মঙ্গলবার, ৭ই এপ্রিল, ২০২৬   |   ২৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে ১০ বছরের দীর্ঘমেয়াদী স্থায়ী বসবাসের প্রস্তাব নিয়ে যখন লাখো অভিবাসী উৎকণ্ঠায়, ঠিক তখনই পর্দার আড়ালে নতুন এক ‘রফা’র আভাস পাওয়া যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্রমতে, ঋষি সুনাক সরকারের প্রস্তাবিত এই কঠোর আইন থেকে বর্তমান ভিসাধারীদের বাঁচাতে একটি ‘গ্র্যান্ডফাদার ক্লজ’ বা বিশেষ ছাড় যুক্ত করার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে, যারা ২০২৬ সালের আগে স্কিলড ওয়ার্কার বা হেলথ অ্যান্ড কেয়ার ভিসা নিয়ে ব্রিটেনে এসেছেন, তাদের জন্য আগের ৫ বছরের নিয়মই বহাল থাকতে পারে। কেবল নতুন আবেদনকারীদের জন্যই ১০ বছরের শর্ত কার্যকর হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

এই সম্ভাব্য নমনীয়তার পেছনে বড় ভূমিকা রাখছেন ব্রিটিশ পার্লামেন্টের প্রভাবশালী এমপি এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। তাদের মতে, এনএইচএস এবং দেশের অর্থনীতিতে যারা অবদান রাখছেন, মাঝপথে তাদের জন্য ‘গোলপোস্ট’ পরিবর্তন করা অত্যন্ত অন্যায্য ও অগণতান্ত্রিক। 

ব্যারিস্টার সালাহ উদ্দীন সুমনের মতে, হোম অফিস বর্তমানে প্রায় ২ লাখ মানুষের মতামত যাচাই করছে এবং ভবিষ্যতে একটি ‘টু-টিয়ার সেটলমেন্ট সিস্টেম’ বা দ্বি-স্তরীয় ব্যবস্থা চালু হতে পারে। বিশেষ করে গ্রিন এনার্জি বা স্পেশালিস্ট হেলথকেয়ার খাতের দক্ষ কর্মীদের জন্য ‘ফাস্ট-ট্র্যাক’ সুবিধার মাধ্যমে দ্রুত স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার পরিকল্পনাও সরকারের টেবিলে রয়েছে। তবে ব্রিটিশ জনগণের একটি অংশ এই নমনীয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করায় চূড়ান্ত ঘোষণার আগে অভিবাসন রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version