মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর, ২০২৬   |   ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের রাজধানী লিসবনে আকস্মিক মৃত্যু হয়েছে যশোর জেলার প্রবাসী বাংলাদেশি তরুণ (২৫)। শুক্রবার লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃম মনিজ এলাকায় নিজ বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিচিতরা জিহাদকে ডাকতে যান। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত হয়ে জিহাদের মৃত্যু হতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাত্র ২৫ বছর বয়সে জিহাদের আকস্মিক মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে মাতৃম মনিজ এলাকার বাংলাদেশি ব্যবসায়ী, বন্ধু, পরিচিতজন ও স্বজনদের মধ্যে এ ঘটনায় গভীর শোক দেখা দিয়েছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version