মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬   |   ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালের নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আন্তোনিও জোসে সেগুরো। গত সোমবার পর্তুগালের অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিক-এ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। সোশ্যালিস্ট পার্টি সমর্থিত এই নেতা সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে বড় ব্যবধানে জয়ী হয়ে পর্তুগালের সর্বোচ্চ পদের দায়িত্ব পেলেন।

শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট সেগুরো তার ভাষণে বলেন, গত নয় মাসে পর্তুগালের মানুষকে বারবার ভোট দিতে হয়েছে। এখন সময় এসেছে স্থিতিশীলতার। তিনি আগামী তিন বছরকে দেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন, কারণ এই সময়ে কোনো জাতীয় নির্বাচন নেই। এই সুযোগে তিনি দেশের দীর্ঘস্থায়ী সমস্যাগুলো সমাধানের ওপর জোর দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, পর্তুগালে প্রেসিডেন্টের পদটি মূলত সম্মানসূচক হলেও তার হাতে কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকে। তিনি চাইলে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন, সংসদ ভেঙে দিতে পারেন কিংবা কোনো আইন বাতিল করতে পারেন। পাঁচ বছরের জন্য নির্বাচিত হওয়া সেগুরো এখন থেকে দেশটির প্রধান অভিভাবক হিসেবে কাজ করবেন এবং রাজনৈতিক সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version