লেখক: এস কে সৌরভ

উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

বিশ্বব্যাপী ভ্রমণ ও নাগরিক সুবিধার ক্ষেত্রে নতুন এক ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে সুইজারল্যান্ডের পাসপোর্ট। বিশ্বখ্যাত নাগরিকত্ব ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান-হেনলি অ্যান্ড পার্টনার্স-এ প্রকাশিত ২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইনডেস্ক–এ সুইস পাসপোর্ট উঠে এসেছে বিশ্বের তৃতীয় শক্তিশালী পাসপোর্ট হিসেবে। এটি গত বছরের জুলাই ২০২৫–এর তুলনায় দুই ধাপ এগিয়ে, যা সুইজারল্যান্ডের আন্তর্জাতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে। তৃতীয় স্থানে যৌথ অবস্থান এই তৃতীয় স্থানটি সুইজারল্যান্ড এককভাবে নয়, বরং ইউরোপের আরও চারটি দেশের সঙ্গে যৌথভাবে অর্জন করেছে। দেশগুলো হলো, ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন ও সুইডেন। এই পাঁচটি দেশের নাগরিকরা বর্তমানে ১৮৬টি দেশে ভিসা ছাড়াই অথবা ভিসা অন অ্যারাইভালে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। হেনলি পাসপোর্ট ইনডেস্ক হেনলি পাসপোর্ট ইনডেস্ক…

বিস্তারিত

আগামী দুই বছরের মধ্যে রাশিয়া ইউরোপে সামরিক হামলা চালাতে পারে, এমন আশঙ্কার কথা প্রকাশ্যে জানিয়েছেন জার্মান সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা। এই সতর্কবার্তার পর জার্মানি ও তার মিত্র দেশগুলোতে নিরাপত্তা প্রস্তুতি নতুন মাত্রা পেয়েছে। জার্মান সেনাবাহিনীর প্রধানের ভাষ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা ও রাশিয়ার সামরিক তৎপরতা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মস্কো শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ থাকতে নাও পারে। বরং ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করার লক্ষ্যেও পদক্ষেপ নিতে পারে রাশিয়া। জার্মান সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেনে দীর্ঘ যুদ্ধ সত্ত্বেও রাশিয়া দ্রুত সামরিক পুনর্গঠন করছে, অস্ত্র উৎপাদন ও সেনা মোতায়েন বাড়ানো হচ্ছে এবং বাল্টিক অঞ্চল ও পূর্ব ইউরোপে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে জার্মান সেনাপ্রধান…

বিস্তারিত

আগামীকাল ৩০ জানুয়ারি ইতালির পার্লামেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রি-মাইগ্রেশন’ বা অভিবাসীদের ফেরত পাঠানো বিষয়ক এক বিতর্কিত সম্মেলন। আয়োজক কট্টর ডানপন্থী লীগ ‘লেগা’ দলের সংসদ সদস্য ডোমেনিকো ফার্গিউয়েল। কিন্তু এই সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই ইতালিজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। কারণ, এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে ইতালির পরিচিত চরম ডানপন্থী ও নব্য-ফ্যাসিস্ট সংগঠন, কাসাপাউন্ড, ফোরজা নুওভা এবং স্কিনহেড আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের। এসব সংগঠন অতীতে বর্ণবাদ, সহিংসতা, মুসলিম ও অভিবাসীবিরোধী প্রচারণা এবং মুসোলিনির ফ্যাসিবাদী আদর্শ পুনরুজ্জীবনের অভিযোগে একাধিকবার আলোচনায় এসেছে। ইতালির পার্লামেন্ট শুধু একটি আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান নয়; এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ফ্যাসিবাদবিরোধী সংবিধান ও প্রজাতান্ত্রিক চেতনার প্রতীক। ১৯৪৮ সালের সংবিধান…

বিস্তারিত

ফুটবল ইতিহাসের শতবর্ষ পূর্তির বিশ্বকাপকে সামনে রেখে ২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে স্পেন। স্পেনের ক্রীড়া ও ফুটবল সংশ্লিষ্ট মহল বলছে, বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ আয়োজনের জন্য দেশটি অবকাঠামো, নিরাপত্তা ও সাংগঠনিক দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের দায়িত্ব পেয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামকে ফাইনাল আয়োজনের জন্য সবচেয়ে শক্তিশালী ভেন্যু হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি সম্পূর্ণ আধুনিকায়ন…

বিস্তারিত

আগামী ফেব্রুয়ারি মাসে টানা ছয় দিন বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ কার্যক্রম বন্ধ থাকবে। প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। সম্প্রতি দূতাবাসের পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বের সব ইতালিয়ান ভিসা অফিসে নতুন করে কোনো ধরনের ভিসা আবেদন গ্রহণ করা হবে না। দূতাবাসের তথ্য অনুযায়ী, এই ছয় দিনে নতুন ভিসা আবেদন জমা দেওয়া যাবে না, ভিসা আবেদন প্রত্যাহারের কোনো অনুরোধ গ্রহণ করা হবে না এবং ভিএফএস গ্লোবালকে সব ধরনের আবেদন গ্রহণ কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এরইমধ্যে জমা…

বিস্তারিত

গত এক বছরে ফ্রান্সে অভিবাসন পরিস্থিতি আরও কঠোর রূপ নিয়েছে। অনিয়মিত অভিবাসীদের জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিপরীতে কমেছে নিয়মিত বা বৈধ হওয়ার সুযোগ। ২০২৫ সালের অভিবাসন সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্রান্সের বিদেশি নাগরিক বিষয়ক দপ্তর-ডিজিইএফ, যা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্থা। বহিষ্কারে রেকর্ড বৃদ্ধি ডিজিইএফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ফ্রান্স থেকে অন্তত ১৫ হাজার ৫৬৯ জন অনিয়মিত বিদেশিকে জোরপূর্বক বহিষ্কার করা হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১২ হাজার ৮০০ এবং ২০২৩ সালে ১১ হাজার ৭০০। অর্থাৎ এক বছরের ব্যবধানে জোরপূর্বক বহিষ্কার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। সব ধরনের বহিষ্কার, জোরপূর্বক, সহায়তাপ্রাপ্ত ও স্বেচ্ছা প্রত্যাবাসন, মিলিয়ে…

বিস্তারিত

ইতালিতে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট মামলায় দণ্ডিত এক বাংলাদেশি যুবককে দেশটি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত। বহিষ্কৃত যুবকের নাম ফয়সাল রহমান (২৫)। তিনি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ততার দায়ে দুই বছর আট মাসের কারাদণ্ড ভোগ করেন। আদালত রায়ে উল্লেখ করা হয়েছে যে, সাজা শেষ হলেও ফয়সাল রহমানের আদর্শিক অবস্থান ও আচরণে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাকে ইতালিতে অবস্থান করতে দেওয়া হলে তা রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনসাধারণের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তদন্ত ও অভিযোগের বিবরণ ইতালির নিরাপত্তা সংস্থা ও প্রসিকিউশনের তথ্যমতে, ফয়সাল রহমান পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর উগ্রবাদী মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি অনলাইনে সক্রিয়ভাবে উগ্রবাদী কনটেন্ট…

বিস্তারিত

পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফা যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হয়ে উঠছে, এই লড়াই কেবল দুই প্রার্থীর নয়, বরং দুই ভিন্ন রাজনৈতিক দর্শনের মুখোমুখি সংঘর্ষ। মঙ্গলবারের টেলিভিশন বিতর্কে আন্তোনিও জোসে সেগুরোর একটি বক্তব্য পুরো আলোচনাকে নতুন মাত্রা দেয়। রাজনীতি ছাড়ার সময় প্রায় ৩ লাখ ইউরো ভর্তুকি পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তা না নেওয়ার দাবি তুলে ধরে তিনি রাজনীতির নৈতিকতা ও ব্যক্তিগত দায়িত্ববোধের প্রশ্ন সামনে আনেন। ‘না নেওয়ার রাজনীতি’ বনাম ‘ব্যবস্থা বদলের রাজনীতি’ সেগুরোর বক্তব্য, আমি চাইনি, নিজের জীবনে ফিরে গেছি, শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্তের ঘোষণা নয়, এটি মূলত প্রচলিত রাজনৈতিক শ্রেণির বিরুদ্ধে ওঠা জনঅসন্তোষের জবাব দেওয়ার এক কৌশল। তিনি দেখাতে…

বিস্তারিত

আন্তর্জাতিক মানবপাচার ও অভিবাসী পাচার চক্রের বিরুদ্ধে নজিরবিহীন বৈশ্বিক অভিযান চালিয়ে বড় সাফল্যের দাবি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাসে পরিচালিত এই অভিযানে মানবপাচার ও অভিবাসী পাচারের অভিযোগে তিন হাজার ৭০০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে সম্ভাব্য চার হাজার ৪১৪ জন ভুক্তভোগী। ইন্টারপোল জানায়, ‘লিবারটেরা থ্রি’ নামের এই অভিযান ১০ থেকে ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত টানা ১২ দিন ধরে পরিচালিত হয়। এতে বিশ্বের ১১৯টি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন আন্তর্জাতিক অংশীদার সংস্থা অংশ নেয়। অভিযানে অনিয়মিত অবস্থায় থাকা ১২ হাজার ৯৯২ জন অভিবাসীর সন্ধান…

বিস্তারিত

যখন ইউরোপের বহু দেশ অভিবাসন ঠেকাতে সীমান্ত কড়াকড়ি, দেয়াল নির্মাণ ও ‘পুশব্যাক’ নীতিতে জোর দিচ্ছে, ঠিক তখনই স্পেন হাঁটছে সম্পূর্ণ ভিন্ন পথে। বাংলাদেশিসহ প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার (২৬ জানুয়ারি) স্পেন সরকার বামপন্থী পদেমোস দলের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছে এই ঘোষণা দেয়, যা ইউরোপীয় অভিবাসন রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে স্পেন সরকার ‘রাজকীয় ডিক্রি’ বা বিশেষ নির্বাহী আদেশ জারির পথ বেছে নিয়েছে। ফলে মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রিসভায় অনুমোদনের পরই দীর্ঘ সংসদীয় বিতর্ক ছাড়াই আইনটি কার্যকর হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু অভিবাসন নীতি পরিবর্তন নয়, বরং ইউরোপে একক দেশের নেওয়া…

বিস্তারিত