রবিবার, ১৯ই এপ্রিল, ২০২৬   |   ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণাঞ্চলে হলোসিভস্কি এলাকায় এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবারের এই ভয়াবহ হামলায় এক শিশুসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর কলিমেনকো। হামলাকারী ব্যক্তি জনাকীর্ণ রাস্তায় স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানোর পর আতঙ্কিত লোকজনকে জিম্মি করে কাছের একটি সুপারমার্কেটে ঢুকে পড়েন। পরবর্তীতে পুলিশের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে ওই হামলাকারী নিহত হন।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রাসলান ক্রাভচেঙ্কো এক চাঞ্চল্যকর তথ্যে জানিয়েছেন যে, নিহত হামলাকারী রাশিয়ার রাজধানী মস্কো থেকে এসেছিলেন। ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি কেন এই হামলা চালিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। যুদ্ধের আবহে কিয়েভের ভেতরে সরাসরি মস্কো থেকে আসা ব্যক্তির এই হামলা ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version