সোমবার, ৯ই মার্চ, ২০২৬   |   ২৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশের মাটিতে আরও একটি স্বপ্ন ফিকে হয়ে গেল। পর্তুগালের ভিলা নোভা দে মিলফন্তেসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি কানু রাজ দেবনাথ। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পর্তুগাল প্রবাসী কমিউনিটি এবং তার দেশের বাড়ি কুমিল্লার কাশিমপুর গ্রামে।

জানা যায়, কানু রাজ দেবনাথ জীবিকার তাগিদে এবং পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস এক নিছক দুর্ঘটনা কেড়ে নিলো এই তরুণের প্রাণ।

বিদেশের মাটিতে একের পর এক প্রবাসী বাংলাদেশির এমন অকাল মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version