লেখক: জান্নাতুল তাসফিয়া

জান্নাতুল তাসফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

এভারেস্ট অঞ্চলে বিদেশি পর্যটকদের টার্গেট করে এক ভয়াবহ ও পরিকল্পিত বিমা জালিয়াতির পর্দা উন্মোচন করেছে নেপাল পুলিশ। পর্যটকদের খাবারে বিষাক্ত ও অস্বাস্থ্যকর উপাদান মিশিয়ে অসুস্থ করে জরুরি হেলিকপ্টার উদ্ধারের নামে প্রায় ২ কোটি ডলার হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (CIB) এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে উঠে এসেছে, শেরপা গাইড, হেলিকপ্টার অপারেটর এবং নির্দিষ্ট কিছু হাসপাতাল ও ল্যাবরেটরি মিলে এই সিন্ডিকেট গড়ে তুলেছিল। গাইডরা কৌশলে পর্যটকদের খাবারে বেকিং সোডা, কাঁচা মুরগির মাংস এমনকি ইঁদুরের বিষ্ঠা মিশিয়ে দিত। এর ফলে পর্যটকদের শরীরে বমি ভাব ও মাথাব্যথা দেখা দিত, যা অনেকটা…

বিস্তারিত

সুইজারল্যান্ডের একটি আশ্রয়কেন্দ্রে রুমমেটের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৩৩ বছর বয়সী ব্যক্তি বুরুন্ডির নাগরিক। শনিবার তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁকে নিখোঁজ বলে জানান। পরদিন রাইন নদীর কাছে একটি ব্যাগে মানুষের পা দেখতে পান তাঁরা। পরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরও কয়েকটি ব্যাগে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি টুকরো করে ময়লার ব্যাগে ভরে রাইন নদী ও নদীর তীরে ফেলে দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে আশ্রয়কেন্দ্রে তল্লাশি চালায় পুলিশ। সেখানে পাওয়া আলামতের ভিত্তিতে ৪৩ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে সন্দেহ করা হয়। তিনি নিহত ব্যক্তির রুমমেট ছিলেন।…

বিস্তারিত

৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে ব্যাংক হিসাবে আগের চেয়ে বেশি অর্থ থাকার প্রমাণ দেখাতে হবে। নতুন নিয়মে লন্ডনে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের মাসিক জীবনযাত্রার ব্যয় বাবদ ১ হাজার ৫২৯ পাউন্ডের পরিবর্তে ১ হাজার ৫৭০ পাউন্ড দেখাতে হবে। আর লন্ডনের বাইরে পড়াশোনার ক্ষেত্রে মাসিক প্রয়োজনীয় অর্থ ১ হাজার ১৭১ পাউন্ড থেকে বাড়িয়ে ১ হাজার ২০৩ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। স্টাডি নাউয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ইমিগ্রেশন রুলসের সংশোধনী (এইচসি ৫৮৪)-এর মাধ্যমে নতুন এই আর্থিক শর্ত নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর সংশোধনীটি প্রকাশিত হয়। নতুন ও পুরোনো নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য…

বিস্তারিত

স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বৃহস্পতিবার মেয়রের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রক্রিয়ায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। আলোচনায় স্পেনের সঙ্গে, বিশেষ করে মালাগা শহরের সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, পর্যটন ও সৃজনশীল অর্থনীতির বিষয়গুলো উঠে আসে। বাংলাদেশে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন মালাগার মেয়র। পাশাপাশি এ…

বিস্তারিত

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগী সদস্যপদ (অ্যাসোসিয়েট মেম্বারশিপ) দেওয়ার একটি পরিকল্পনা আটকে দিয়েছে জার্মানি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের দেখা একটি খসড়া বিবৃতি অনুযায়ী, এর পরিবর্তে চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিতব্য এক সম্মেলনে উত্তর আমেরিকার এই দেশটিকে জোটের সঙ্গে ‘আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের’ প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মূলত তাঁর বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে কানাডাকে ‘সহযোগী সদস্যপদ’ দেওয়ার প্রস্তাবটি প্রথম সামনে এনেছিলেন।তবে শীর্ষ এই ইইউ কর্মকর্তার প্রস্তাবে বিস্তারিত কোনো রূপরেখা না থাকায় এর আওতায় ঠিক কী কী সুবিধা বা শর্ত থাকবে, তা নিয়ে ধোঁয়াশায় পড়ে জোটের সদস্য রাষ্ট্রগুলো। বৃহস্পতিবার ও শুক্রবার কানাডার মন্ট্রিলে অনুষ্ঠেয়…

বিস্তারিত

দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সার্বিয়ার রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশটির নতুন নেতৃত্ব ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ অর্জনের পথে কতটা এগোতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেই ইইউর সদস্য হতে চায় সার্বিয়া। তবে সদস্যপদ পাওয়ার পথে দেশটিকে গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাসহ নানা সংস্কার করতে হবে। গত রোববার (২৫ অক্টোবর) সার্বিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচনের পর দেশটির নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে ইইউ। সদস্যপদ অর্জনের জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাসও দিয়েছে সংস্থাটি। ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস এবং…

বিস্তারিত

পর্তুগালে জাতীয় অগ্নিনির্বাপকদের তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির প্রায় ৬০ হাজার অগ্নিনির্বাপকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে। শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পর্তুগালের জাতীয় জরুরি ও বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ (এএনইপিসি) জানায়, দেশটির জাতীয় অগ্নিনির্বাপক নিবন্ধন ব্যবস্থায় (আরএনবিপি) অননুমোদিত প্রবেশের ঘটনা শনাক্ত করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সাময়িকভাবে সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। লুসা সংবাদ সংস্থার পাওয়া তথ্য অনুযায়ী, সাইবার হামলার মাধ্যমে হ্যাকাররা অগ্নিনির্বাপকদের নাম, নাগরিক পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর, সামাজিক নিরাপত্তা নম্বর, স্বাস্থ্যসেবা শনাক্তকরণ নম্বর, ড্রাইভিং লাইসেন্সের তথ্য, জন্মতারিখ, বৈবাহিক অবস্থা, ঠিকানা, ফোন নম্বর, ছবি ও রক্তের গ্রুপসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।…

বিস্তারিত

পর্তুগালে ২০২৭ সাল থেকে স্বেচ্ছাসেবী সামরিক সেবা চালুর পরিকল্পনা করছে দেশটির সরকার। এ উদ্যোগের আওতায় সামরিক বাহিনীতে পেশা গড়তে আগ্রহী নন, এমন তরুণেরাও নির্দিষ্ট সময়ের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুনো মেলো স্থানীয় সংবাদমাধ্যম পাবলিকো ও রেডিও রেনাসেনসাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান। মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে সীমিতসংখ্যক অংশগ্রহণকারী নিয়ে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু করা হতে পারে। এর মাধ্যমে তরুণেরা সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমানবাহিনীতে যোগ দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। এ অভিজ্ঞতার মধ্য দিয়ে তরুণদের মধ্যে কারা সামরিক পেশায় দীর্ঘমেয়াদে যুক্ত হতে আগ্রহী, তা বোঝা সম্ভব হবে। একই সঙ্গে সামরিক পরিবেশের সঙ্গে সরাসরি…

বিস্তারিত

সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ২০২৫ সালে মানবপাচারকারী চক্রগুলোকে ৩৮৮ থেকে ৫০৯ মিলিয়ন ডলার দিয়েছেন অভিবাসনপ্রত্যাশীরা। বুধবার জাতিসংঘের দুটি সংস্থা—মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)—প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইউরোপে যাওয়ার চারটি প্রধান সমুদ্রপথে মানবপাচারকারীদের সহায়তায় ১ লাখ ৯০ হাজার থেকে ২ লাখ ৯ হাজার মানুষকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব পথের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে উত্তর আফ্রিকা থেকে ইতালি ও মাল্টাগামী সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট। এ পথে ৮৪ হাজার থেকে ১ লাখ ৪০০ জন যাত্রা করেছেন বলে অনুমান করা হয়েছে। আইওএমের একটি জরিপ অনুযায়ী, উত্তর…

বিস্তারিত

স্পেনের সেউতার এল প্রিন্সিপে এলাকায় একটি বাড়ি থেকে ৭৪ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির জাতীয় পুলিশ। গত মঙ্গলবার চালানো অভিযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। তারা অতিরিক্ত ভিড় ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিল। এ ঘটনায় স্থানীয় এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি অপরাধী চক্রের নেতা বলে সন্দেহ করছে পুলিশ। চক্রটি অনিয়মিত অভিবাসনে সহায়তাসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশের তদন্তে অনিয়মিত অভিবাসনে সহায়তা, শ্রমিকদের অধিকার লঙ্ঘন, শারীরিক আঘাত এবং অপ্রাপ্তবয়স্কদের শ্রমশোষণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, ওই বাড়িতে থাকা কয়েকজন অপ্রাপ্তবয়স্ক শারীরিক নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে। এর…

বিস্তারিত