শনিবার, ২৪ই অক্টোবর, ২০২৬   |   ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালে ঘুরে দেখার সেরা ২৫ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক। তালিকায় ইউরোপের ছয়টি গন্তব্য জায়গা পেয়েছে। এর মধ্যে রয়েছে নরওয়ের ভেস্টল্যান্ড, পোল্যান্ডের ত্রিসিটি, জার্মানির লাইপজিগ, ফ্রান্সের নরম্যান্ডি, স্পেনের সান্তানদের ও স্কটল্যান্ডের ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়ে।

পোল্যান্ডের গদাঙ্ক, গদিনিয়া ও সোপোত—এই তিন শহর নিয়ে গঠিত ত্রিসিটি অঞ্চলটি উপকূলীয় সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, সংস্কৃতি ও আধুনিক জীবনযাপনের জন্য তালিকায় স্থান পেয়েছে।
এ ছাড়া তালিকায় রয়েছে ব্রাজিলের সালভাদর, মিসরের লুক্সর, চীনের চেংদু, ভারতের জয়পুর, জাপানের নিইগাতা, অস্ট্রেলিয়ার মেলবোর্নসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ও তুলনামূলক কম পরিচিত গন্তব্য।

২০১২ সালে শুরু হওয়া ন্যাশনাল জিওগ্রাফিকের ‘বেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ তালিকায় প্রতি বছর ভ্রমণপ্রেমীদের জন্য উল্লেখযোগ্য গন্তব্য তুলে ধরা হয়। এবার প্রকৃতির সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য, সাংস্কৃতিক আয়োজন ও নতুন পর্যটন আকর্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version