লেখক: এস কে সৌরভ

উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

বাংলাদেশ থেকে সুইডেনের শেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকায় অবস্থিত সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদনের বিষয়ে আর সিদ্ধান্ত নেবে না। এরপর বাংলাদেশ থেকে করা এসব ভিসা আবেদনের সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত সুইডেনের দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করবে না। আবেদনগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে। তবে সিদ্ধান্ত গ্রহণের স্থান পরিবর্তন হলেও আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হচ্ছে না। আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত নিয়মে…

বিস্তারিত

পর্তুগালে চলতি বছরের আগস্ট পর্যন্ত কর বাবদ সরকারের রাজস্ব আদায় হয়েছে ৪১ হাজার ৫৯২ দশমিক ১ মিলিয়ন ইউরো, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি। আজ প্রকাশিত বাজেট বাস্তবায়ন সংক্রান্ত সারসংক্ষেপে এ তথ্য জানানো হয়েছে। বাজেট এনটিটির (পূর্বের বাজেট মহাপরিদপ্তর বা ডিজিও) নথিতে উল্লেখ করা হয়েছে, ‘২০২৬ সালের আগস্টে সরকারের উপ-খাতে পুঞ্জীভূত কর রাজস্ব দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৯২ দশমিক ১ মিলিয়ন ইউরোতে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৮৮২ মিলিয়ন ইউরো (৪.৭ শতাংশ) বৃদ্ধি নির্দেশ করে।’ প্রত্যক্ষ করের ক্ষেত্রে বার্ষিক ভিত্তিতে ‘রাজস্ব আয় ৫৯৮ দশমিক ৭ মিলিয়ন ইউরো (৩.২ শতাংশ) বৃদ্ধি পেয়েছে; যেখানে অর্থ…

বিস্তারিত

পর্তুগালে বিমান পরিবহন সংস্থা ‘ইজিজেট’-এর কেবিন ক্রুরা আগামী সপ্তাহে পাঁচ দিনের ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করেছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল ফ্লাইট কর্মীদের জাতীয় ইউনিয়নের (এসএনপিভিএসি) ডাকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (২ অক্টোবর) থেকে ধর্মঘট শুরু হয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পর্যন্ত চলার কথা রয়েছে। একই সপ্তাহে ৫ অক্টোবর পর্তুগালে জাতীয় ছুটির দিন ‘প্রজাতন্ত্র দিবস’ উদযাপিত হবে। ইউনিয়নটির ধারণা, এই ধর্মঘটের কারণে লিসবন, পোর্তো এবং ফারো বিমানবন্দর থেকে নির্ধারিত প্রায় ৫০০ ফ্লাইট ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ছাড়া আগামী ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে পরবর্তী দফায় আরেকটি ধর্মঘটের কর্মসূচিও চূড়ান্ত করে রাখা হয়েছে। ভ্রমণ বিষয়ক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যাত্রীদের বিকল্প সূচি…

বিস্তারিত

জ্বালানি তেল (পেট্রল ও ডিজেল) থেকে পাওয়া রাজস্ব কমে যাওয়ার আশঙ্কায় বিকল্প আয়ের উৎস খুঁজতে শুরু করেছে পর্তুগালের পরিবহন কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে দেশটির সড়ক রক্ষণাবেক্ষণ তহবিলের ঘাটতি পূরণে বৈদ্যুতিক গাড়ি (ইভি) মালিকদের চলাচলের দূরত্বের ওপর ভিত্তি করে নির্দিষ্ট ফি আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী, গাড়ির পর্যায়ক্রমিক পরিদর্শনের (ইনস্পেকশন) সময় রেকর্ড করা দূরত্বের (মাইলেজ) ওপর ভিত্তি করে এই ফির পরিমাণ নির্ধারণ করা হতে পারে। তবে বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং নতুন কোনো ফি এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়নি। সংবাদমাধ্যম ‘এক্সিকিউটিভ ডাইজেস্ট’-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রতিটি যান কতটা পথ অতিক্রম করেছে তা নির্ধারণ…

বিস্তারিত

ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহের প্রভাবে চলতি বছর দ্রুত গলছে সুইজারল্যান্ডের হিমবাহ। এতে দেশটির হিমবাহগুলো দ্রুত সংকুচিত হয়ে আসছে। বৃহস্পতিবার প্রকাশিত সুইস গ্লেসিয়ার মনিটরিং নেটওয়ার্ক (গ্ল্যামোস) এবং সুইস একাডেমি অব সায়েন্সেসের সুইস কমিশন ফর ক্রায়োস্ফিয়ার অবজারভেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সুইজারল্যান্ডের হিমবাহগুলোর ৫ শতাংশের বেশি বরফ গলে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিমবাহ সংকুচিত হওয়ার হার দ্রুত বাড়ছে এবং অতিরিক্ত বরফ গলার ঘটনা প্রায় নিয়মিত হয়ে উঠেছে। গত পাঁচ বছরে দেশটির হিমবাহগুলো প্রায় এক-পঞ্চমাংশ বরফ হারিয়েছে। এতে ভবিষ্যতে পানির সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ইউরোপের বরফে ঢাকা অঞ্চলগুলোর দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠছে। গ্ল্যামোসের পরিচালক ম্যাথিয়াস হাস বলেন, ‘আমরা…

বিস্তারিত

উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে তিনি মুখ খুলেছেন। তার কথায় বিদায়ের সুর পাওয়া গেছে। ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কারণও তিনি যথাসময়ে জানাবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার ইনস্টাগ্রামে রোনালদো ক্যাম্প ছাড়ার কথা জানান। তিনি লেখেন, “জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” রোনালদো লেখেন, “উপযুক্ত সময়ে আমি সব পর্তুগিজ নাগরিককে জাতীয় দল ছাড়ার পেছনে যে কারণগুলো রয়েছে, তা জানাব। জাতীয় দলের প্রতি আমি সবসময় নিজেকে নিবেদিত রেখেছি। এখন পর্তুগাল ও আমার সব সতীর্থের জন্য,…

বিস্তারিত

ব্রেক্সিটের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সবচেয়ে জোরালো ইঙ্গিত দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, লেবার পার্টির পরবর্তী নির্বাচনী ইশতেহারে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনরায় যোগদানের বিষয়ে গণভোট অন্তর্ভুক্ত করা ‘সম্ভব’। আইটিভি নিউজকে প্রধানমন্ত্রী বলেন, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি মানেই যে ‘হুট করে গণভোটে চলে যাওয়া নয়’। তবে তিনি জানান, জনমত যদি পুনরায় যোগদানের পক্ষে ‘ইঙ্গিত দেয়’, তবে পরবর্তী ইশতেহারে এ বিষয়ে ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিতে পারেন তিনি। এ ছাড়া কোনো গণভোট ছাড়াই ইইউতে ফেরার সরাসরি প্রতিশ্রুতি দিয়ে পরবর্তী সাধারণ নির্বাচনে লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। বুধবার ফ্রান্স ও স্পেনের শীর্ষ নেতারা ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের ফিরে আসাকে সমর্থন জানানোর পরই বার্নহ্যামের এমন…

বিস্তারিত

যাত্রীদের চাহিদা মেটাতে স্পেন, মরক্কো, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে সুলভ মূল্যে বিমান ভ্রমণের নতুন অফার চালু করেছে রায়ানএয়ার। এই সুবিধার আওতায় ২৫ ইউরোরও কম খরচে নির্দিষ্ট কিছু গন্তব্যে ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। লিসবন থেকে চালু করা প্যাকেজের আওতায় মালাগা, সেভিল, তানজিয়ার ও ভ্যালেন্সিয়া রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪.৯৯ ইউরো; আগাদির ও মারাকেশে ১৬.৯৯ ইউরো; মাদ্রিদে ১৭.৪৪ ইউরো; অ্যালিক্যান্ট, বার্সেলোনা ও মাদেইরায় ১৯.৯৯ ইউরো; তুলুসে ২২.৯৯ ইউরো এবং লন্ডনে ২৪.৯৯ ইউরো। পোর্তোর ফ্রান্সিসকো সা কারনেইরো বিমানবন্দর থেকে এই সুবিধার আওতায় গন্তব্যের সংখ্যা বাড়িয়ে ৩৭টি করা হয়েছে। যার মধ্যে রয়েছে ইবিজা, পালমা ও রাবাতে ১৪.৯৯ ইউরো; লিভারপুলে ১৫.৯৯ ইউরো;…

বিস্তারিত

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসীদের মারধর, অবমাননা, তাৎক্ষণিক বহিষ্কার এবং জাতিগত বৈষম্যের তথ্য নথিভুক্ত করার কথা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে স্পেন সরকার। গোড়ালি, বাহু ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হুইলচেয়ারে থাকা এক অভিবাসী জানিয়েছেন, সেনারা তাঁকে ছয় মিটারেরও বেশি উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেউতায় অ্যামনেস্টির সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তি অভিযোগ করেন, তাঁর কোনো এক্স-রে পর্যন্ত করানো হয়নি, কেবল প্রাথমিক ব্যান্ডেজ দেওয়া হয়েছে। অ্যামনেস্টির তদন্তে উঠে আসা অসংখ্য ঘটনার মধ্যে এটি একটি। সংস্থাটির মতে, এসব ঘটনা নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণের…

বিস্তারিত

কানাডায় অভিবাসন আইন প্রয়োগের অংশ হিসেবে চলতি বছরের প্রথম আট মাসে ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ৩৪০ জন বাংলাদেশি। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত এসব বহিষ্কার কার্যকর করা হয়। জাতীয়তা অনুযায়ী বহিষ্কারের সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত। দেশটির ৪ হাজার ২২৭ জন নাগরিককে এ সময়ে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর রয়েছে মেক্সিকো—২ হাজার ২৮২ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬০১, কলম্বিয়ার ৫৮০, হাইতির ৫৩৫ এবং রোমানিয়ার ৪৩৩ জন নাগরিককে বহিষ্কার করা হয়েছে। ৩৪০ জন বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে, যা জাতীয়তা অনুযায়ী…

বিস্তারিত