সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: নোটিসিয়াস বাংলা ডেস্ক
"নোটিসিয়াস বাংলা ডেস্ক", নোটিসিয়াস বাংলার সম্পাদকীয় দল। এই সম্পাদকমন্ডলী দ্রুত, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
প্রথম দেখাতেই প্রেম। এক দেখায় ভালো লাগা থেকে প্রেম, আর সেই প্রেম থেকে আজীবন একসাথে পথ চলার স্বপ্ন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগে তাঁদের সামনে এসে দাঁড়াল জীবনের সবচেয়ে বড় ও অস্বস্তিকর এক ধাঁধা—তাঁরা কি আসলেই কেবলই প্রেমিক-প্রেমিকা, নাকি নিজেদের অজান্তেই তাঁরা পরস্পরের সৎ ভাই-বোন? রোববার (৩০ আগস্ট) বিবিসি-র এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে ফ্রান্সের আর্থার কেরমালভেজেন ও অড্রে দম্পতির জীবনের এমনই এক রোমহর্ষক ও অবিশ্বাস্য সত্যের গল্প। গল্পের শুরু ২০১০ সালে। দাতা-সন্তানদের (শুক্রাণু দাতার মাধ্যমে জন্ম নেওয়া সন্তান) অধিকার নিয়ে কাজ করা একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় আর্থার ও অড্রের। অড্রের ভাষায়, ‘সেটি ছিল প্রথম দেখাতেই প্রেম।’ কিন্তু মন…
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ইউরোপের একটি রাজপরিবারে বিয়ে করতে যাচ্ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে খবরটি ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পিপিপি। গত শনিবার (২৯ আগস্ট) রাতে করাচির মেয়র ও পিপিপি নেতা মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিলাওয়ালের বাগদান ও বিয়েসংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ছেলের বিয়ে নিয়ে আলোচনা এবং বিয়ের তারিখ চূড়ান্ত করতে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র লিচটেনস্টাইনে গেছেন। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মধ্যবর্তী স্থলবেষ্টিত সার্বভৌম রাষ্ট্র লিচটেনস্টাইন। গুঞ্জনের একপর্যায়ে দাবি করা হয়,…
ফ্রান্সের দর্দোন অঞ্চলের পেরিগোর কাছে ত্রেলিসাক শহরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে পার্ক করা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয় সময় সোমবার রাত ২টা ২৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের একজন ২৩ বছর বয়সী মোটরসাইকেলচালক এবং অপরজন ২২ বছর বয়সী নারী আরোহী। তারা পেরিগো থেকে ত্রেলিসাকের দিকে যাচ্ছিলেন। পেরিগোর দমকলকর্মী ও জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই অচেতন অবস্থায় পান। পরে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও দুজনকেই মৃত ঘোষণা করা হয়। ত্রেলিসাকের মেয়র এরিক ফালুস সোমবার সকালে স্থানীয় গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাটি…
মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপকে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করছে বলে তীব্র অভিযোগ তুলেছে রাশিয়া। গত রবিবার রুশ টেলিভিশন চ্যানেল ‘আরটি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাশিয়ার বিশেষ রাষ্ট্রদূত আন্দ্রে বেলোসভ এই দাবি করেন। বেলোসভ বলেন, ওয়াশিংটন যেভাবে অনবরত রাশিয়ার ‘অ-কৌশলগত’ বা ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার তাগিদ দিচ্ছে, তা থেকেই বোঝা যায় যে—আমেরিকা ইউরোপের মাটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘মূলত, তাঁরা ইউরোপকে এই ধরনের একটি সম্ভাব্য সামরিক যুদ্ধক্ষেত্র হিসেবে দেখছে।’ রুশ রাষ্ট্রদূতের দাবি—রাশিয়াকে অ-কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনায় বাধ্য করার চেষ্টা করে আমেরিকা মূলত ইউরোপে মোতায়েন করা তাদের নিজেদের পারমাণবিক অস্ত্রের…
উত্তর সাইপ্রাস উপকূলে ২৬৭ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। স্বঘোষিত ‘তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস’ প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিকোশিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আলী মুরাত বাসকারি তুরস্কের সরকারি গণমাধ্যম টিআরটি-কে নিহতের সংখ্যা নির্দিষ্ট না করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ‘ফেরির ২৫৯ জন যাত্রীর বিশাল অংশকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’ উত্তর সাইপ্রাসের গণপূর্ত ও পরিবহন মন্ত্রী এরহান আরিকলি বলেন, ‘গিরনে (গ্রিক নাম কিরেনিয়া) উপকূলে ফেরিটি কাত হয়ে উল্টে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’ তুর্কি টেলিভিশন…
পর্তুগালের রাজধানী লিসবনে আইন অমান্য ও বেপরোয়া গাড়ি চালানোর এক অবিশ্বাস্য ও রোমহর্ষক ঘটনা ঘটেছে। অলকানতারা এবং আলজেস এলাকার মধ্যবর্তী আভেনিদা ব্রাসিলিয়া সড়কের একটি বার বা নৈশকালীন ক্লাব এলাকা থেকে পাঁচজন আরোহী নিয়ে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে বের হয়ে আসছিল। এ সময় পুলিশ চেকপোস্টে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা গাড়িটিকে থামার নির্দেশ দিলে, চালক গাড়ি না থামিয়ে উল্টো সরাসরি ওই পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ার উদ্দেশ্যে তাঁর ওপর গাড়িটি চালিয়ে দেয়। পুলিশ কর্মকর্তাটি অত্যন্ত দ্রুততার সঙ্গে নিজেকে বাঁচিয়ে নেন এবং পিএসপি পুলিশের বিশেষ মোটরসাইকেল স্কোয়াড তাৎক্ষণিকভাবে গাড়িটিকে ধাওয়া শুরু করে। পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আঁকাবাঁকা পথে লিসবনের…
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়ে স্থগিত হয়ে থাকা আলোচনা পুনরায় চালু করার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন আইসল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আরইউভি রবিবার এই তথ্য নিশ্চিত করেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী—এ পর্যন্ত গণনা করা ১ লাখ ৮৮ হাজার ৪৯৬টি ভোটের মধ্যে ৫২.৫ শতাংশ ভোটার সরকারের প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন। অন্যদিকে ৪৭.৫ শতাংশ ভোটার প্রস্তাবের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। মাত্র ৯,৫০০ ভোটের ব্যবধানে ইইউতে যোগদানের আলোচনা শুরুর প্রস্তাবটি নাকচ হয়ে গেছে। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্ট্রুন ফ্রস্টাডোটিরের মধ্য-বামপন্থী সরকার মূলত ২০২৭ সালের মধ্যে এই গণভোট আয়োজন করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গ্রিনল্যান্ড দখল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি…
পর্তুগালের অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন আইন, যা দেশটিতে ‘ফেরত আইন’ নামে পরিচিত, সেটির আইনি বৈধতা বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত। এর আগে চলতি মাসের শুরুতে পর্তুগালের প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো বিলটির ওপর একটি ‘প্রতিরোধমূলক পর্যালোচনার’ জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের এই সবুজ সংকেতের পর বিলটি পুনরায় প্রেসিডেন্টের কার্যালয় বেলেম প্যালেসে পাঠানো হবে। এখন প্রেসিডেন্ট সেগুরো হয় বিলটিতে সই করে একে আইনে রূপান্তর করবেন, অথবা তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে রাজনৈতিক ভেটো (বাতিল) দেবেন। সাংবিধানিক আদালতের সভাপতি জোয়াও কার্লোস লৌরেইরো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন—সাতজন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ সর্বসম্মতিক্রমে বিলটিতে কোনো অসাংবিধানিকতা নেই বলে রায় দিয়েছেন। ১৬০ পৃষ্ঠার…
মলদোভার জন্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের বিষয়টি এখন আর শুধু ইউরোপীয় আইন ও নীতিমালা গ্রহণের প্রক্রিয়া নয়। রাশিয়ার ক্রমবর্ধমান চাপের মধ্যে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার সঙ্গে ইইউতে যোগদানের বিষয়টি সরাসরি যুক্ত হয়ে পড়েছে। ইইউভুক্ত হওয়ার পথে মলদোভার সামনে এখন দুটি বড় কাজ। একদিকে দেশটিকে নিজেদের প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইনের শাসনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে, ইইউর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের হাজার হাজার আইন ও নীতিমালা পরিবর্তন করতে হবে। মলদোভার ইউরোপীয় ইন্টিগ্রেশনবিষয়ক মন্ত্রী ক্রিস্টিনা ঘেরাসিমভ স্বীকার করেছেন, অন্য কয়েকটি প্রার্থী দেশের তুলনায় মলদোভা…
পর্তুগালের ক্ষমতাসীন দল পিএসডি-র অন্যতম জ্যেষ্ঠ নেতা এবং লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস স্পষ্ট জানিয়েছেন যে—সরকারের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ানোর ইচ্ছা তাঁর নেই। তিনি শুধু তিন মাস আগে সরকারকে দেওয়া তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী লিসবনের জন্য অতিরিক্ত ২০০ জন পুলিশ অফিসার দ্রুত মোতায়েন করার দাবি জানাচ্ছেন। মেয়রের এই দাবির বিপরীতে সম্প্রতি পিএসপি পুলিশের প্রধান লুইস ক্যারিলহো এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে—আপাতত স্বল্পমেয়াদে এই অতিরিক্ত পুলিশ কর্মকর্তা পাওয়ার সম্ভাবনা নেই। মেয়র মোয়েদাস এক অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘২০১০ সালের পর থেকে লিসবনের জনসংখ্যা ১ লাখের বেশি বেড়েছে, অথচ একই সময়ে পুলিশের সংখ্যা ২,০০০ জন কমে গেছে।’ তিনি সাফ বলেন, ‘আমাদের কেবল…

