শুক্রবার, ৫ই জুন, ২০২৬   |   ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপজুড়ে আন্তঃসীমান্ত রেল ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়ে বেলজিয়াম থেকে ইতালির মধ্যে একটি নতুন নৈশকালীন ট্রেন সার্ভিস চালু করতে যাচ্ছে ‘ইউরোপীয় স্লিপার’। ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই রুটটি বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড এবং ইতালিকে সরাসরি এক সুতোয় গেঁথে দেবে। গত ১৭ মার্চ থেকেই এই রুটের বুকিং শুরু হয়েছে। ব্রাসেলস থেকে কোলন, জুরিখ হয়ে ইতালির লেক কোমো ও মিলান পর্যন্ত বিস্তৃত এই রুটটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। 

যাত্রীদের আরাম ও বাজেটের কথা মাথায় রেখে এই ট্রেইনে বিভিন্ন স্তরের আবাসন ব্যবস্থা রাখা হয়েছে। মাত্র ৪৯.৯৯ ইউরো থেকে শুরু হওয়া বাজেট কেবিন থেকে শুরু করে ১৭৯.৯৯ ইউরোর প্রিমিয়াম স্লিপার সব ধরনের সুযোগ-সুবিধা থাকছে এখানে। বিশেষ করে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা এবং কমফোর্ট প্লাস ক্যাটাগরিতে প্রাতরাশ ও ওয়েলকাম ড্রিংকসের মতো প্রিমিয়াম সুবিধা এই ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে। ইউরোপীয় স্লিপার কেবল ইতালিতেই নয়, ২৬ মার্চ থেকে প্যারিস-বার্লিন এবং ১৩ জুলাই থেকে হামবুর্গ রুটটি চালুর মাধ্যমে তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে যাচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version