ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বিখ্যাত ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী অগুস্ত রেনোয়ারকে উৎসর্গ করা একটি জাদুঘর থেকে চারটি শিল্পকর্ম চুরির ঘটনায় দুই চোরকে খুঁজছে পুলিশ। পালানোর সময় চোরেরা চুরি করা একটি চিত্রকর্ম ফেলে যায়।
দক্ষিণ ফ্রান্সের কাগন-সুর-মের শহরের ওই জাদুঘরে ঢুকে দুই ব্যক্তি চারটি শিল্পকর্ম চুরি করে পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাগন-সুর-মেরের মেয়র ব্রায়ান ম্যাসন জানিয়েছেন, শহরের ভিডিও নজরদারি ক্যামেরার মাধ্যমে দুই চোরকে শনাক্ত করা হয়েছে। পালানোর সময় তারা চুরি করা একটি চিত্রকর্ম ফেলে রেখে যায়।
চুরি হওয়া শিল্পকর্মগুলোর মোট মূল্য প্রায় ৯০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে।ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং পলাতক দুই চোরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
