শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬   |   ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউল সাধক, মানবতাবাদী কবি ও দার্শনিক মরমি সাধক লালন শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণসভার আয়োজন করেছে পর্তুগালের লিসবনের বাংলাদেশ দূতাবাস।

আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩টায় লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দূতাবাসের পক্ষ থেকে জারিকৃত আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, লালন শাহের কালজয়ী দর্শন, মানবতাবাদ ও সার্বজনীন বার্তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর স্মরণের এই আয়োজনে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে লালনের দর্শন ও মানবতাবাদী চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version