সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬   |   ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের রাজধানী লিসবনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহাত নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। নিহত রাহাত গাজীপুরের শিমুলতলি এলাকার বাসিন্দা।

জানা গেছে, গতকাল (১৩ নভেম্বর ) আনুমানিক রাত সাড়ে ১১টায় (পর্তুগাল সময়) লিসবনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন রাহাত। দুর্ঘটনার পর তাকে গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় লিসবনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই রাহাত কোমায় ছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রাখা হলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

অবশেষে চিকিৎসকেরা তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করার পর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। এরপর আজ (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version