লেখক: এস কে সৌরভ

উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

ইউক্রেন যুদ্ধের প্রভাব ধীরে ধীরে ন্যাটোভুক্ত দেশগুলোর দিকেও ছড়িয়ে পড়ছে। সম্প্রতি ন্যাটোর একাধিক সদস্যদেশের আকাশসীমা ও জলসীমায় রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে। এর মধ্যেই রোমানিয়ার জলসীমায় একটি বাণিজ্যিক জাহাজে রাশিয়ার দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় জাহাজটি ডুবে গেলে দুইজন নিহত হন। গত সোমবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রোমানিয়ার কোস্টগার্ড জাহাজটিতে আগুন লাগার খবর পায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি রোমানিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) মধ্যে ছিল। এ ঘটনায় দুইজন নিহত এবং ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে জাহাজটিতে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো তথ্য দেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া…

বিস্তারিত

পর্তুগালে গত এক দশকে অ্যালকোহলনির্ভরতা প্রায় চারগুণ বেড়েছে। তবে আক্রান্তদের মাত্র ২০ শতাংশ চিকিৎসা নিচ্ছেন বলে সতর্ক করেছে দেশটির আসক্তি ও নির্ভরতা বিষয়ক ইনস্টিটিউট। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লুসাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনস্টিটিউটটির প্রেসিডেন্ট জোয়ানা তেইশেইরা বলেন, ‘সমস্যাটি নিয়ন্ত্রণে দেশ ব্যর্থ হয়েছে।’ তার মতে, পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার, প্রাথমিক পর্যায়ে সমস্যা শনাক্ত করা এবং চিকিৎসার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তেইশেইরা বলেন, মাথাপিছু অ্যালকোহল সেবনের হারে পর্তুগাল বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের দেশগুলোর একটি। দেশটিতে অ্যালকোহলনির্ভরতার হারও অনেক বেশি। গত এক দশকে প্রায় চারগুণ বৃদ্ধির যে তথ্য বলা হচ্ছে, তা মূলত কর্তৃপক্ষের সংস্পর্শে আসা রোগীদের হিসাবের ভিত্তিতে তৈরি। তিনি বলেন, ‘পরিস্থিতি…

বিস্তারিত

ফ্রান্সে এরাসমাস কর্মসূচির আওতায় পড়াশোনার সুযোগ পাওয়া তুরস্কের এক শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তাঁর অভিযোগ, ভিসার আবেদনে ব্যবহৃত বায়োমেট্রিক ছবিতে মাথায় স্কার্ফ থাকায় তাঁকে মাথা অনাবৃত করে নতুন ছবি জমা দিতে বলা হয়েছিল। সোমবার (৫ অক্টোবর) তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, গালাতাসারায় বিশ্ববিদ্যালয়ে দুই বিষয়ে পড়াশোনা করা ওই শিক্ষার্থী এরাসমাস কর্মসূচির আওতায় ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। একই সঙ্গে তিনি একটি শিক্ষাবৃত্তির জন্যও যোগ্যতা অর্জন করেন। তবে তুরস্কে ফ্রান্সের অনুমোদিত ভিসা আবেদনকেন্দ্র ভিএফএস গ্লোবালের মাধ্যমে তিনবার আবেদন করেও ভিসা পাননি তিনি। নাম প্রকাশ না করার শর্তে আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ওই শিক্ষার্থী বলেন, একই সময়ে তাঁর কয়েকজন…

বিস্তারিত

পর্তুগালের সরকার লিসবনের নতুন লুইস দে কামোয়েস বিমানবন্দর নির্ধারিত সময়ের এক বছর আগে, ২০৩৪ সালে চালু করতে চায়। বিমানবন্দরটির অপারেটর এএনএ বর্তমানে ২০৩৫ বা ২০৩৬ সালে এটি চালুর কথা ভাবছে। লিসবনে আয়োজিত অষ্টম পর্তুগিজ ট্যুরিজম সামিটে দেশটির অবকাঠামোমন্ত্রী মিগেল পিন্তু লুজ সরকারের এই লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, ২০৩৪ সালে নতুন বিমানবন্দরে প্রথম উড়োজাহাজ অবতরণ নিশ্চিত করতে এএনএ অ্যারোপোর্তোসকে ‘সম্মিলিত প্রচেষ্টা’ চালানোর অনুরোধ করা হয়েছে। এএনএর চেয়ারম্যান হোসে লুইস আরনাউত বলেন, সরকারের এই লক্ষ্যকে তারা সমর্থন করেন। তবে নির্ধারিত সময়ের আগে বিমানবন্দর চালু করতে হলে প্রকল্পের সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাকেও তাদের কাজের গতি বাড়াতে হবে। এসব সংস্থার মধ্যে রয়েছে পর্তুগিজ…

বিস্তারিত

নতুন ডেটা সেন্টার নির্মাণের জন্য উত্তর ফিনল্যান্ডের একটি গ্রামীণ এলাকায় ৩০০ হেক্টরের বেশি বনাঞ্চল উজাড় করেছে গুগল। এই আয়তন প্রায় ৪২০টি ফুটবল মাঠের সমান। তবে আইন অনুযায়ী বাধ্যতামূলক পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) বা প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এই বন উজাড় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে দেশটির তদারকি সংস্থা ফিনিশ সুপারভাইজরি এজেন্সি (এলভিভি)। গুগলের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘তুইকে ফিনল্যান্ড’-এর বিরুদ্ধে অভিযোগটি করেছে ফিনিশ অ্যাসোসিয়েশন ফর নেচার কনজারভেশন। সংগঠনটির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হান্না হালমিনপা বন উজাড় হওয়া এলাকায় দাঁড়িয়ে বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রকল্পটি আইন মেনে পরিচালিত হচ্ছে কি না স্পষ্ট না হওয়া পর্যন্ত নির্মাণকাজ স্থগিত রাখা উচিত। তিনি বলেন,…

বিস্তারিত

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের। সাবেক কনজারভেটিভ মন্ত্রী ররি স্টুয়ার্ট এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ঘনিষ্ঠ সহযোগী অ্যালিস্টার ক্যাম্পবেলের সঙ্গে আলাপকালে মাহমুদ বলেন, যুক্তরাজ্যে কে প্রবেশ করবে, তা যতক্ষণ মানব পাচারকারীরা ঠিক করবে, ততক্ষণ অধিকাংশ আশ্রয়প্রার্থী যৌন নির্যাতনের শিকার হবেন। তিনি বলেন, ‘আমরা এই সীমান্তে নিয়ন্ত্রণ করছি না। উত্তর ফ্রান্সে পৌঁছে যারা ডিঙিতে ওঠার অপেক্ষায় থাকে, তাদের বাছাই করে অপরাধী চক্র, যারা আবার মানব পাচারকারীও।…

বিস্তারিত

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ মন্টেনিগ্রো। দেশটির পার্লামেন্ট সদস্য গোরদান স্তোয়োভিচ জানিয়েছেন, পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন খাতে তাদের বছরে ৫০ হাজারের বেশি জনবল প্রয়োজন। সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও মন্টেনিগ্রোর সম্পর্ক জোরদার, বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের সংসদের মধ্যে যোগাযোগ বাড়াতে বাংলাদেশ-মন্টেনিগ্রো পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার, প্রতিনিধি বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি…

বিস্তারিত

বিশ্ববাজারে তামার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে বেলজিয়ামের রেলওয়ে নেটওয়ার্কে তামার তার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে দেশটির রেলওয়ে অবকাঠামো তদারককারী সংস্থা ‘ইনফ্রাবেল’ গত বছর প্রায় ২০ লাখ ইউরো আর্থিক ক্ষতির মুখে পড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বেলজিয়ামের রেলপথে ৩০৩টি তার চুরি বা চুরির চেষ্টার ঘটনা রেকর্ড করা হয়েছিল। আর ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ১২২টি চুরির ঘটনা ঘটেছে। বছরের শুরু থেকে ১৭ শতাংশ এবং গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ মূল্যবৃদ্ধির পর বর্তমানে দেশটিতে প্রতি কেজি তামার দাম ৯ থেকে ১০ ইউরোতে ঠেকেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক ডেটা সেন্টার, প্রতিরক্ষা শিল্প এবং সৌর প্যানেল তৈরির মতো আধুনিক খাতগুলোতে তামার…

বিস্তারিত

পাহাড়ি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার অংশ হিসেবে পর্তুগালের টনদেলা পৌরসভার অন্তর্গত কারামুলো গ্রামে একটি নতুন পর্যটন তথ্য কেন্দ্র এবং ‘সিটিজেন স্পেস’ বা নাগরিক সেবাকেন্দ্র চালু হতে যাচ্ছে। পর্যটন তথ্য কেন্দ্র ও এই নাগরিক সেবাকেন্দ্রটি স্থাপন করা হবে ‘অ্যানিমাকরপাস’ ভবনে, যা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৪ লাখ ইউরো ব্যয়ে অধিগ্রহণ করেছিল পৌরসভা। ভবনটির সংস্কারকাজের জন্য ১ লাখ ১৮ হাজার ৫০০ ইউরো বাজেটের উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে এবং কাজ শেষ করার জন্য ছয় মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। টনদেলার মেয়র কার্লা আন্তুনেশ বোর্হেস জানান, প্রকল্পের মূল লক্ষ্য হলো কারামুলো মিউজিয়ামের মুখোমুখি থাকা ভবনটির প্রধান সম্মুখভাগ সংস্কার করা এবং…

বিস্তারিত

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে যুক্তরাষ্ট্রকে পর্তুগালের লাজেস বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগে তদন্ত শুরু হয়েছে দেশটিতে। পাবলিক প্রসিকিউটরস অফিস খতিয়ে দেখছে, ঘাঁটিটি ব্যবহারের অনুমতি দিয়ে পর্তুগাল কোনো আইন বা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কি না। গত শুক্রবার (২ অক্টোবর) পর্তুগালের পাবলিক প্রসিকিউটরস অফিস তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করে। এর আগে গত এপ্রিল মাসে দেশটির বিরোধী দল লেফট ব্লক এ বিষয়ে অভিযোগ দেয়। দলটি লাজেস বিমানঘাঁটি ব্যবহারের বৈধতা খতিয়ে দেখতে অ্যাটর্নি জেনারেলের দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছিল। লেফট ব্লকের অভিযোগ, লাজেস বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে পর্তুগাল আন্তর্জাতিক আইন ও নিজেদের আইন লঙ্ঘন করেছে। দলটির সমন্বয়ক জোসে ম্যানুয়েল পুরেজা বলেন, সরকার হয় আইন…

বিস্তারিত