লেখক: এস কে সৌরভ

উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।

১ অক্টোবর থেকে স্পেনে নিজের ব্যবসা বা পেশায় কাজ করা ৫ লাখের বেশি মানুষ, যাদের মধ্যে ২৬ হাজারের বেশি ব্রিটিশ নাগরিকও রয়েছেন, নতুন যাত্রীবাহী ও বাণিজ্যিক যানবাহন কেনার জন্য সরকারি অনুদানের আবেদন করতে পারবেন। স্পেন সরকারের প্লান অটো+ কর্মসূচির আওতায় এই অনুদান দেওয়া হবে। সরকারি গেজেট-এ এ-সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। নতুন দফায় মোট ৫ কোটি ইউরো বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে নিজের ব্যবসা বা পেশায় কাজ করা মানুষের জন্য ৮০ লাখ ইউরো এবং কোম্পানিগুলোর জন্য ৪ কোটি ২০ লাখ ইউরো বরাদ্দ রয়েছে। যাত্রীবাহী গাড়ি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৬ হাজার ইউরো এবং হালকা বাণিজ্যিক যানবাহনের জন্য সর্বোচ্চ ৭ হাজার ৫০০ ইউরো…

বিস্তারিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপ সামলাতে কৃষি ও মৎস্যসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিশেষ জ্বালানি ভর্তুকির মেয়াদ বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে পর্তুগাল। গত শুক্রবার এই সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। এই সিদ্ধান্তের আওতায় কৃষি, বন, মৎস্য ও জলজ চাষ খাতগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সরকারি সহায়তা পাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় গত মার্চ মাসে প্রথম এই পদক্ষেপগুলো চালু করা হয়েছিল। অনুমোদিত ডিক্রি অনুযায়ী, কৃষি ডিজেলে প্রতি লিটারে ১০ সেন্ট করে ভর্তুকি দেওয়ার যে সুবিধা গত ৩০ জুনে শেষ হয়েছিল, তা পুনরায় বহাল করা হয়েছে এবং…

বিস্তারিত

২০২৬ সালেও পর্তুগালের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের শীর্ষস্থান ধরে রেখেছে দেশটির বিদ্যুৎ কোম্পানি ‘ইডিপি’। এর ঠিক পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে জ্বালানি জায়ান্ট ‘গাল্প এনার্জিয়া’ এবং বহুজাতিক রিটেইল গ্রুপ ‘জেরোনিমো মার্টিন্স’ । পাঁচ শতাধিক ব্র্যান্ডের আর্থিক ও ব্যবসায়িক তথ্য বিশ্লেষণ করে প্রস্তুত করা পরামর্শক প্রতিষ্ঠান ‘অনস্ট্র্যাটেজি’র বার্ষিক ১০০ শীর্ষ পর্তুগিজ ব্র্যান্ডের তালিকায় এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, গত এক বছরে ইডিপির ব্র্যান্ড মূল্য ১০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩১৬ কোটি ১০ লাখ (৩.১৬১ বিলিয়ন) ইউরোতে পৌঁছেছে। দ্বিতীয় স্থানে থাকা গাল্প এনার্জিয়ার ব্র্যান্ড মূল্য ১৬.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫১ কোটি ৯০ লাখ (২.৫১৯ বিলিয়ন) ইউরোতে…

বিস্তারিত

পর্তুগালে ক্যারিয়ার শুরু করা একজন পুলিশ কর্মকর্তার মূল বেতন মাসে ১ হাজার ইউরোর কিছু বেশি। তবে বিভিন্ন ভাতা ও অতিরিক্ত অর্থ যোগ হলে তার মোট আয় এর চেয়ে অনেক বেশি হতে পারে। ২০২৬ সালে কার্যকর বেতন কাঠামো ও বিধিমালা ব্যবহার করে ‘এক্সিকিউটিভ ডাইজেস্ট’-এর সংকলিত তথ্য অনুযায়ী, পর্তুগালের জননিরাপত্তা পুলিশে (পিএসপি) নতুন একজন কর্মকর্তা মাসে ১ হাজার ৩৫ দশমিক ৬৩ ইউরো মূল বেতন দিয়ে কর্মজীবন শুরু করেন। জাতীয় রিপাবলিকান গার্ডের (জিএনআর) একজন প্রহরীর প্রথম বেতন ধাপেও একই মূল বেতন নির্ধারিত। তবে কাজের ধরন ও কর্মসূচির ওপর নির্ভর করে এর সঙ্গে বিভিন্ন ভাতা যুক্ত হয়। ঝুঁকি ভাতায় যোগ হয় ৬০০ ইউরোর বেশি…

বিস্তারিত

পরিবেশ সুরক্ষা ও দূষণ মোকাবিলার গুরুত্বপূর্ণ দুটি ইউরোপীয় আইন নিজেদের জাতীয় বিধিমালার অন্তর্ভুক্ত (ট্রান্সপোজ) করতে ব্যর্থ হওয়ায় পর্তুগালের বিরুদ্ধে দুটি ‘লঙ্ঘন সংক্রান্ত মামলা’ (ইনফ্রিঞ্জমেন্ট প্রসিডিংস) শুরু করেছে ইউরোপীয় কমিশন। প্রথম মামলাটি করা হয়েছে হাইড্রোজেন এবং কার্বনমুক্ত গ্যাস সংক্রান্ত সংশোধিত ইউরোপীয় নির্দেশনা—‘ডিরেক্টিভ (ইইউ) ২০২৪/১৭৮৮’ পুরোপুরি কার্যকর ও তা কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করার দায়ে। ২০২৪ সালে কার্যকর হওয়া এই আইনের মূল লক্ষ্য ছিল সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করার পাশাপাশি হাইড্রোজেনসহ নবায়নযোগ্য ও কম-কার্বনযুক্ত গ্যাসের ব্যবহার বৃদ্ধি করা। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রকে গত ৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে এই নির্দেশনাটি নিজেদের জাতীয় আইনে রূপান্তর করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যা মানতে…

বিস্তারিত

ইউরোপে ফ্রান্স, স্পেন ও ইতালিকে লক্ষ্য করে সমুদ্র থেকে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—সিআইএ এমন সতর্কবার্তা দিয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্পেনের সংবাদপত্র এল মুন্দোকে লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ এক বেনামি সূত্র জানিয়েছে, ইউরোপের কয়েকটি সরকারকে মহাদেশটিতে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ ও তা বাড়ানোর পরিকল্পনা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, লিথুয়ানিয়ার কর্মকর্তারা মনে করছেন, রাশিয়া বিস্ফোরকবোঝাই গেরবেরা ড্রোন সমুদ্র থেকে উড়িয়ে কোনো স্থানে আগুন ধরিয়ে দেওয়া, অরক্ষিত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা কিংবা কোনো বন্দর বা বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে। এ ধরনের উসকানিমূলক হামলা পূর্ব ইউরোপজুড়ে রাশিয়ার বিরুদ্ধে ওঠা একাধিক অনুপ্রবেশ ও কথিত নাশকতার অভিযোগের…

বিস্তারিত

রেকর্ড সৃষ্টিকারী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে অস্বাভাবিক উষ্ণতা বাড়ছে। এর ফলে আগামী ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছেন জলবায়ুবিজ্ঞানীরা। দ্রুত ব্যবস্থা না নিলে তাপপ্রবাহজনিত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিও সায়েন্টিস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের এক গবেষণায় এই আশঙ্কা উঠে এসেছে। অতীতে বিভিন্ন অঞ্চলে চরম তাপমাত্রার সঙ্গে মৃত্যুহারের সম্পর্ক বিশ্লেষণ করে গবেষকেরা এই পূর্বাভাস দিয়েছেন। গবেষণা অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছয় মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষ তাপজনিত কারণে মারা যেতে পারেন। এর সঙ্গে গত…

বিস্তারিত

উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইউরোপ। পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনেক দেশেই খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। তবে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার দেশভেদে ভিন্ন। শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগ ও সম্ভাব্য আয় বিবেচনায় ইউরোপের ১০টি দেশের তথ্য তুলে ধরা হলো। ১. আইসল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীরা আইসল্যান্ডে সপ্তাহে সর্বোচ্চ ২২ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় ১৬ থেকে ১৮ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫৩৯ টাকা। এ হিসাবে মাসে গড়ে প্রায় ১ হাজার ৬০৬ ইউরো বা প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা আয় করা সম্ভব। ২. নরওয়ে নরওয়েতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা…

বিস্তারিত

২৪ ঘণ্টার ব্যবধানে দুটি নৌকার নজরদারি এড়িয়ে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের ঘটনায় দেশটির সীমান্ত নিরাপত্তার জরুরি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্ট উপকূলে পৌঁছানো একটি নৌকা থেকে অন্তত ১০ জন অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে পালিয়ে যাওয়ার পর এই কড়া নির্দেশ দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। গত মঙ্গলবার বিকেলে কেন্টের ডোভারের কাছে স্যামফায়ার হো এলাকায় প্রায় ৩০ জন অভিবাসী বহনকারী একটি ডিঙি নৌকা সরাসরি সৈকতে এসে থামে। বর্ডার সিকিউরিটি কমান্ড সেখান থেকে ২১ জনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। ফলে কোনো ধরনের নথিপত্র ও প্রাথমিক বায়োমেট্রিক পরীক্ষা ছাড়াই তাদের ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশের ঘটনায় বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।…

বিস্তারিত

ফ্রান্স ও ব্রিটিশ কর্তৃপক্ষের কড়া নজরদারির মধ্যেও চরম ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। সম্প্রতি ফ্রান্স উপকূল থেকে ছেড়ে আসা একটি ছোট ডিঙি নৌকায় করে টানা ৩৬ ঘণ্টা উত্তাল সাগরে ভেসে থাকার পর অবশেষে ৫১ জন অভিবাসী যুক্তরাজ্যের ডোভার উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এদিকে অভিবাসীদের এই আগমনকে কেন্দ্র করে দক্ষিণ ইংল্যান্ডের উপকূলীয় শহরগুলোতে অভিবাসনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম জানিয়েছে, অভিবাসীদের বহনকারী নৌকাটি পৌঁছানোর খবর পেয়ে হ্যাম্পশায়ারের গোসপোর্ট শহরে প্রায় ২০০ বিক্ষোভকারী জড়ো হন, যাঁদের অনেকের পরনে ছিল কালো পোশাক ও মুখে মুখোশ। বিক্ষোভ একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হলে এবং মারমুখী রূপ নিলে সেখান থেকে…

বিস্তারিত