সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
স্পেনে অবৈধ অভিবাসী পাচারের অভিযোগে এক বাংলাদেশি চালককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্ত এলাকায় একটি সন্দেহজনক যান তল্লাশি চালানোর সময় বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী বহনের প্রমাণ পাওয়ার পর তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একটি বাণিজ্যিক যান ব্যবহার করে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা অভিবাসীদের এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিলেন। এ ঘটনায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে স্পেনের নিরাপত্তা সংস্থাগুলো। পুলিশ জানায়, নিয়মিত সীমান্ত নজরদারির অংশ হিসেবে একটি চেকপোস্টে গাড়িটি থামানো হয়। তল্লাশির সময় যানটির ভেতরে কাগজপত্রহীন একাধিক অভিবাসী পাওয়া যায়, যাদের…
টানা শক্তিশালী ঝড়, অতিবৃষ্টি, তুষারপাত ও তীব্র বাতাসে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপের দুই দেশ স্পেন ও পর্তুগাল। আইবেরিয়ান উপদ্বীপজুড়ে কয়েক দিনের বৈরী আবহাওয়ায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সবশেষ ‘মার্টা’ নামের ঝড়ের আঘাতে পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। এতে দুই দেশে প্রাণহানির ঘটনা ঘটে এবং ১১ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার স্পেনের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের সময় একটি সড়ক পরিষ্কারক স্নোপ্লো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে চালক নিহত হন। অন্যদিকে, পর্তুগালের ক্যাম্পো মাইওর এলাকায় নদীর প্রবল স্রোতে ডুবে মারা যান ৪৬ বছর বয়সি এক ব্যক্তি। গত এক সপ্তাহে ‘লিওনার্দো’ ও ‘মার্টা’ নামের ধারাবাহিক ঝড়ের কারণে নিহতের সংখ্যা…
নেদারল্যান্ডসে চলমান রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে মায়ের স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। উৎসবের মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমা ‘মাস্টার’। ছবিটির প্রিমিয়ার উপলক্ষে সিনেমার টিম বর্তমানে রটারড্যামে অবস্থান করছে। এই আন্তর্জাতিক আয়োজনের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে রটারড্যাম থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নস্টালজিক একটি পোস্ট দিয়েছেন মম। পোস্টে বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের মা, প্রয়াত প্রফেসর আয়েশা আকতারকে গভীরভাবে মিস করার কথা তুলে ধরেন তিনি। মম লেখেন, ‘প্রফেসর আয়েশা আকতার, আম্মা, যার স্বপ্নের পথ হাঁটছি আমি…। অনেকবার পরীক্ষা হলে প্রশ্ন কমন পড়ত না, তখন শুধু মনে হতো আম্মার বকা।…
ঢাকা-যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় একটি বড় ধরনের ডিজিটাল পরিবর্তন আনা হয়েছে, যা ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে যারা যুক্তরাজ্যে যেতে ভিসা পাবেন, তাদের পাসপোর্টে ঐতিহ্যবাহী ভিসা স্টিকার আর লাগবে না, এটি পুরোপুরি ই-ভিসা (ডিজিটাল ভিসা) দিয়ে প্রতিস্থাপিত হবে। ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য এই নতুন পরিবর্তন সম্পর্কে তথ্য জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, ভিসা আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে রূপান্তরিত করা হচ্ছে। আগের মতো পাসপোর্টে স্টিকার আর লাগবে না, বরং সব তথ্য ই-ভিসা (অনলাইন ডিজিটাল রেকর্ড) হিসেবে সংরক্ষিত হবে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ই-ভিসা বাধ্যতামূলক যারা যুক্তরাজ্যে ভ্রমণের জন্য ভিসা নেবেন, তারা তাদের…
নেদারল্যান্ডসে মুসলিম সম্প্রদায়ের ওপর বছরের পর বছর ধরে গোপন নজরদারি চালানোর অভিযোগে দেশটির ১০টি পৌরসভাকে জরিমানা করেছে জাতীয় তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। এই ঘটনা ইউরোপে মুসলিমদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় নজরদারি এবং বৈষম্যমূলক নীতির প্রশ্নে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ(এপি)–এর এক দীর্ঘ তদন্তে উঠে এসেছে, ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে অন্তত ১০টি পৌরসভা মুসলিম নাগরিকদের ওপর গোপন ও অবৈধ নজরদারি চালিয়েছে। এসব পৌরসভা তথাকথিত “চরমপন্থা প্রতিরোধ” কর্মসূচির আওতায় মুসলিম ব্যক্তি, মসজিদ ও ইসলামি সংগঠন সম্পর্কে সংবেদনশীল তথ্য সংগ্রহ করে। এই নজরদারি কর্মসূচির আওতায় মুসলিমদের, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক মতামত, সামাজিক সম্পর্ক, মসজিদে যাতায়াত ও কার সঙ্গে যোগাযোগ রয়েছে,…
বাংলাদেশের জাতীয় নির্বাচনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেছেন, এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্রের চর্চা এবং ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। ইইউ পর্যবেক্ষক প্রধানের মতে, নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি জটিল রাজনৈতিক বাস্তবতার ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং নাগরিকদের অংশগ্রহণ, সব মিলিয়ে এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গভীরভাবে পর্যবেক্ষিত হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশের জাতীয় নির্বাচন দেশটির অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক ও গণতান্ত্রিক ভাবমূর্তির জন্য ও গুরুত্বপূর্ণ।” ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন…
বিশ্ব চলচ্চিত্রের মানচিত্রে বাংলাদেশের উপস্থিতি ধীরে হলেও দৃঢ়ভাবে বিস্তৃত হচ্ছে। সেই যাত্রায় নতুন এক গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)–এ বাংলাদেশের দুটি চলচ্চিত্র ‘রইদ’ ও ‘মাস্টার’ প্রতিযোগিতামূলক বিভাগে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। আন্তর্জাতিক এই মঞ্চে জায়গা করে নেওয়াকে দেশের সমসাময়িক সিনেমায় নতুন ভাষা, নতুন দৃষ্টিভঙ্গি ও সাহসী নির্মাণচর্চার স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ১৯৭২ সালে যাত্রা শুরু করা রটারড্যাম চলচ্চিত্র উৎসব মূলত স্বাধীন, শিল্পধর্মী ও পরীক্ষামূলক চলচ্চিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানে মূলধারার বাণিজ্যিক সিনেমার চেয়ে বেশি গুরুত্ব পায়, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, নতুন ন্যারেটিভ স্টাইল, ভিজ্যুয়াল এক্সপেরিমেন্টেশন এবং সাহসী ও বিকল্প গল্প বলার ভঙ্গি, বিশেষ করে…
জার্মানিতে অভিবাসী, তাদের সন্তান ও আত্মীয়স্বজনদের জীবনযাত্রার পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় আরও খারাপের দিকে যাচ্ছে, এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। সংস্থাটি বলছে, দেশটিতে ক্রমবর্ধমান কঠোর অভিবাসন নীতি, আশ্রয়প্রার্থীদের অধিকার সংকোচন, ঘৃণামূলক অপরাধ ও বিদ্বেষমূলক বক্তব্য অভিবাসী জনগোষ্ঠীকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। বুধবার বার্লিনে জার্মানি-সংক্রান্ত এইচআরডাব্লিউ-এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, “পশ্চাদগামী অভিবাসন ও আশ্রয় নীতি, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার ওপর বাড়তি বিধিনিষেধ, সবকিছু মিলিয়ে মানবাধিকারের ক্ষেত্রে জার্মানিতে গুরুতর অবনতির লক্ষণ দেখা যাচ্ছে।” এইচআরডাব্লিউ-এর বর্ণবাদ ও বৈষম্য বিষয়ক গবেষক আলমাজ টেফেরা প্রতিবেদনের উপস্থাপনায় বলেন, জার্মান রাজনীতিতে অভিবাসন ইস্যুকে…
বিয়ে মানেই যৌন সম্পর্ক স্থাপনে বাধ্যবাধকতা, এই শতাব্দীপ্রাচীন ধারণার অবসান ঘটাতে যাচ্ছে ফ্রান্স। তথাকথিত ‘দাম্পত্য অধিকার’ ধারণাকে আইনি কাঠামো থেকে কার্যত বাতিল করার লক্ষ্যে ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। বুধবার গৃহীত এই আইনের মাধ্যমে ফ্রান্সের সিভিল কোডে যুক্ত হয়েছে নতুন ধারা, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, একসঙ্গে বসবাস মানে যৌন সম্পর্কের কোনো আইনি বাধ্যবাধকতা নয়। এই সিদ্ধান্তকে ফ্রান্সে বিবাহ, সম্মতি ও ব্যক্তিগত স্বাধীনতা বিষয়ে একটি ঐতিহাসিক মোড় হিসেবে দেখছেন আইনজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। নতুন আইনে দুটি বিষয় স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। একটি হলো, বিয়ে বা একসঙ্গে বসবাস যৌন সম্পর্কের বাধ্যবাধকতা তৈরি করে না। অন্যটি, যৌন সম্পর্কের অভাবকে…
স্পেনে অনিয়মিত অবস্থায় বসবাসরত পাঁচ লাখের বেশি অভিবাসীকে নিয়মিতকরণের ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দক্ষিণ এশীয় অভিবাসীরা। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকে আসা হাজারো অভিবাসী এখন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও আবেদন প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আগামী এপ্রিল মাস থেকে এই ঐতিহাসিক রয়্যাল ডিক্রির অধীনে নিয়মিতকরণের আবেদন গ্রহণ শুরু হবে। গত ২৭ জানুয়ারি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট জোট সরকার মন্ত্রিপরিষদের বৈঠকে একটি যুগান্তকারী রয়্যাল ডিক্রি অনুমোদন দেয়। এই ডিক্রির মাধ্যমে দীর্ঘদিন ধরে অনিয়মিত অবস্থায় থাকা অভিবাসীদের একটি বড় অংশকে বৈধতার আওতায় আনার পথ খুলে যায়। ইউরোপের সাম্প্রতিক অভিবাসন বাস্তবতায় এমন উদ্যোগ খুবই বিরল বলে মনে করছেন বিশ্লেষকরা।…

