সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬   |   ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেনের স্টকহোমে বসেছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সফল বাংলাদেশিদের মিলনমেলা। মাল্টি ট্যালেন্ট ওয়ার্ল্ড ম্যাগাজিন ও নোটিশিয়াস বাংলার আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা ট্যালেন্ট গ্লোবাল সামিট ২০২৬’।

শনিবারের এই আয়োজনে বিশ্বের আটটি দেশ থেকে অংশ নেন উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী, পেশাজীবীসহ বিভিন্ন ক্ষেত্রে সফল বাংলাদেশিরা। নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের গল্প, অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন তাঁরা। তাঁদের পথচলার গল্প অনুপ্রেরণা জোগায় উপস্থিত তরুণ প্রজন্মকে।

দেশ থেকে দূরে থেকেও নানা ক্ষেত্রে নিজেদের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রাখা বাংলাদেশিদের এক জায়গায় নিয়ে আসাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকদের মতে, এমন আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে। তৈরি হবে পারস্পরিক সহযোগিতা ও নতুন কাজের সুযোগ।

শুধু সাফল্য উদযাপন নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রতিভাদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেও কাজ করছে আয়োজকরা।

ভবিষ্যতে স্পোর্টস সামিট, হেলথ সামিটসহ বিভিন্ন খাতের সফল বাংলাদেশিদের নিয়ে আরও বড় পরিসরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version