শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬   |   ২৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পরিবেশ দূষণ রোধ এবং রিসাইক্লিং বা পুনর্প্রক্রিয়াকরণকে উৎসাহিত করতে পর্তুগালে শুরু হচ্ছে এক বিশাল কর্মযজ্ঞ। আজ শুক্রবার থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে পানীয়র বোতল ও ক্যান ফেরত দেওয়ার বিশেষ ব্যবস্থা ‘SDR’। এই প্রকল্পের অধীনে গ্রাহকরা ব্যবহৃত প্লাস্টিক বোতল বা অ্যালুমিনিয়ামের ক্যান নির্দিষ্ট ভেন্ডিং মেশিনে জমা দিলে প্রতিটির বিনিময়ে ১০ সেন্ট ফেরত পাবেন। পর্তুগালের ইতিহাসে একে অন্যতম বৃহত্তম পরিবেশগত প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এখন থেকে কোনো পানীয় কেনার সময় গ্রাহককে বোতলের দামের সাথে অতিরিক্ত ১০ সেন্ট 

অথবা সুপারমার্কেটে কেনাকাটার সময় ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করা যাবে। তবে মেশিনটি কেবল ৩ লিটার পর্যন্ত ধারণক্ষমতাসম্পন্ন সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বোতল এবং মেটাল ক্যান গ্রহণ করবে। শর্ত হলো বোতলটি অবশ্যই অক্ষত ও শুকনো হতে হবে এবং এতে ছিপি বা ক্যাপ লাগানো থাকতে হবে।

মেশিনে কেবল সেই বোতলগুলোই গ্রহণ করা হবে যেগুলোতে ঘোড়ার খুরের মতো তীরের চিহ্ন এবং “Return” বা “Volta” শব্দটি লেখা থাকবে। লোগোবিহীন বা পুরনো বোতলগুলো এই সিস্টেমের আওতায় আসবে না। পুরো পর্তুগাল জুড়ে ইতিমধ্যে ২,৫০০টি স্বয়ংক্রিয় মেশিন এবং ৮,০০০টিরও বেশি ম্যানুয়াল কালেকশন পয়েন্ট স্থাপন করা হয়েছে, যা মূলত বড় সুপারমার্কেটগুলোর কাছাকাছি পাওয়া যাবে। উল্লেখ্য, আগামী ১০ই আগস্ট পর্যন্ত একটি রূপান্তর কাল চলবে, যেখানে লোগোবিহীন বোতলগুলো আগের মতোই সাধারণ রিসাইক্লিং বিনে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

পর্তুগালের পরিবেশ ও জ্বালানি মন্ত্রী মারিয়া দা গ্রাসা কারভালহো জানিয়েছেন, দেশে প্রতি বছর প্রায় ২১০ কোটি প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম বোতল ব্যবহৃত হয়। এই সিস্টেমের মাধ্যমে ২০২৯ সালের মধ্যে ৯০% বোতল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ১৫ কোটি ইউরো বিনিয়োগের এই মেগা প্রকল্পে প্রায় ১,৫০০ মানুষের কর্মসংস্থান হবে। জার্মানি ও ডেনমার্কের মতো দেশগুলোতে এই পদ্ধতি ইতিমধ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে, যা এখন পর্তুগালের পরিবেশ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version