সাবস্ক্রাইব
নোটিসিয়াস বাংলায় প্রকাশিত সব খবর নিয়মিত জানতে সাবস্ক্রাইব করুন
লেখক: এস কে সৌরভ
উচ্চশিক্ষা শেষে পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নেন এস কে সৌরভ। দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি একটি নোটিসিয়াস বাংলার সম্পাদক প্যানেলে যুক্ত রয়েছেন।
ইউরোপে ‘নিরাপদ, সমন্বিত ও প্রতিযোগিতামূলক উপায়ে’ স্বচালিত বা চালকবিহীন যানবাহনের ব্যবহার ত্বরান্বিত করতে আজ ব্রাসেলসে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে পর্তুগাল। ‘কানেক্টিং ইউরোপ ডেইজ’-এর অংশ হিসেবে স্লোভাকিয়া ও নরওয়েও একই উদ্যোগে স্বাক্ষর করেছে। ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ পর্তুগাল, স্লোভাকিয়া ও নরওয়ে চালকবিহীন যানবাহনের আন্তঃসীমান্ত পরীক্ষামূলক ক্ষেত্র তৈরির বিষয়ে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে।’ এই উদ্যোগটি গণপরিবহন, পণ্য পরিবহন এবং লজিস্টিকসের মতো ক্ষেত্রগুলোতে আন্তঃসীমান্ত পর্যায়ে চালকবিহীন যানবাহনের চলাচলকে সহায়তা করবে। গত সপ্তাহে স্পেন এই প্রতিশ্রুতিতে যুক্ত হয়, যার ফলে অংশগ্রহণকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ২২টিতে (যার মধ্যে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি,…
নারী কর্মীদের আড়ালে রাখার নির্দেশ নিয়ে বিতর্কের জেরে প্যারিসের আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো পদত্যাগ করতে যাচ্ছেন। চলতি বছরের শেষ দিকে তিনি পদ ছাড়বেন বলে জানিয়েছে আইফেল টাওয়ার অপারেটিং কোম্পানি (সেতে)। গত ৫ সেপ্টেম্বর হিন্দু ধর্মীয় সংগঠন ‘বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা’র (বিএপিএস) একটি প্রতিনিধিদলের আইফেল টাওয়ার পরিদর্শনের সময় নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় কর্মীরা একদিনের কর্মবিরতি পালন করেন এবং টাওয়ারটি বন্ধ রাখতে হয়। ঘটনার পর অভ্যন্তরীণ তদন্ত করে সেতে। মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তদন্তে ওই সফরের পরিকল্পনা ও আয়োজনের ক্ষেত্রে ধারাবাহিক কিছু সমস্যা ও ত্রুটি ধরা পড়েছে। এর ফলেই পরিদর্শনের দিন…
বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষক, দমকলকর্মী ও স্বাস্থ্যকর্মীসহ হাজার হাজার সরকারি কর্মচারী ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছেন। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের নানা সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের পৃথক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ট্রেড ইউনিয়নগুলোর দাবি, দেশজুড়ে একদিনের এই ধর্মঘটে প্রায় ৩ লাখ মানুষ অংশ নিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। বেতন ও কর্মপরিবেশের উন্নয়নের পাশাপাশি সরকারের প্রস্তাবিত বাজেট কাটছাঁটের বিরুদ্ধেও বিক্ষোভ করেন সরকারি কর্মীরা। এদিকে দেশটির চার শতাধিক স্কুলে শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি স্কুল পুরোপুরি অবরুদ্ধ ছিল এবং আরও ৪৪টি স্কুলে অবরোধের চেষ্টা করা হয়। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শিক্ষার্থী ও কর্মচারী মিলিয়ে অন্তত…
পর্তুগালের সাইনেস পৌরসভার পোর্তো কোভোতে একটি হোটেল প্রকল্পের নির্মাণকাজের সময় মাটি চাপা পড়ে দুই বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দুজনের একজন গিনির ২৬ বছর বয়সী নাগরিক এবং অন্যজন কেপ ভার্দের ২৮ বছর বয়সী নাগরিক। তারা নির্মাণস্থলের একটি প্রায় ৫ থেকে ৬ মিটার গভীর খালে কাজ করছিলেন। এ সময় হঠাৎ খালের মাটি ধরে রাখার দেয়াল ভেঙে পড়লে মাটি তাদের ওপর ধসে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল বিকেলে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রথম শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাত ১১টা ২৫ মিনিটে দ্বিতীয় শ্রমিকের মরদেহও উদ্ধার…
প্রতি বছর নতুন স্থাপত্যকর্মের সেরা নিদর্শনগুলোকে স্বীকৃতি দেয় প্রি ভার্সাই। জাদুঘর, হোটেল, বিপণিবিতান ও রেস্তোরাঁর পর এবার ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে সুন্দর নতুন রেলস্টেশনের তালিকা প্রকাশ করেছে পুরস্কারটি। তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের সাতটি নতুন স্টেশন, যার তিনটিই ইউরোপে। ইউরোপের তিন স্টেশন হলো ফ্রান্সের লিয়ঁ পার-দিয়্যু স্টেশন, ইতালির রোমের কলোসেও-ফোরি ইম্পেরিয়ালি স্টেশন এবং নেপলসের মন্তে সান্ত’আঞ্জেলো স্টেশন। প্রি ভার্সাইয়ের মহাসচিব জেরোম গোয়াদাঁ বলেন, পরিবহনকেন্দ্র নির্মাণে একই সঙ্গে নান্দনিকতা, আধুনিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি এসব স্থাপনা যাত্রী চলাচল সহজ করার পাশাপাশি স্থানীয় এলাকার পুনরুজ্জীবন এবং পুরোনো স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিকায়নে ভূমিকা রাখে। তার ভাষায়, এসব স্টেশন দেখিয়ে দিয়েছে,…
সম্ভাব্য বড় ধরনের সামরিক সংকট বা যুদ্ধের আশঙ্কায় সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে একটি যৌথ আন্তঃসীমান্ত পরিকল্পনা তৈরি করছে পোল্যান্ড ও লিথুয়ানিয়া। পরিস্থিতি অনুযায়ী, এই পরিকল্পনার আওতায় লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার মতো বাল্টিক অঞ্চলের বাসিন্দাদের পোল্যান্ড সীমান্তের ওপারে নিয়ে যাওয়া সম্ভব হবে। লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান ভিলমান্তাস ভিতকাউসকাস জানিয়েছেন, এই প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। উভয় দেশের প্রতিনিধিরা বর্তমানে এই স্থানান্তরের আইনি প্রক্রিয়া, লজিস্টিকস এবং অবকাঠামোগত সক্ষমতা বিশ্লেষণ করছেন। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর পর এ সংক্রান্ত একটি বিশদ পরিকল্পনা প্রণয়ন করা হবে। লিথুয়ানিয়ায় শুরু হওয়া ‘ভিতিও স্ক্লিয়াউতাস ২০২৬’ (Vyčio Skliautas 2026)…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করে ইতালির বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান ইন্তেসা সানপাওলোর প্রাইভেট ব্যাংকিং শাখা ফিদিয়ুরাম থেকে ৯ কোটি ৫০ লাখ ইউরো (১০ কোটি ৮০ লাখ ডলার) হাতিয়ে নিয়েছে প্রতারকেরা। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র গত শুক্রবার এ তথ্য জানিয়েছে। পরে চুরি যাওয়া অর্থের প্রায় ৫ কোটি ৩০ লাখ ইউরো উদ্ধার করা সম্ভব হলেও আরও প্রায় ৩ কোটি ৬০ লাখ ইউরোর কোনো সন্ধান পাওয়া যায়নি। ইতালির সংবাদমাধ্যম করিয়েরে দেল্লা সেরা প্রথম এ জালিয়াতির ঘটনা প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে প্রতারণার প্রক্রিয়া শুরু হয়। ওই সময় ফিদিয়ুরামের তৎকালীন চেয়ারম্যান পাওলো মোলেসিনি ইন্তেসা সানপাওলোর প্রধান…
রাজধানী লিসবনে পর্যটন খাতের প্রচার ও প্রসারে চার বছর মেয়াদি এক কর্মসূচির জন্য ২ কোটি ৫৮ লাখ (২৫.৮ মিলিয়ন) ইউরো বরাদ্দ অনুমোদন করেছে লিসবন সিটি কাউন্সিল। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে রাজনৈতিক মহলের সমালোচনা সত্ত্বেও ২০২৯ সাল পর্যন্ত এই তহবিলটি দেওয়া হচ্ছে ‘লিসবন ট্যুরিজম অ্যাসোসিয়েশন’কে। নগরীর নিজস্ব ‘ট্যুরিজম ডেভেলপমেন্ট ফান্ড’ থেকে এই অর্থের জোগান দেওয়া হবে। পৌরসভা পরিচালনাকারী পিএসডি/সিডিএস-পিপি/আইএল জোটের উত্থাপিত প্রস্তাবটি কট্টর ডানপন্থি দল ‘শেগা’র সমর্থনে পাস হয়। প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি (পিএস) ভোটদানে বিরত ছিল। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন মিউনিসিপ্যাল অ্যাসেম্বলিতে পাঠানো হবে। সিটি কাউন্সিল জানিয়েছে, লিসবনের পর্যটন বাজার স্থিতিশীল রাখা এবং ২০২৫ সালে শেষ…
ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘এতুদে আঁ ফ্রান্স’ পদ্ধতি। ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে ফ্রান্সে পড়াশোনা শুরু করতে ইচ্ছুক বাংলাদেশের শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে এই নতুন পদ্ধতি অনুসরণ করতে হবে। নতুন এই ব্যবস্থার আওতায় ফ্রান্সে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া আরও কাঠামোবদ্ধ ও সহজ হবে বলে আশা করা হচ্ছে। আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ সময়সূচি এবং এ বিষয়ে আয়োজিত তথ্য সেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করা হবে।ফ্রান্সে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়মিত আপডেটের জন্য ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের অফিসিয়াল মাধ্যমগুলো অনুসরণ করার আহ্বান জানানো…
আসন্ন শীতে গ্যাসের তীব্র সংকট এড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে গ্যাস ও বিদ্যুতের ব্যবহার কমানোর তাগিদ দেওয়া হয়েছে। ইউরোপীয় জ্বালানি কমিশনার ড্যান জোরগেনসেন দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন। সংবাদমাধ্যম ‘ইউরোনিউজ’-এর দেখা ওই চিঠিতে তিনি সতর্ক করে বলেছেন, সদস্য দেশগুলোতে ভূগর্ভস্থ গ্যাসের মজুত বর্তমানে ‘অস্বাভাবিক রকমের কম’।জোরগেনসেন লিখেছেন, ‘যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত গ্যাস ও বিদ্যুতের চাহিদা কমাতে এবং মজুত স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি।’ তিনি উল্লেখ করেন যে গত মার্চে দেওয়া তাঁর প্রথম সতর্কবার্তার পর থেকে সামগ্রিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।ট্রেড অ্যাসোসিয়েশন ‘গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপ’-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইইউর গ্যাস মজুতাগারগুলো…

