মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬   |   ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের ডার্বি শহরে পথচারীদের ওপর চলন্ত গাড়ি তুলে দেওয়ার এক ভয়াবহ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার রাতে শহরের ব্যস্ততম ‘ফায়ার গেট’ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন চালককে গ্রেপ্তার করেছে।

ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে, একটি কালো রঙের ‘সুজুকি সুইফট’ গাড়ি নিয়ে পথচারীদের ওপর এই হামলা চালানো হয়। বার্মিংহাম থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তরে অবস্থিত এই এলাকায় হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিপজ্জনক ড্রাইভিংয়ের মাধ্যমে গুরুতর জগত তৈরি করা এবং ইচ্ছাকৃতভাবে গুরুতর শারীরিক ক্ষতি সাধনের অভিযোগে মামলা করা হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আমরা এই হামলার মোটিভ বা উদ্দেশ্য সম্পর্কে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। সব ধরণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সাতজনের আঘাত বেশ গুরুতর হলেও তা আশঙ্কাজনক বা জীবনহানিকর নয়। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version