মঙ্গলবার, ২৮ই এপ্রিল, ২০২৬   |   ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন করে বাণিজ্য তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। এই তদন্ত মূলত মার্কিন বাণিজ্য আইনের ‘৩০১ ধারা’ অনুযায়ী পরিচালিত হচ্ছে, যা অন্য দেশের অন্যায্য বাণিজ্যিক নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয় ওয়াশিংটনকে। তবে ইইউ মনে করছে, এই পদক্ষেপ গত বছর স্বাক্ষরিত ঐতিহাসিক ‘ইইউ-ইউএস বাণিজ্য চুক্তির’ পরিপন্থী হতে পারে।

ইইউ মুখপাত্র ওলফ গিল জানান, যুক্তরাষ্ট্র যে নতুন তদন্ত শুরু করেছে, তা গত বছর স্বাক্ষরিত যৌথ প্রতিশ্রুতির সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। তিনি বলেন, “ইউরোপীয় কমিশন গত বছরের চুক্তির শর্তগুলোর কোনো লঙ্ঘন দেখলে তার কঠোর ও আনুপাতিক জবাব দিতে প্রস্তুত।”

ইউরোপীয় পার্লামেন্ট ইতিমধ্যে এই বাণিজ্য চুক্তির অনুমোদনের কাজ সাময়িকভাবে স্থগিত রেখেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইইউ-র মধ্যে এই বাণিজ্যিক লড়াই তীব্র হয়, তবে তা আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের অর্থনীতিতেই বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।

শেয়ার
মতামত দিন...

Exit mobile version