মঙ্গলবার, ১২ই মে, ২০২৬   |   ২৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের অভিবাসন ও আশ্রয় বিষয়ক সংস্থা ‘আইমা’ অনলাইন আবেদনের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে ডিজিটাল স্বাক্ষরিত নথিপত্র ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে। সংস্থাটি জানিয়েছে, গ্রাহকরা এখন থেকে তাদের বিভিন্ন অনুরোধ বা আবেদনের ক্ষেত্রে প্রথাগত কাগজের বদলে ডিজিটালভাবে স্বাক্ষরিত ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন, যা আইনিভাবে সম্পূর্ণ গ্রহণযোগ্য।

এআইএমএ-এর নির্দেশনা অনুযায়ী, নাগরিকরা মূলত তিনটি প্রধান পদ্ধতির মাধ্যমে নথিপত্র ডিজিটালভাবে স্বাক্ষর করতে পারবেন:

সিটিজেন কার্ড: পর্তুগিজ সিটিজেন কার্ড ব্যবহার করে সরাসরি নথিতে স্বাক্ষর করা যাবে।

ডিজিটাল মোবাইল চাবি: এই বিশেষ মোবাইল কি বা চাবি ব্যবহারের মাধ্যমে যেকোনো সময় ডিজিটাল স্বাক্ষর প্রদান সম্ভব।

সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাট্রিবিউশন সিস্টেম : প্রযোজ্য ক্ষেত্রে পেশাদার সার্টিফিকেট যাচাইয়ের মাধ্যমে এই পদ্ধতি ব্যবহার করা যাবে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে জমা দিলে প্রশাসনিক কাজের গতি অনেক বৃদ্ধি পায়। এতে আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়, যা শেষ পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষার সময় কমিয়ে আনে। তাই যেখানেই সম্ভব, সেখানে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছে আইমা।

অভিবাসন প্রত্যাশীরা এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে এবং অনলাইন সেবা নিতে সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট (www.aima.gov.pt) ভিজিট করতে পারবেন। মূলত প্রবাসীদের ভোগান্তি কমাতে এবং ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতেই এই পদক্ষেপ নিয়েছে পর্তুগাল সরকার।

তথ্যসূত্র: আইমা 

শেয়ার
মতামত দিন...

Exit mobile version