বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬   |   ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় প্রায় ৮০ হাজার অভিবাসীর প্রবেশকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে একটি ‘হাইব্রিড আক্রমণ’ বলে অভিহিত করেছেন স্পেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরাঞ্চা গঞ্জালেস লায়া। ইউরোপীয় সংবাদমাধ্যম ‘ইউরোনিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিবাসন যখন একটি ‘সংবেদনশীল সামাজিক ইস্যু’, তখন ইউরোপীয় ইউনিয়নকে ‘দুর্বল’ করতে অভিবাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করাই ছিল এর মূল লক্ষ্য।

ফাঁস হওয়া পুলিশের প্রতিবেদনের পর এই সীমান্ত লঙ্ঘনের পেছনে মরক্কোর (রাবাত) সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা ঘটাতে মরক্কোর নিরাপত্তা বাহিনী সহায়তা করে থাকতে পারে। তবে এসব সত্ত্বেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মরক্কোর পক্ষেই সাফাই গেয়েছেন।

গঞ্জালেস লায়া মনে করেন, স্পেন এবং ইইউর উচিত তাদের ‘প্রতিবেশী দেশগুলোর সাথে সম্ভাব্য সর্বোত্তম সম্পর্ক বজায় রাখা’, কারণ এটি ‘ইউরোপের স্থিতিশীলতার জন্য খুবই ইতিবাচক’।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version