনলাইনে নবায়ন করা সিটিজেন কার্ড সংশ্লিষ্ট সার্ভিস কাউন্টার থেকে কেবল কার্ডের প্রকৃত মালিককেই স্বশরীরে গিয়ে গ্রহণ করতে হবে। ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারির ৭/২০০৭ নম্বর আইনের ৩১(৫) ধারা অনুযায়ী, অনলাইনে আবেদন করা কার্ড সরাসরি মূল আবেদনকারীর কাছেই হস্তান্তর করার বাধ্যবাধকতা রয়েছে। তবে সশরীরে বা অন্যান্য প্রচলিত পদ্ধতিতে আবেদন করা কার্ডের ক্ষেত্রে নিয়মটি কিছুটা শিথিল। যেসব ক্ষেত্রে তৃতীয় পক্ষের মাধ্যমে কার্ড…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস টানা তিন দিন বন্ধ থাকবে। আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত দূতাবাসের সব ধরনের দাপ্তরিক ও কনস্যুলার কার্যক্রম বন্ধ থাকবে। সম্প্রতি দূতাবাসের এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত ২ অক্টোবর জারিকৃত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজার সরকারি ছুটি উপলক্ষে উল্লিখিত কার্যদিবসগুলোতে বাংলাদেশ দূতাবাস, বার্লিন বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়ে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। ছুটি শেষে পরবর্তী নিয়মিত কার্যদিবস থেকে যথারীতি দূতাবাসের কনস্যুলারসহ সব ধরনের সেবা কার্যক্রম পুনরায় চালু হবে। জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সেবাগ্রহীতাদের সুবিধার্থেই এই সময়সূচি অগ্রিম…
আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকার আলেকজান্দ্রা হাউজে একটি অস্থায়ী চ্যান্সারি অফিস থেকে প্রাথমিকভাবে দূতাবাসটির প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আজ মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। দূতাবাস চালুর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি হবে। এ ছাড়া আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের…

